০৪:৫০ পি.এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আটক করা হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং মোস্ট-ওয়ান্টেড গ্যাংস্টার হরিচাঁদ জাটকে। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্সের গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার মাকিন কর্তৃপক্ষ এই সন্ত্রাসীকে আটক করে, যিনি ‘হরি বক্সার’ নামে পরিচিত।
মুম্বাইতে বলিউড পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণের ঘটনার পর থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো হরি বক্সারের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছিল। কর্তৃপক্ষ আশা করছে, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এর মাধ্যমে এই গ্যাংস্টারকে ভারতে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে।
বলিউড সুপারস্টার সালমান খানের সাথে সুসম্পর্ক থাকার কারণে হরি বক্সার এর আগে রোহিত শেঠি, তুষার কাপুর এবং রণবীর সিংয়ের মতো তারকাদের হুমকি দিয়েছিলেন। এছাড়া, কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনাও তিনি পরিকল্পনা করেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জুহুতে রোহিত শেঠির বাসভবনের বাইরে গুলিবর্ষণের দায় স্বীকার করেছিলেন হরি বক্সার। গত মাসে, জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে চালানো গুলিবর্ষণের ঘটনায় অস্ত্র সরবরাহের সাথে জড়িত একটি নেটওয়ার্কের সাথেও বক্সারের যোগসূত্র থাকার খবর পাওয়া গিয়েছিল।
আরও পড়ুন: মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা
রাজস্থানের বাসিন্দা বক্সার বিদেশ থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের চাঁদাবাজি নেটওয়ার্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। জয়পুরে থাকার সময় বক্সিং শেখার কারণে তার এই 'বক্সার' ডাকনামটি হয়েছে। এই গ্যাংস্টার শুরুতে ছোটোখাটো মারামারিতে জড়িয়ে পড়লেও পরে ডাকাতি এবং হত্যাচেষ্টার মতো বড় অপরাধে জড়িয়ে পড়েন। ভারতের জয়পুর, আলোয়ার, সিকর, ঢোলপুর এবং কারৌলির মতো বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে। হরি বক্সার ২০২২ সালে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।
গত মাসে, হিমাংশু ভাও এবং নীরজ ফরিদপুরিয়া নামের আরও দুজন গ্যাংস্টারকে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে, যারা একাধিক হত্যাকাণ্ড এবং সংগঠিত অপরাধের জন্য ভারতে ওয়ান্টেড ছিলেন। সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন