১১:৫৬ পি.এম
রাজধানীর মিরপুরে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে চালক ও হেলপারের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মেট্রোরেল স্টেশনের পাশে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটির চালক ও হেলপার আগুন নিভিয়ে ফেলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন