০৯:২৯ এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট কুড়িয়ে নিতে দেখা গেছে স্থানীয়, পথচারী ও গাড়ি চালকদের। এর পাশাপাশি অনেক ইয়াবা বিভিন্ন গাড়ির চাকার সাথে পিষে গিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। কয়েকজন মিলে প্রায় এক হাজারের অধিক ইয়াবা ট্যাবলেট রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে পুলিশকে দিয়েছি।
আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার
এদিকে পুলিশ জানিয়েছে যে ১০০ থেকে ১৫০ পিস ইয়াবা এবং একশ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জনি, যিনি একজন যুবক, বলেন, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেখতে পান। তার পাশে দুটি মোটরসাইকেলের মধ্যে দুইজন আরোহী ঝগড়া করছিলেন। এই সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে নীল প্লাস্টিকে মোড়ানো ১০-১২ প্যাকেট ইয়াবা ও শতাধিক ইয়াবার পিস কুড়িয়ে নিয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক বলেন, আমি নিজেও কুড়িয়ে দিয়েছি প্রায় ২০০ থেকে ৩০০ পিস ইয়াবা। জনি নামে এক যুবক অনেকগুলো প্যাকেট ও ইয়াবা কুড়িয়ে নিয়ে গেছে। পুলিশকে জনি কত পিস ইয়াবা দিয়েছে তা জানতে চাইলে পুলিশ বলেন, "আপনার কেন এত মাথা ব্যাথা। তাছাড়া আপনি কেন এত তদন্ত করছেন।" এছাড়াও ঘটনাস্থল থেকে অনেক দূরে পুলিশ জনির কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে নেয়।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনিক বলেন, "১০০ থেকে ১৫০ পিস ইয়াবা এবং ১০০ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করেছি।" এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে কয়েকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, "আমি শহরে আছি। ঘটনাস্থলে এসআই অনিক গিয়েছিলেন। তার তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে কোনো মাদক নিয়ন্ত্রণ সংস্থা মাদক কারবারীদের ধাওয়া দিলে তারা মাদক রেখে পালিয়ে যায়। এবং ১০০ থেকে ১৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করা হয়েছে। থানায় গেলে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: সাংবাদিক আলিফের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, স্ত্রীকে চাকরির আশ্বাস ডেপুটি স্পিকারের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন