ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০


পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোভের ঐতিহাসিক কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। পোল্যান্ডের ফায়ার সার্ভিসের মুখপাত্র হুবার্ট চেপুই জানান, শহরের প্রধান মার্কেট স্কয়ারে চলন্ত একটি গাড়ি থেকে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

পোলিশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: হুথিদের সউদী আরবের তেলক্ষেত্র, রিয়াদ বিমানবন্দর ও সেনাক্যাম্পে হামলার দাবি

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, তিনি এ ‘মর্মান্তিক গোলাগুলির’ ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নিয়মিত তথ্য পাচ্ছেন। হামলার উদ্দেশ্য ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে পুলিশ তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ককে প্রধান করে তিস্তামুখী ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ, প্রতিমন্ত্রীর কাছে ডেমো কাগজপত্র হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ককে প্রধান করে তিস্তামুখী ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ, প্রতিমন্ত্রীর কাছে ডেমো কাগজপত্র হস্তান্তর

গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা—তিস্তামুখী ঘাট-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ। এ স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি'র কাছে ডেমো কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।
আজ গাইবান্ধা জেলা সার্কিট হাউজে তিস্তামুখী ঘাট-বাহাদুরাবাদ ঘাট দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসব ডেমো কাগজপত্র হস্তান্তর করা হয়।
এ সময় গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ সড়ককে প্রধান সংযোগ সড়ক হিসেবে বিবেচনায় নিয়ে ফুলছড়ির তিস্তামুখী ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।
সেতুটি বাস্তবায়িত হলে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
এখন সময় এই জনদাবিকে বাস্তবে রূপ দিতে কার্যকর উদ্যোগ গ্রহণের।
তিস্তামুখী ঘাট-বাহাদুরাবাদ ঘাট দ্বিতীয় যমুনা সেতু চাই—উত্তরাঞ্চলের উন্নয়নের স্বার্থে।
#দ্বিতীয়_যমুনা_সেতু #তিস্তামুখী_ঘাট #গাইবান্ধা #গোবিন্দগঞ্জ #মহিমাগঞ্জ #উত্তরাঞ্চলের_উন্নয়ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের বাধা উপেক্ষা করে টাঙ্গাইলে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


পুলিশের বাধা উপেক্ষা করে টাঙ্গাইলে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

 

টাঙ্গাইল পুলিশের তীব্র বাধা ও কড়া নিরাপত্তা উপেক্ষা করে টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

আজ টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে এই দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে সকালে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে।

তবে পুলিশের বাধা উপেক্ষা করেই এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে স্লোগান দেন।

কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, "ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। আজকের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।

কোনো বাধা বা দমন-পীড়ন চালিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অধিকারকে স্তব্ধ করা যাবে না।
টাঙ্গাইলের বিএনপি'র রাজনীতি রাজপথে থেকে লড়ে এসেছি এখনো লড়ে যাব কোন শক্তি দামে রাখতে পারবে না

তিনি আরো বলেন টাঙ্গাইলের তিন পরিবারের রাজনীতি আর কখনো করতে দেওয়া হবে না
পূর্বেও রাজপথে ছিলাম এবং রাজপথেই থাকবো টাঙ্গাইলের আওয়ামী লীগের দোসরা রাজনীতি করতে পারবেনা।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে নেতাকর্মীদের দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচিটি সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জন আসামি গ্রেপ্তার।

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জন আসামি গ্রেপ্তার।

 

নওগাঁ জেলা মহাদেবপুর থানার অভিযানে থানা এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে জিআর ওয়ারেন্ট মূলে ০৭ জন আসামি, ৫০ লিটার চোলাইমদ তৈরির উপকরনসহ ০৪ জন মাদক ব্যাবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায়, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি ০৪ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার পূর্বক পুলিশ স্কর্টের মাধ্যমে আজ কোর্টে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হলো দীপাবলি উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


বরিশালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হলো দীপাবলি উৎসব

বরিশাল, ৭ নভেম্বর, ২০২৬ : উপমহাদেশের সর্ববৃহৎ ‘শ্মশান দীপাবলি’ উৎসব বরিশালে শুরু হয়েছে।

প্রতিবছর কালী পূজার আগের দিন সন্ধ্যায় এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীরা এদিন হাজারো মোমবাতি জ্বালিয়ে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা করেন। এই আয়োজনের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরিশাল নগরীর মহাশ্মশান হাজারো মোমবাতির আলোয় জ্বলজ্বল করছে। পরোলকগত আত্মার শান্তি কামনায় আলো জ্বালিয়ে স্বজনদের জন্য এটি এক বিশেষ প্রার্থনা।

সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের স্মরণে মোমবাতি, ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করেন।

সন্ধ্যার আগেই স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শ্মশানে আসেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দীপাবলি উৎসবের সূচনা হয়। প্রয়াত স্বজনদের সমাধি সাজানো হয় পছন্দের খাবারসহ নানা উপাচারে। ধর্মীয় রীতি অনুযায়ী আত্মার শান্তি কামনায় প্রার্থনা চলে।

গোবিন্দ নামের একজন স্মরণ করতে আসা ব্যক্তি বলেন, "এটি শত বছরের পুরনো একটি ঐতিহ্য। যারা পরলোকগমন করেছেন তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করি।"

প্রতিবছর এখানে দীপাবলির আয়োজন করা হয়। স্বজনরা এসে প্রদীপ প্রজ্জ্বলন করেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমরা সন্তুষ্ট।

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমজর মুরালী বাসসকে জানান, বরিশাল পৌরসভা ১৮৭৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার পর থেকেই শ্মশানের প্রাতিষ্ঠানিকতা রূপ লাভ করে।

বরিশাল নগরীর কাউনিয়ায় প্রায় ২০০ বছর আগে ৫ একর ৯৬ শতাংশ জমির ওপর এই মহাশ্মশান প্রতিষ্ঠিত হয়। নতুন ও পুরনো মিলিয়ে এখানে ৬১ হাজারেরও বেশি সমাধি রয়েছে। এর মধ্যে ৫০ হাজারের অধিক পাকা এবং ১০ হাজার কাঁচা মঠ রয়েছে। এছাড়া ৯০০ মঠ রয়েছে যাদের স্বজনরা এই দেশে নেই, সেসব মঠ হলুদ রং করা হয়েছে। স্বজন না থাকা মঠগুলোতে কমিটির পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করা হয়ে থাকে।

ভূত চতুর্দশীর পুন্যতিথীতে প্রতিবছর কালীপূজার আগের দিন সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের সমাধিতে দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রিয়জনের স্মৃতির উদ্দেশে জ্বালানো মোম বা প্রদীপের আলোয় পুরো শশ্মান আলোকিত হয়ে ওঠে। বরিশালে আয়োজিত শ্মশান দীপাবলি উপমহাদেশের সর্বপ্রথম ও সর্ব বৃহৎ উৎসব।

প্রতিবছর পূর্ব পুরুষের সমাধিতে শ্রদ্ধা জানাতে শ্মশান দীপাবলির সময় দেশের বিভিন্ন স্থান ছাড়াও ভারত-নেপাল থেকে শত শত মানুষ এখানে আসেন। এসময় হাজার হাজার মানুষের ভিড়ে শ্মশান দীপাবলি উদ্ভাসিত হয়।

এদিকে শ্মশান দীপাবলিকে কেন্দ্র করে কাউনিয়া এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%