প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে এটি গণআন্দোলনে রূপ নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই উদ্যোগ আরও বেগবান হয়েছে।
সোমবার বেলা ১১ টায় কৃষি অনুষদ পশ্চিম ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়টি তুলে ধরেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশনারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। এটি দেশের সবুজ পরিবেশ তৈরি করার মাধ্যমে মানুষের জীবন-জীবিকার জন্য সহায়ক হবে। তাছাড়া বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যে বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মধ্যে আছি, সেটাও অনেকটা কমানো সম্ভব হবে।
কৃষি অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক এবং সিনিয়র প্রফেসর ড. মাসুম আহমাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সোনালি দলের সাধারণ সম্পাদক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, হল প্রভোস্টবৃন্দ, আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কৃষি অনুষদ ছাত্র সমিতির নেতৃবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।
উল্লেখযোগ্য যে, কৃষি অনুষদের পশ্চিম ভবনের সামনে ৫টি নাকাচুয়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন