১১:০০ পি.এম
চাঁদপুরে দুইজন সাজাপ্রাপ্ত ব্যক্তির মাঝে মোটরচালিত ভ্যান বিতরণ করা হয়েছে, যা অপরাধমূলক পথ ত্যাগ করে তাদের স্বাভাবিক ও সম্মানিত জীবনে ফিরিয়ে আনার সামাজিক অঙ্গীকারের অংশ। এই আত্মকর্মসংস্থানমূলক সহায়তা চাঁদপুর জেলা প্রবেশন কার্যালয়ের আওতাধীন 'চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি' কর্তৃক প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ভ্যান বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান অপরাধীদের হাতে ভ্যানের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা হলেন মো. ফারুক গাজী, পিতা. আশ্বাদ খান, গ্রাম. খুরুমখালী, পাইকপাড়া দক্ষিণ ইউপি, ফরিদগঞ্জ, চাঁদপুর এবং মো. রুবেল খান, পিতা: কাসিম খান, গ্রাম: শিলন্দীয়া, ১৪নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সদর, চাঁদপুর।
আরও পড়ুন: মন্দিরে অর্থ সহায়তা করলেন আলিনগর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাওসার হাওলাদার
উপস্থিত অতিথিবৃন্দ মন্তব্য করেন, "অপরাধমুক্ত সমাজ গঠনে অপরাধীকে কেবল শাস্তি দেওয়া নয়, বরং তাকে আলোর পথে ফিরিয়ে আনাই মুখ্য বিষয়।" ভ্যান পাওয়ার পর, উপকারভোগী দুজনই অপরাধমূলক পথ ত্যাগ করে সৎ উপার্জনের মাধ্যমে সুন্দর জীবন গড়ার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, মো: নজরুল ইসলাম, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আশিকুল ইসলাম, চাঁদপুর জেলা প্রবেশন অফিসার অ্যাড. আলম খান মঞ্জুর এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির আব্দুস সামাদ খান উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন