০৯:৫০ পি.এম
কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সী-গালের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরুল ইসলাম সিদ্দিকী রুমী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শনিবার (৭ নভেম্বর) ভারতের ব্যাঙ্গালুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি কক্সবাজারের পর্যটন ও হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা উল্লেখ করেছেন যে, কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন এবং হোটেল ব্যবস্থাপনার ক্ষেত্রে ইমরুল ইসলাম সিদ্দিকী রুমীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে তিনি পর্যটন খাতের সঙ্গে যুক্ত থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে এই শিল্পের অগ্রগতিতে অবদান রেখে আসছিলেন।
আরও পড়ুন: হারুন: দেশে শরীয়াহ আইন থাকলে জামায়াতের এমপি নজরুল-আমিরের ফাঁসি হতো
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তাঁর মৃত্যুতে কক্সবাজারের পর্যটন শিল্প একজন অভিজ্ঞ এবং দক্ষ সংগঠককে হারিয়েছে।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন