ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় যাত্রা বিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, স্বাগত জানালেন মঈন খান


ঢাকায় যাত্রা বিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, স্বাগত জানালেন মঈন খান

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে জার্মানি যাওয়ার পথে ঢাকায় স্বল্প সময়ের জন্য যাত্রা বিরতি দিয়েছেন। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এই তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থান করবেন। এরপর তিনি একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

তার এই সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক মরতুজা পলাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


বিমানবন্দরে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক মরতুজা পলাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশের গ্রেপ্তারের খবর সামনে এসেছে। ২৮ আগস্ট, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে, যখন তিনি নেপাল থেকে দেশে ফিরছিলেন। পলাশ বর্তমানে মামলার এজাহারনামীয় আসামি হিসেবে কারাগারে রয়েছেন।

সূত্র জানায়, নেপালে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করেছিলেন পলাশ। সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষ হওয়ার পর আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে পুরো দল। সেদিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর গ্রেপ্তারের বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।

মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যার মামলায় গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে পলাশের কাছ থেকে পুলিশ সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্যান্য আসামিদের বিষয়ে কিছু তথ্য পেয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, পলাশের কারাগারে থাকার কারণে তাঁর অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নেপালে ছবিটির বেশির ভাগ দৃশ্যের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো কিছু দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে।

নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে বাকি অংশের দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কামরুজ্জামান রোমান গণমাধ্যমকে জানান, ‘নেপালে “শিকার”–এর বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।’

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ছবিটিতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী জিমন্যাস্ট ও পুরুষ কোচকে একই রুম বরাদ্দ, মধ্যরাতে বিশৃঙ্খলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


নারী জিমন্যাস্ট ও পুরুষ কোচকে একই রুম বরাদ্দ, মধ্যরাতে বিশৃঙ্খলা

আগামীকাল শনিবার জাপানের নাগোয়া শহরের মিজুহোপার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমস ২০২৬। এই টুর্নামেন্ট চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। ক্রীড়াবিদদের পারফরম্যান্স কেমন হবে, এবং টুর্নামেন্টের গুণগত মান কেমন হবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে এবারের এশিয়ান গেমসের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে।

ভারতীয় দল নাগোয়ায় পৌঁছানোর পর থেকেই আবাসন ব্যবস্থা নিয়ে এক চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে বৃহস্পতিবার রাতের একটি ঘটনা বিশৃঙ্খলার সকল সীমা ছাড়িয়ে যায়। ভারতের নারী জিমন্যাস্ট প্রণতি নায়েক এবং তার কোচ অশোক মিশ্র যখন তাদের জন্য নির্ধারিত আবাসনে চেক-ইন করতে যান, তখন তারা একটি অদ্ভুত লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি হন।

আয়োজকরা তাদের জানান, ক্রুজ শিপে তাদের দুজনের জন্য একই রুম বরাদ্দ করা হয়েছে। অ্যাথলেট এবং সহকারী কর্মীদের মধ্যে এই ধরণের মিশ্র-লিঙ্গের আবাসন ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট হয়ে তারা অবিলম্বে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান।

স্থানীয় আয়োজক এবং দলের কর্মকর্তাদের সাথে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা পরিস্থিতি অমীমাংসিতই থেকে যায়। শেষ পর্যন্ত ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর জরুরি হস্তক্ষেপের পর রাত প্রায় দেড়টায় বিকল্প ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে বিশৃঙ্খলার এখানেই শেষ ছিল না। অশোক মিশ্র যখন অবশেষে তার আলাদা রুমের চাবি সংগ্রহ করতে যান, তখন হোটেল কর্মীরা তাকে জানান যে রেজিস্ট্রারে তাঁর বুকিং খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কারণ ছিল অফিসিয়াল কাগজপত্রের একটি ছোটখাটো প্রশাসনিক ভুল। সিস্টেমে তাঁর নামের রেকর্ড থেকে একটি অক্ষর বাদ পড়ে গিয়েছিল। এই করণিক ভুল সংশোধন এবং তার অ্যাক্রেডিটেশন যাচাই করতে আরো ৪৫ মিনিট সময় লেগে যায়, যার ফলে কোচের রুমে গিয়ে বিশ্রাম নিতে রাত ২টা পেরিয়ে যায়।

এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হলে প্রণতি নায়েক নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আবাসন নিয়ে একটা গোলমাল হয়েছিল। রাত ২টার দিকে এটার সমাধান হয়।’ ভারতীয় দল জাপানে পৌঁছানোর পর থেকেই আবাসন সংক্রান্ত বেশ কিছু সমস্যার কথা সামনে এসেছে। অনেক অ্যাথলেটকে রুম পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণ এবং খাবার পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। জানা গেছে, ভারতীয় কবাডি দলের সদস্যরাও পৌঁছানোর পর একই ধরণের হোটেল গোলমাল এবং দেরিতে চেক-ইনের সম্মুখীন হয়েছিলেন, যা দলের আগমন পর্বের সময় ব্যাপক প্রশাসনিক ও সমন্বয়হীনতার আরেকটি চিত্র তুলে ধরে।

খেলাধুলা শুরু হতে চলায় অ্যাথলেট এবং সহকারী কর্মীরা আশা করছেন, মাঠের বাইরের এই প্রশাসনিক জটিলতাগুলো এখন কেটে যাবে, যাতে তারা পুরোপুরি পারফরম্যান্সের দিকে মনোযোগ দিতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সমুদ্র গবেষণায় চুক্তি নবায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


