০৩:১৮ পি.এম
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার জন্য অর্থমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় এ আহ্বান জানান।
এ প্রসঙ্গে, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করার কথাও জানান। পাশাপাশি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করের হার কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব তিনি তুলে ধরেন। সম্পত্তি রেজিস্ট্রেশনে টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তাবটি প্রত্যাহারের সুপারিশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাজেট পাস হলে হার্টের রিং ও চোখের লেন্স লাগানোর খরচ অর্ধেকে নেমে আসবে। এ ছাড়া, সরকারপ্রধান প্রস্তাবিত জাতীয় বাজেটকে জীবনবান্ধব বলে আখ্যা দেন।
আরও পড়ুন: শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়
তিনি আরও জানান, জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার। ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহারের পরেও জিনিসপত্রের দাম স্বাভাবিক রয়েছে। অর্থপাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল।
দেশে বর্তমানে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী অতীতের দিকে না তাকিয়ে সামনে এগোনোর আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন