ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

নাহিদ ইসলামের পদত্যাগ দাবি : রাশেদ খান


নাহিদ ইসলামের পদত্যাগ দাবি : রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের পদত্যাগের দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি মন্তব্য করেন, ‘পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।’

শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই কথা বলেন।

পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম। যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ হয়, সেই সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কিভাবে বৈধ হন?’

আরও পড়ুন: রুহুল কবির রিজভীর শোক, মরিয়ম বেগমের মৃত্যুতে দুঃখ প্রকাশ

তিনি আরও যোগ করেন, ‘শেখ হাসিনার সঙ্গে তুলনা করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিল জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা। তবু যেহেতু পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।’

নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘আশা করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তির প্রমাণ দেবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদের পূর্ণ প্যানেলের জয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদের পূর্ণ প্যানেলের জয়

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে, যা নেতৃত্ব দিচ্ছেন জহিরুল হক রানা এবং জালালউদ্দিন বারী।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রানা-বারী পরিষদ সভাপতি ও সম্পাদকসহ সকল পদে জয় লাভ করেছে। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন সদরুল হাসান এবং শহিদুল ইসলামের নেতৃত্বাধীন প্রার্থীরা।

সভাপতি পদে জহিরুল হক রানা ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সদরুল হাসান ৫০ ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান ২৫ ভোট পেয়েছেন।

সম্পাদক পদে জামালউদ্দিন বারী ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শহিদুল ইসলাম তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ৪৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে সহসভাপতি পদে আব্দুস সেলিম, যুগ্ম সম্পাদক পদে মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর এবং অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে আলী হোসেন জয়লাভ করেছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাসনাত করিম পিন্টু, মাহমুদুল হক জাহাঙ্গীর, আরিফ উদ দৌলা, গোলাম শাহনী, এমরান হোসেন ও লিপিকা সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার আগামীকাল ঢাকায় আসছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার আগামীকাল ঢাকায় আসছেন

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ও জার্মানির মধ্যে ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার নতুন রূপ দেওয়ার লক্ষ্যে এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা করার উদ্দেশ্যে আগামীকাল ঢাকা পৌঁছাবেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। তিন দিনের সরকারি সফরে তিনি আসছেন।

জার্মান দূতাবাস থেকে আজ সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে আলোচনা অনুষ্ঠিত হবে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে।

জার্মানি, যা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার, এই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে যৌথ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার পাশাপাশি দেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার মুখোমুখি হচ্ছে, তাই এই আলোচনা প্রথাগত সহায়তা কাঠামোর বাইরে গিয়ে নতুন ক্ষেত্রগুলোতে আলোকপাত করবে।

ড. কফলার সফরের সময় রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন।

ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’-এর উৎসবে অংশগ্রহণ করবেন।

এতে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতি আশা করা হচ্ছে।

১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির ঐতিহাসিক ‘জার্মান রিইউনিফিকেশন ডে’কে স্মরণ করে এই দিবসটি উদযাপন করা হয়, যা কয়েক দশকের স্নায়যুদ্ধকালীন বিভাজনের পর অনুষ্ঠিত হয়।

এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে জার্মানির অব্যাহত অঙ্গীকারকে তুলে ধরবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। কানাডার সীমান্তরক্ষী সংস্থা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) তদন্তের পর এই অভিযোগগুলো আনা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রাপ্তির জন্য জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিবিএসএ এই তথ্য জানায়।

অভিযুক্ত পাঁচজনের মধ্যে রয়েছেন রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া, কাজী নাফিজ আলম এবং মো. রাকিবুল হাসান। প্রথম চারজন ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। অন্যদিকে, পঞ্চম অভিযুক্ত রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিবিএসএর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মারসিয়ে শহরের একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানের সময় কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের কিছু আলামত পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের আগস্টে অভিযুক্তদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে সিবিএসএ।

তদন্তের সময় দেখা যায়, ২০৯ জন বাংলাদেশি নাগরিকের জন্য মোট ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার (টিআরভি) আবেদন জমা দেওয়া হয়েছিল। আবেদনগুলোতে উল্লেখ করা হয়, কানাডার নাগরিকদের আমন্ত্রণে তারা দেশটিতে বেড়াতে যাবেন। তবে তদন্তকারীদের দাবি, এসব আবেদনে ভিসা পাওয়ার উদ্দেশ্যে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছিল।

সিবিএসএর তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রাপ্তির সহায়তার নামে একটি চক্র পরিকল্পিতভাবে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের সঙ্গে জড়িত ছিল।

তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওর চারটি স্থানে সিবিএসএর তদন্তকারীরা তল্লাশি চালান। এ সময় বিভিন্ন নথিপত্র ও কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব আলামত বিশ্লেষণ করে ভিসা জালিয়াতির ঘটনায় পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

জালিয়াতির পরিসর ও জটিলতা বিবেচনায় তদন্তকারীরা সবচেয়ে গুরুতর প্রমাণ পাওয়া গেছে—এমন ৭৯টি ভিসার আবেদনকে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করেন।

অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথম অভিযোগ, এক বা একাধিক ব্যক্তিকে অবৈধভাবে কানাডায় প্রবেশে সহায়তা করার পরিকল্পনা করা। দ্বিতীয় অভিযোগ, ভিসার আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা বা ভুল তথ্য দিতে জেনেশুনে সহায়তা করা। তৃতীয় অভিযোগ, কানাডার অভিবাসন আইন লঙ্ঘনে অন্যদের জেনেশুনে উৎসাহিত করা বা সহায়তা করা।

তবে এসব অভিযোগ বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ দায়ের করা মানেই অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হওয়া নয়।

কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি বলেন, কানাডার অভিবাসনব্যবস্থা সততা, ন্যায্যতা ও আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হয়। জালিয়াতির মাধ্যমে এ ব্যবস্থার সুযোগ নেওয়া কিংবা এর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

সীমান্তের নিরাপত্তা ও অভিবাসনব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে কাজ করার জন্য তিনি সিবিএসএর কর্মীদের ধন্যবাদ জানান।

সিবিএসএর কুইবেক অঞ্চলের আঞ্চলিক মহাপরিচালক এরিক লাপিয়ের বলেন, কানাডার অভিবাসনব্যবস্থার অপব্যবহারকারী চক্রগুলোকে শনাক্ত করা এবং তাদের তৎপরতা বন্ধে কাজ করছে সংস্থাটি। এই তদন্ত সেই প্রচেষ্টার অংশ। অভিবাসন কর্মসূচির ওপর মানুষের আস্থা বজায় রাখতে সংস্থার অপরাধ তদন্তকারীদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাণীশংকৈলের ঐতিহাসিক রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণে ২০০ কৃষ্ণচূড়া গাছ রোপণ

আন্তর্জাতিক ডেস্ক

মো : সুমন হাসান বাপ্পি, স্টাফ রিপোর্টার

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


রাণীশংকৈলের ঐতিহাসিক রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণে ২০০ কৃষ্ণচূড়া গাছ রোপণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরাই (রাণীসাগর) দিঘির সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০০টি কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে দিঘি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে এবং শুভ শক্তি ইউনিটির অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।

অনুষ্ঠানে শুভ শক্তি ইউনিটির পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মেহেদী হাসান শুভর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, ছাত্রদল নেতা লেমন, শুভ শক্তি ইউনিটির সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইশরাত জাহান বলেন, ঐতিহাসিক রামরাই দিঘির পাড়ে ২০০২ সালে বর্তমান রাষ্ট্রপতি লিচুগাছ রোপণ করেছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। দিঘির সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। তিনি এ উদ্যোগকে স্বাগত জানান।

অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ বলেন, রাণীশংকৈল উপজেলাকে সবুজে সাজানোর লক্ষ্যে তাঁরা বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছেন। এর অংশ হিসেবে রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে প্রথম ধাপে ২০০টি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হচ্ছে। পরবর্তী সময়ে সেখানে ফলদ গাছও লাগানোর পরিকল্পনা রয়েছে। গাছগুলো বড় হলে দিঘির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

ঐতিহাসিক রামরাই দিঘির সৌন্দর্য রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%