ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীতে ১৪ দিন ধরে নিখোঁজ ১৩ বছরের শিশু আলিফ, উৎকণ্ঠায় পরিবার


রাজবাড়ীতে ১৪ দিন ধরে নিখোঁজ ১৩ বছরের শিশু আলিফ, উৎকণ্ঠায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে বাবার রিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৩ বছর বয়সী শিশু আলিফ শেখ। গত ১৪ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। সন্তানের কোনো খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনেরা।
 
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টার দিকে বাবার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আলিফ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
 
নিখোঁজ আলিফ শেখের বয়স ১৩ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি, ওজন আনুমানিক ৩৫ কেজি। গায়ের রং শ্যামলা এবং চুল কালো। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।
 
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৫৯৫০৮২১৫০
 
একটি শিশুকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছে তার পরিবার। আলিফের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তির হাতে মোটরচালিত ভ্যান তুলে দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


চাঁদপুরে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তির হাতে মোটরচালিত ভ্যান তুলে দেওয়া হয়েছে

চাঁদপুরে দুইজন সাজাপ্রাপ্ত ব্যক্তির মাঝে মোটরচালিত ভ্যান বিতরণ করা হয়েছে, যা অপরাধমূলক পথ ত্যাগ করে তাদের স্বাভাবিক ও সম্মানিত জীবনে ফিরিয়ে আনার সামাজিক অঙ্গীকারের অংশ। এই আত্মকর্মসংস্থানমূলক সহায়তা চাঁদপুর জেলা প্রবেশন কার্যালয়ের আওতাধীন 'চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি' কর্তৃক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ভ্যান বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান অপরাধীদের হাতে ভ্যানের চাবি তুলে দেন।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা হলেন মো. ফারুক গাজী, পিতা. আশ্বাদ খান, গ্রাম. খুরুমখালী, পাইকপাড়া দক্ষিণ ইউপি, ফরিদগঞ্জ, চাঁদপুর এবং মো. রুবেল খান, পিতা: কাসিম খান, গ্রাম: শিলন্দীয়া, ১৪নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সদর, চাঁদপুর।

উপস্থিত অতিথিবৃন্দ মন্তব্য করেন, "অপরাধমুক্ত সমাজ গঠনে অপরাধীকে কেবল শাস্তি দেওয়া নয়, বরং তাকে আলোর পথে ফিরিয়ে আনাই মুখ্য বিষয়।" ভ্যান পাওয়ার পর, উপকারভোগী দুজনই অপরাধমূলক পথ ত্যাগ করে সৎ উপার্জনের মাধ্যমে সুন্দর জীবন গড়ার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, মো: নজরুল ইসলাম, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আশিকুল ইসলাম, চাঁদপুর জেলা প্রবেশন অফিসার অ্যাড. আলম খান মঞ্জুর এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির আব্দুস সামাদ খান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়

স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়া ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। সফরকারী দলের লড়াইয়ের প্রধান অবলম্বন হিসেবে রয়েছেন ম্যাট রেনশ।

ডারবার টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৫.২ ওভারে ৬ উইকেটে ১৮৭/৬ রান। রেনশ ১১৫ বল মোকাবিলা করে ৪৬ রান করেছেন এবং প্যাট কামিন্স ৬৩ বলে ২৭ রানে অপরাজিত আছেন।

দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৬৩ রান।

এক দশক পর টেস্ট খেলতে নেমে নিক ম্যাডিনসন ৩৩ বল খেলে শূন্য রানে আউট হন, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করে শূন্য রানে আউট হওয়া ওপেনারের রেকর্ড।

ক্যান্সার চিকিৎসা শেষে মাত্র এক বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছিলেন তিনি। জ্যানসেনের বলে ইনসাইড এজ হয়ে আউট হয়ে তার গড় নেমে এসেছে ৫.৪-এ।

মার্নাস লাবুশেনও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং ৩৭ রান করে লাঞ্চের আগের শেষ বলে এলবিডব্লিউ হন।

স্টিভেন স্মিথ আক্রমণাত্মক ব্যাটিং করলেও জ্যানসেনের বাউন্সারে বিপর্যস্ত হয়ে গালিতে ধরা পড়েন। দুজনের ৬০ রানের জুটি ভাঙার পর অস্ট্রেলিয়া বড় সমস্যায় পড়ে।

১২৪ রানে ৬ উইকেট হারানো দলের জন্য রেনশ ও কামিন্সই এখন টেনে তোলার চেষ্টা করছেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে মার্কো ইয়েনসেন, উইয়ান মুল্ডার ও আনরিক নরকিয়া ২টি করে উইকেট লাভ করেন।

মাহারাজ ও হারমার ২১ ওভার বল করেও উইকেট পাননি, তবে পরবর্তী দিনগুলোতে স্পিন সহায়তা পাওয়ার আশা করা হচ্ছে।

ক্যামেরন গ্রিন ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় ম্যাডিনসনকে নেওয়া হয়েছে, ফলে অস্ট্রেলিয়ার একাদশে সকল খেলোয়াড়ের বয়স ৩০ বছরের বেশি।

২০১৮ সালের ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে দর্শক সংখ্যা কম হলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র।

দ্বিতীয় দিনে কামিন্স-রেনশ জুটির দিকেই অস্ট্রেলিয়া তাকিয়ে থাকবে।

তৃতীয় সেশনের মাঝামাঝি সময়ে আকাশ মেঘলা হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষার পর আম্পায়াররা দিনের খেলার ইতি টেনে দেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬৫.২ ওভারে ১৮৭/৬ (ম্যাডিনসন ০, হেড ৯, লাবুশেন ৩৭, স্মিথ ২৫, রেনশ ৪৬*, কেয়ারি ১৪, ওয়েবস্টার ৪, কামিন্স ৩৩*; ইয়ানসেন ১৬-৭-৩৫-২, মুল্ডার ১৫-৬-৩১-২, নরিকিয়া ১৩.২-২-৪০-২, মহারাজ ৭-০-৩৩-০, হার্মার ১৪-১-৩৪-০)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও পুলিশ সুপারের পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


চাঁদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও পুলিশ সুপারের পরিদর্শন

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স মাঠে একটি বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় প্যারেড কমান্ডার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ছাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের অংশগ্রহণে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্ন-আউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল এবং ফোর্সদের মেস ও ব্যারাক ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা জোরদারে আরআই (পুলিশ লাইন্স) সহ সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুলিশ সুপার জেলা পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের আহ্বান জানান। উক্ত প্যারেড ও পরিদর্শন কার্যক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের স্বাস্থ্য খাতে যুক্ত হলো ১০০ শয্যার সাজিনাজ হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


চট্টগ্রামের স্বাস্থ্য খাতে যুক্ত হলো ১০০ শয্যার সাজিনাজ হাসপাতাল

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করার মাধ্যমে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে নতুন ভবনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "চট্টগ্রামে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবার পরিধিও বেড়ে যাচ্ছে।" তিনি উল্লেখ করেন যে, সরকারি হাসপাতালগুলো ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি জানান, বেসরকারি হাসপাতালগুলো সরকারি হাসপাতালের পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছে।

ডেঙ্গু রোগীর পরিসংখ্যান তুলে ধরে মেয়র বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, "সেবার মাধ্যমে সাজিনাজ হাসপাতাল চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে।" তিনি বলেন, সাজিনাজ হাসপাতাল রোগীদের মানসম্মত ও সুচিকিৎসাসেবা প্রদান করছে। রোগী ও অভিভাবকদের প্রতি আস্থা রাখার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. তমিজউদ্দীন মানিক, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী ও ডা. এস এম সরওয়ার আলম বক্তব্য দেন। এছাড়া হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, হাসান মাহমুদ চৌধুরী, ডিরেক্টর মেডিকেল আফ্যায়ার্স ডা. ফারুক হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%