প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় একটি রেস্টুরেন্টে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তরফ থেকে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে একটি মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে, হাতিমারা চৌরাস্তার জাফরান রেস্টুরেন্টে দেখা যায়, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। এর সাথে সাথে, প্রতিষ্ঠানের ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে, যা খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যবিধির পরিপন্থী।
এসব অনিয়মের জন্য রেস্টুরেন্টটির মালিক মোহাম্মদ দুলাল শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, প্রতিষ্ঠানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এই সময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসারগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন