ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

তারেক রহমানের উদ্যোগে সাইফুল ইসলামকে আধুনিক কৃত্রিম পা প্রদান


তারেক রহমানের উদ্যোগে সাইফুল ইসলামকে আধুনিক কৃত্রিম পা প্রদান

ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবহৃত কৃত্রিম পা অকেজো হয়ে যাওয়ার কারণে চলাফেরায় চরম ভোগান্তিতে ছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। নতুন কৃত্রিম পা সংযোজনের পর সাইফুল এখন লাঠির সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন।

এ উদ্যোগটি সোমবার (১৯ অক্টোবর) ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ সময় বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দলের নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছেন। নেতাকর্মীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর রাখার ক্ষেত্রে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আন্তরিক ভূমিকা পালন করে আসছেন। তিনি সাধ্যমতো অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাদের পাশে দাঁড়ান।”

আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়মে বিতর্ক

জানা গেছে, ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম তার পা হারান। এরপর দীর্ঘদিন কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করলেও একসময় সেটি অকেজো হয়ে পড়ে। ফলে তিনি স্বাভাবিক চলাফেরায় আবারও চরম সমস্যায় পড়েন।

সাইফুলের এ দুর্ভোগের বিষয়টি স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খানের মাধ্যমে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। পরে তিনি ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেন।

কৃত্রিম পা সংযোজনের পর সাইফুলের চলাফেরায় স্বস্তি ফিরে এসেছে। এখন আর লাঠির ওপর নির্ভর করতে হচ্ছে না তাকে। নতুন কৃত্রিম পায়ের সাহায্যে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্বের গঠন করছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবালয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


শিবালয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর আওতায় যমুনা নদীতে অভিযান পরিচালনা করে ৩৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীতে এই অভিযানটি অনুষ্ঠিত হয়, যা মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ।

এ অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। অভিযানে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যবৃন্দ। মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে প্রায় ১.৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। জব্দকৃত অবৈধ জাল নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, "মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন।" তিনি আরও জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই কোর্সের সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই কোর্সের সুখবর

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই সমঝোতার আওতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই কোর্স চালু করা হবে, উন্নত প্রশিক্ষণ, শিক্ষাক্রম উন্নয়ন, গবেষণা এবং ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষ থেকে চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, শিক্ষার্থীদের এআই বিষয়ে প্রাথমিক ধারণা, সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য মৌলিক প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এই কোর্সের জন্য কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। তবে দুই প্রতিষ্ঠানের সম্মতিতে নামমাত্র নিবন্ধন ফি নির্ধারণ করা হতে পারে।

এছাড়া আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্নত এআই কোর্স ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এসব প্রশিক্ষণের ফি ও শর্ত দুই প্রতিষ্ঠানের পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দক্ষতার স্বীকৃতি হিসেবে সনদ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম পর্যালোচনা ও হালনাগাদ করার পাশাপাশি শ্রমবাজারের প্রবণতা এবং দক্ষতার চাহিদা নিয়ে যৌথ গবেষণা করবে প্রতিষ্ঠান দুটি। এ ছাড়া প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি, ইন্টার্নশিপ এবং চাকরির ব্যবস্থা করতেও জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম লিমিটেড যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে উচ্চশিক্ষার সঙ্গে শিল্পখাতের চাহিদার সংযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো এআই প্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর এই প্রথম বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া ও আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন। ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন এবং পরিচালক এস কে তারেক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চসিক মেয়র শারদ সম্মাননায় সেরা ৫ পূজামণ্ডপের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


চসিক মেয়র শারদ সম্মাননায় সেরা ৫ পূজামণ্ডপের নাম ঘোষণা

চট্টগ্রাম নগরীতে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশকে আরো বর্ণিল করে তুলতে ধর্মীয় সম্প্রীতি, সৃজনশীলতা ও নান্দনিক আয়োজনের স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি উল্লেখ করেছেন যে, উৎসবের সৌন্দর্য ও ঐতিহ্য ধারণ করে একটি সম্প্রীতিময় নগরী গড়ে তুলতে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (১৯ অক্টোবর) নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনে শারদ সম্মাননা পর্ষদের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় নির্বাচিত সেরা পাঁচ পূজামণ্ডপের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ৪৬টি নিবন্ধিত পূজামণ্ডপের মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে সেরা পাঁচটি মণ্ডপ নির্বাচন করা হয়। এ লক্ষ্যে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত দুটি বিশেষ জুরি প্যানেল সরেজমিনে মণ্ডপগুলো পরিদর্শন করে নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের চূড়ান্ত করে।

প্রতিযোগিতায় নির্বাচিত সেরা পাঁচ পূজামণ্ডপ হলো গোসাইলডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির (থিম : ভাড়), উত্তর কাট্টলী জ্বালাকুমারী বাড়ি (থিম : জল দুয়ার), খলিফাপট্টি সার্বজনীন পূজা উদযাপন পরিষদ (থিম : রক্তাঞ্জলী),
পতেঙ্গা শ্যামা সংঘ, হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির (থিম : যুগান্তরের বার্তাবহন) এবং দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদ (থিম : আত্মকথন)।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শারদীয় দুর্গোৎসব শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তিনি জানান, চট্টগ্রাম সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান ও সম্প্রীতির নগরী। পূজামণ্ডপের সৃজনশীলতা, নান্দনিকতা ও ব্যতিক্রমী আয়োজনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আয়োজকদের আরো উৎসাহিত করতে চান তারা। তাদের লক্ষ্য হলো, চট্টগ্রামকে এমন একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সম্প্রীতিময় নগরী হিসেবে গড়ে তোলা, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন।

বিচারকমণ্ডলী নিবন্ধিত মণ্ডপগুলোর শিল্পমান, থিমের গভীরতা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ মূল্যায়ন সম্পন্ন করেন।

বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে জুরি প্যানেলের সদস্য চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ বলেন, প্রতিটি মণ্ডপের থিম, নান্দনিকতা ও শিল্পভাবনা ছিল প্রশংসনীয়।

বিচারকরা জানান, প্রতিটি মণ্ডপই নিজস্ব সৃজনশীলতায় অনন্য ছিল। নান্দনিকতা ও সামাজিক বার্তার সমন্বয় বিবেচনা করেই সেরা পাঁচটি মণ্ডপ নির্বাচন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শশীভূষণে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


শশীভূষণে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকার সময় শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে শশীভূষণ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও শশীভূষণ প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান শাহীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ খায়রুল ইসলাম সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ, মোঃ ইব্রাহিম হাওলাদার, সাধারণ সম্পাদক উপজেলা ক্রিয়া সংস্থা ও সিনিয়র যুগ্ন আহবায়ক চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ আরিফুর রহমান ফরাজী, আহবায়ক চরফ্যাশন উপজেলা ছাত্রদল, মোঃ কাজী অনিক, সদস্য সচিব চরফ্যাশন উপজেলা ছাত্রদল।

এসময় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা,শশীভূষণ থানা ও রসুলপুর, এওয়াজপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফাইনাল খেলা ।
ফাইনাল খেলায়

উক্ত ফাইনাল খেলায় যে দুটিদল অংশগ্রহণ করেছেন, চরফ্যাশন পৌরসভা ১ নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম কুতুবগঞ্জ ফুটবল একাদশ,ট্রাইবেকারে চরফ্যাশন পৌরসভা ১ নং ওয়ার্ড ফুটবল একাদশ কে হারিয়ে কুতুবগঞ্জ ফুটবল একাদশ বিজয় লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%