০৯:৫৭ পি.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও একাত্মতার বার্তা নিয়ে ‘সংহতির জন্য কনসার্ট’ অনুষ্ঠিত হচ্ছে। এই মঞ্চে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড সাত ঘণ্টা ধরে সংগীত পরিবেশন করছে। অনুষ্ঠানে হাজির হাজারো সংগীতপ্রেমী প্রিয় শিল্পীদের গান উপভোগ করছেন।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ শনিবার (৭ নভেম্বর) দর্শকের ভিড় যেন মানুষের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে। যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। কেউ এসেছেন প্রিয় ব্যান্ডের গান শুনতে, কেউ ইতিহাসের অংশ হতে, আবার কেউ মিলেছেন ঐক্য ও সম্প্রীতির এই সম্মিলিত আয়োজনে।
হাজারো মানুষের উপস্থিতিতে সাত ব্যান্ডের সাত ঘণ্টার এই আয়োজন সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। নগর বাউল জেমসের দরাজ কণ্ঠ, মাইলসের কালজয়ী সুর, ওয়ারফেজের রক ঝড়, ফিডব্যাকের চিরচেনা পরিবেশনা, আর্টসেলের আবেগঘন সংগীত, শিরোনামহীনের অনন্য সুরের মূর্ছনা এবং মেকানিক্সের পরিবেশনায় পুরো আয়োজন মুখর হয়ে উঠছে।
আরও পড়ুন: মুক্তি দিতে না চাওয়া সিনেমা 'পাইরে' জিতল ১৮ পুরস্কার
সাতটি ব্যান্ড, সাত ঘণ্টার সংগীত এবং অসংখ্য শ্রোতার সম্মিলন—সব মিলিয়ে ‘সংহতির জন্য কনসার্ট’ ঐক্য ও সম্প্রীতির স্মরণীয় উদ্যাপন হয়ে উঠেছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন—বামবার সহযোগিতায় অনুষ্ঠিত এই কনসার্ট সংগীতের মাধ্যমে ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন