ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনআইসিইউতে নবজাতকের শরীর পুড়েছে


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনআইসিইউতে নবজাতকের শরীর পুড়েছে

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এনআইসিইউতে শয্যা না পাওয়ার কারণে নবজাতককে চানখাঁরপুলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনআইসিইউতে ভর্তি হওয়ার কিছু সময় পর আগুন লাগার ঘটনা ঘটে। নবজাতকের বাবা অভিযোগ করেছেন যে, এতে শিশুটির মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে। পরে শিশুটিকে উদ্ধার করে আবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির বাবা গোলাম রাব্বানী জানান, শনিবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার সন্তানের জন্ম হয়। জন্মের পর চিকিৎসকেরা নবজাতককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখার পরামর্শ দেন। কিন্তু ঢামেক হাসপাতালে এনআইসিইউর কোনো শয্যা খালি না থাকায় হাসপাতালের মতিউর নামের এক ব্যক্তি তাদের চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

পরে নবজাতককে ওই হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়। সেখানে একজন চিকিৎসক শিশুটিকে ভর্তি করেন। কিছুক্ষণ পর হাসপাতালের ভেতর থেকে চিৎকার শুনতে পান তারা। এ সময় আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে শিশুটির শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন আটক

গোলাম রাব্বানী বলেন, ‘এনআইসিইউতে অতিরিক্ত তাপের কারণে আমার সন্তানের মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে। এরপর দেখি, হাসপাতালটি লোকজনশূন্য হয়ে গেছে। সবাই পালিয়ে গেছেন।’

তিনি জানান, পরে সন্তানকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আবার ঢামেকে নেওয়া হলে তাকে দ্রুত ভর্তি করা হয়। বর্তমানে এনআইসিইউতে তার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

শিশুটির বাবা গোলাম রাব্বানীর বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পলি বগুই গ্রামে। বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করছেন। সেখানে তার বৈদ্যুতিক সামগ্রীর একটি দোকান রয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে শিশুটির মা স্বপ্নাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর ৪টার দিকে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। নবজাতকটি তাদের দ্বিতীয় সন্তান। এর আগে তাদের আরেকটি পুত্রসন্তান রয়েছে।

আরও পড়ুন: ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণের তালিকায় চতুর্থ স্থান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহত ব্যক্তির পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি বা তার পরিবারের সদস্যরা বিআরটিএ-এর ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই সহায়তার টাকা পেতে সক্ষম।

বিআরটিএ-এর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার ক্ষেত্রে সহায়তার পরিমাণ সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দুর্ঘটনায় যদি কারো মৃত্যু ঘটে, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অন্যূন ৫ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া, যদি দুর্ঘটনায় অঙ্গহানি ঘটে বা গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকে, তাহলে অন্যূন ৩ লাখ টাকা সহায়তা দেয়া হয়। চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ থাকলে অন্যূন ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

তবে, এই সহায়তা পেতে আবেদন করার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করা বাধ্যতামূলক। সড়ক দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে ‘ফরম-৩২’ পূরণ করে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর অথবা বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনা ঘটার ৯০ দিন পেরিয়ে গেলে আবেদন করার আর কোনো সুযোগ থাকে না।

আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে সরাসরি পৌঁছে দেয়া হয়।

যেভাবে আবেদান–

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে না করায় প্রেমিকাকে গোকাক জলপ্রপাতে হত্যা করলেন কনস্টেবল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


বিয়ে না করায় প্রেমিকাকে গোকাক জলপ্রপাতে হত্যা করলেন কনস্টেবল

চার বছরের সম্পর্কের পর বিয়ের পরিকল্পনা আসছিল। কিন্তু প্রেমিকা বিয়েতে বারবার আপত্তি জানিয়ে আসছিলেন। তবুও, ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে ২৩ বছর বয়সী তরুণী রক্ষিতা সারিকারকে নিয়ে ভারতের কর্ণাটক রাজ্যের গোকাক জলপ্রপাতে ঘুরতে যান প্রেমিক। সেখানে বিয়ের বিষয়ে তাদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। এই বিরোধের জেরে ২৯ বছর বয়সী বাসাপ্পা সাতান্নাভার রক্ষিতাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে অভিযুক্ত হন। পরে অভিযুক্ত তার মরদেহ জলপ্রপাতের কাছের একটি পাহাড়ি ঢালে ফেলে পালিয়ে যান।

অভিযুক্ত বাসাপ্পা সাতান্নাভার ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) বিহারে অবস্থিত ২১তম ব্যাটালিয়নের একজন কনস্টেবল। তার বাড়ি কর্ণাটকের বেলগাভি জেলায়।

পুলিশের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রক্ষিতা ও বাসাপ্পার মধ্যে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। বাসাপ্পা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে বিয়ের বিষয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত।

পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর বাসাপ্পা রক্ষিতাকে গোকাক জলপ্রপাতে নিয়ে যান বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার কথা বলে। সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাসাপ্পা রক্ষিতাকে মারধর করেন, কানে আঘাত করেন এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেছে পুলিশ।