ঢাবি ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সমুদ্র গবেষণায় চুক্তি নবায়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমুদ্রবিজ্ঞান, জলবায়ু গবেষণা এবং দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস-এর অধীন ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির (এফআইও) সঙ্গে একটি সমঝোতা স্মারক নবায়ন করেছে।

এই চুক্তি নবায়ন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চীনের শাংদাওয়ে অনুষ্ঠিত ‘চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে’ ঢাবির প্রতিনিধিদল দ্বারা সম্পন্ন হয়। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমুদ্র পর্যবেক্ষণ, পূর্বাভাস, তথ্যপ্রযুক্তি বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রমের বিস্তার ঘটবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও এফআইও-এর মধ্যে মূল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এফআইও-এর মেরিন সায়েন্স অ্যান্ড নিউমেরিক্যাল মডেলিং ল্যাবরেটরি এবং ঢাবির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্সের (আইসিওজি) মধ্যে একটি পৃথক সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে ঢাবির পক্ষে স্বাক্ষর করেন আইসিওজির পরিচালক ড. কে এম আজম চৌধুরী।

 

চুক্তি নবায়ন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মন্তব্য করেন, "এটি নতুন কোনো শুরু নয়, বরং একটি ধারাবাহিকতা।" তিনি আরও বলেন, এফআইও-এর সঙ্গে সহযোগিতা ইতোমধ্যে বাস্তব ফলাফল বয়ে এনেছে। যৌথ জরিপের আওতায় রাবনাবাদ চ্যানেল ও মেঘনা নদীর মোহনায় দুটি জিএনএসএস জিং-ওয়েই বয়া স্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট-সংযুক্ত উপকূলীয় পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করেছে। বঙ্গোপসাগরের গতিবিধি অধ্যয়নের জন্য এফআইও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মডেল ডেটাও বিনিময় করেছে।

ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে উপাচার্য চারটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন। এই অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—বঙ্গোপসাগরের উপকূলীয় ও অফশোর এলাকায় অতিরিক্ত বয়া স্থাপনের মাধ্যমে সমুদ্র পর্যবেক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নত পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের সরঞ্জাম নিয়ে সহযোগিতা জোরদার, নিয়মিত যৌথ জরিপ ও ডেটা বিনিময়ের সুযোগ সম্প্রসারণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ‘চীন-বাংলাদেশ জয়েন্ট রিসার্চ ল্যাবরেটরি’ প্রতিষ্ঠা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বলেন, "বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি হ্রাসে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" তিনি উল্লেখ করেন, আগাম সতর্কীকরণ মানুষের জীবন বাঁচায়, তবে তা সুদৃঢ় বিজ্ঞান ও ধারাবাহিক পর্যবেক্ষণের ভিত্তিতে গড়ে ওঠা প্রয়োজন।

 

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ভবিষ্যতে মানবিক ও সামাজিক বিজ্ঞানসহ অন্যান্য ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

আইসিওজির পরিচালক ড. কে এম আজম চৌধুরী জানান, যৌথ জরিপের আওতায় বাংলাদেশি বিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য জিএনএসএস বয়া সিস্টেম পরিচালনা এবং তথ্য প্রক্রিয়াকরণের ওপর বিশেষ প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে। এছাড়া জাতিসংঘের ‘ওশান ডিকেড’-এর আওতায় পরিচালিত পূর্বাভাস সিস্টেম প্রোগ্রামেও ঢাকা বিশ্ববিদ্যালয় অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

এর আগে ২০২২ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এফআইও-এর মধ্যে প্রথমবার এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের আওতায় ভৌত ও রাসায়নিক সমুদ্রবিজ্ঞান, সামুদ্রিক বাস্তুতন্ত্র ও জলবায়ু বিষয়ে যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হয়। নবায়িত চুক্তির মাধ্যমে বঙ্গোপসাগরকেন্দ্রিক গবেষণা ও জ্ঞান বিনিময়ের পরিধি আরও বাড়বে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে তিন হোটেলকে পচা খাবার বিক্রির জন্য ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


লক্ষ্মীপুরে তিন হোটেলকে পচা খাবার বিক্রির জন্য ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : জেলা শহরের তিনটি হোটেলকে পচা-বাসি খাবার বিক্রি করার অপরাধে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. ওমর ফারুক।

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের কারণে এই অভিযান পরিচালিত হয়েছে।

জরিমানাপ্রাপ্ত হোটেলগুলো হলো, লক্ষ্মীপুর সদরের রাজমহল হোটেল, নূর জাহান হোটেল এবং মোহাম্মদীয়া হোটেল।

রাজমহল হোটেলকে ৪ লাখ টাকা, নূর জাহান হোটেলকে ৫ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় বিশুদ্ধ খাদ্য আদালত, লক্ষ্মীপুর পরিচালিত সামারি ট্রায়ালে এই জরিমানা কার্যকর করা হয়।

লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা সু-মুদু চক্রবর্তী এই বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেলগুলোতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। এছাড়া পচা-বাসি খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়মের প্রমাণ পাওয়ার পর সামারি ট্রায়ালের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়।

অভিযানের সময় হোটেল ও রেস্তোরাঁর মালিক এবং সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য আইন মেনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%