রক্ষিতা বাড়িতে ফিরে না আসায় তার পরিবার সদস্যরা খোঁজ শুরু করেন। পরে ১ নভেম্বর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডের তথ্য উদ্‌ঘাটন করে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের পর রক্ষিতাকে হত্যার অভিযোগে বাসাপ্পাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে আরও তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের আয়োজনে লালন সংগীতের আসর অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের আয়োজনে লালন সংগীতের আসর অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বনেদী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের উদ্যোগে লালন সংগীতের একটি আসর সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের শেরে বাংলা সড়কে সংগঠনটির নিজস্ব ভবনের চতুর্থ তলায় এই বর্ণাঢ্য লালন সংগীত অনুষ্ঠানটি আয়োজন করা হয়। মহামতি লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্থানীয় লালন চর্চা কেন্দ্রের শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন।

লালন সংগীত আসরের সূচনা পর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এস এম ওবায়দুর রহমান, সাবেক সভাপতি ম. আনোয়ার শামীম, সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন আমিনুল হক এবং সদস্য ও সৈয়দপুর লালন চর্চা কেন্দ্রের সভাপতি মো. আব্দুল মালেক বাবলু প্রমুখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগীত শিল্পী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত।

সৈয়দপুর রেলওয়ে কারখানার উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ও বিশিষ্ট আবৃত্তিকার মো. মোমিনুল ইসলাম এবং লায়ন্স স্কুল এন্ড করেজের সিনিয়র শিক্ষিকা রাজিয়া সুলতানার ফারহানা’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই একটি কোরাস লালন সংগীত পরিবেশন করা হয়। এরপর একে একে লালন শাহ’র কালজয়ী কয়েকটি লালন সংগীত পরিবেশন করেন বাউল শরীফ হোসেন মৃধা, হোসনে আরা লিপি, অপু কুমার বিশ্বাস, অদ্রি, রেয়াংশু রায় তীর্থ, পৌলবী সরকার, মিতৌশী রায় বৃষ্টি, মো. নূর, সমীক্ষা দাস গুপ্তা, তাহমিন আরিফ লাবিব, পিংকি সরকার, বলরাম, আতাউ ফাতেমা, জাহাঙ্গীর, দিপ্তি সিংহ ও অর্পন।

লালন সংগীত আসরে বাদ্যযন্ত্রে দোতারায় ছিলেন হরিপাল রায়, ঢোলে বিজয়, তবলায় টুটুল এবং বাঁশিতে সোহানুর রহমান সোহান।

অনুষ্ঠানে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সভাপতি মো. নকিবুল ইসলাম, নাট্য সম্পাদক আখতারুল ইসলাম মৃধা, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম সরকার, কার্যনির্বাহী সদস্য বদিউজ্জামান বদিয়ার, গোলাম রুবায়েত মিন্টু, সদস্য আজমল সরকার, বজলার রহমান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম ওমর ফারুক, দেলোয়ার হোসেন জাভিস্কো, আনিছুর রহমান, রেজাউল হক, কহিনুর বেগম, লিয়াকত হোসেন লিটন, আতাহার হোসেন বাদশা, তোফাজ্জল হোসেন লুতু, সারোয়ার রহমান, আব্দুল্লাহ আল মামুন মানিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে লালন সংগীত আসর অনুষ্ঠানটি উপভোগ করেন।

লালন সংগীত আসরে মরমি সাধক, শিল্পী লালন সাঁইজির বিভিন্ন লালন সংগীত উপভোগ করে উপস্থিত সকলেই মুগ্ধ হয়েছেন। মনোমুগ্ধকর লালন সংগীতের সূরের মূর্ছনায় পুরো অনুষ্ঠানস্থলটি মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের একটি প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মোট সদস্য সংখ্যা ১২০ জন। এর মধ্যে পুরুষ সদস্য ১১০ জন এবং নারী সদস্য ১০ জন। সৈয়দপুর শহরের বিশিষ্ট রাজনীতিক, সুধীজন, সমাজসেবক, চিকিৎসক, নাট্য ও সঙ্গীত শিল্পী, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সংগঠনের সদস্য। স্থানীয়ভাবে এটি মিনি পালার্মেন্ট হিসেবে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাগচির সঙ্গে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


আরাগচির সঙ্গে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টার আলোচনা

গত ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনাগুলোর মাধ্যমে তিনি ইরানের মৌলিক অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, সহিংসতা ও হুমকি বন্ধ করা এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের ওপর আলোকপাত করেছেন।

আরাগচি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, আলোচনায় দেশগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, সহিংসতা ও হুমকি বন্ধ করা, বিদেশি হস্তক্ষেপ থেকে বিরত থাকা এবং নিরাপত্তাহীনতার বিস্তার রোধ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে।

এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় বৃহৎ আঞ্চলিক শক্তিগুলোর হস্তক্ষেপ ছাড়াই একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

আরাগচি যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, সেগুলো হলো—ওমান, মিসর, জর্ডান, সৌদি আরব, কাতার, সাইপ্রাস, তুরস্ক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া, ইরাক ও পাকিস্তান।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%