ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বিয়ে না করায় প্রেমিকাকে গোকাক জলপ্রপাতে হত্যা করলেন কনস্টেবল


বিয়ে না করায় প্রেমিকাকে গোকাক জলপ্রপাতে হত্যা করলেন কনস্টেবল

চার বছরের সম্পর্কের পর বিয়ের পরিকল্পনা আসছিল। কিন্তু প্রেমিকা বিয়েতে বারবার আপত্তি জানিয়ে আসছিলেন। তবুও, ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে ২৩ বছর বয়সী তরুণী রক্ষিতা সারিকারকে নিয়ে ভারতের কর্ণাটক রাজ্যের গোকাক জলপ্রপাতে ঘুরতে যান প্রেমিক। সেখানে বিয়ের বিষয়ে তাদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। এই বিরোধের জেরে ২৯ বছর বয়সী বাসাপ্পা সাতান্নাভার রক্ষিতাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে অভিযুক্ত হন। পরে অভিযুক্ত তার মরদেহ জলপ্রপাতের কাছের একটি পাহাড়ি ঢালে ফেলে পালিয়ে যান।

অভিযুক্ত বাসাপ্পা সাতান্নাভার ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) বিহারে অবস্থিত ২১তম ব্যাটালিয়নের একজন কনস্টেবল। তার বাড়ি কর্ণাটকের বেলগাভি জেলায়।

পুলিশের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রক্ষিতা ও বাসাপ্পার মধ্যে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। বাসাপ্পা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে বিয়ের বিষয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত।

আরও পড়ুন: লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হরি বক্সার যুক্তরাষ্ট্রে গ্রেফতার

পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর বাসাপ্পা রক্ষিতাকে গোকাক জলপ্রপাতে নিয়ে যান বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার কথা বলে। সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাসাপ্পা রক্ষিতাকে মারধর করেন, কানে আঘাত করেন এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেছে পুলিশ।

রক্ষিতা বাড়িতে ফিরে না আসায় তার পরিবার সদস্যরা খোঁজ শুরু করেন। পরে ১ নভেম্বর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডের তথ্য উদ্‌ঘাটন করে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের পর রক্ষিতাকে হত্যার অভিযোগে বাসাপ্পাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে আরও তদন্ত চলছে।

আরও পড়ুন: মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের আয়োজনে লালন সংগীতের আসর অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের আয়োজনে লালন সংগীতের আসর অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বনেদী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের উদ্যোগে লালন সংগীতের একটি আসর সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের শেরে বাংলা সড়কে সংগঠনটির নিজস্ব ভবনের চতুর্থ তলায় এই বর্ণাঢ্য লালন সংগীত অনুষ্ঠানটি আয়োজন করা হয়। মহামতি লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্থানীয় লালন চর্চা কেন্দ্রের শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন।

লালন সংগীত আসরের সূচনা পর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এস এম ওবায়দুর রহমান, সাবেক সভাপতি ম. আনোয়ার শামীম, সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন আমিনুল হক এবং সদস্য ও সৈয়দপুর লালন চর্চা কেন্দ্রের সভাপতি মো. আব্দুল মালেক বাবলু প্রমুখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগীত শিল্পী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত।

সৈয়দপুর রেলওয়ে কারখানার উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ও বিশিষ্ট আবৃত্তিকার মো. মোমিনুল ইসলাম এবং লায়ন্স স্কুল এন্ড করেজের সিনিয়র শিক্ষিকা রাজিয়া সুলতানার ফারহানা’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই একটি কোরাস লালন সংগীত পরিবেশন করা হয়। এরপর একে একে লালন শাহ’র কালজয়ী কয়েকটি লালন সংগীত পরিবেশন করেন বাউল শরীফ হোসেন মৃধা, হোসনে আরা লিপি, অপু কুমার বিশ্বাস, অদ্রি, রেয়াংশু রায় তীর্থ, পৌলবী সরকার, মিতৌশী রায় বৃষ্টি, মো. নূর, সমীক্ষা দাস গুপ্তা, তাহমিন আরিফ লাবিব, পিংকি সরকার, বলরাম, আতাউ ফাতেমা, জাহাঙ্গীর, দিপ্তি সিংহ ও অর্পন।

লালন সংগীত আসরে বাদ্যযন্ত্রে দোতারায় ছিলেন হরিপাল রায়, ঢোলে বিজয়, তবলায় টুটুল এবং বাঁশিতে সোহানুর রহমান সোহান।

অনুষ্ঠানে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সভাপতি মো. নকিবুল ইসলাম, নাট্য সম্পাদক আখতারুল ইসলাম মৃধা, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম সরকার, কার্যনির্বাহী সদস্য বদিউজ্জামান বদিয়ার, গোলাম রুবায়েত মিন্টু, সদস্য আজমল সরকার, বজলার রহমান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম ওমর ফারুক, দেলোয়ার হোসেন জাভিস্কো, আনিছুর রহমান, রেজাউল হক, কহিনুর বেগম, লিয়াকত হোসেন লিটন, আতাহার হোসেন বাদশা, তোফাজ্জল হোসেন লুতু, সারোয়ার রহমান, আব্দুল্লাহ আল মামুন মানিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে লালন সংগীত আসর অনুষ্ঠানটি উপভোগ করেন।

লালন সংগীত আসরে মরমি সাধক, শিল্পী লালন সাঁইজির বিভিন্ন লালন সংগীত উপভোগ করে উপস্থিত সকলেই মুগ্ধ হয়েছেন। মনোমুগ্ধকর লালন সংগীতের সূরের মূর্ছনায় পুরো অনুষ্ঠানস্থলটি মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের একটি প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মোট সদস্য সংখ্যা ১২০ জন। এর মধ্যে পুরুষ সদস্য ১১০ জন এবং নারী সদস্য ১০ জন। সৈয়দপুর শহরের বিশিষ্ট রাজনীতিক, সুধীজন, সমাজসেবক, চিকিৎসক, নাট্য ও সঙ্গীত শিল্পী, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সংগঠনের সদস্য। স্থানীয়ভাবে এটি মিনি পালার্মেন্ট হিসেবে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাগচির সঙ্গে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


আরাগচির সঙ্গে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টার আলোচনা

গত ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনাগুলোর মাধ্যমে তিনি ইরানের মৌলিক অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, সহিংসতা ও হুমকি বন্ধ করা এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের ওপর আলোকপাত করেছেন।

আরাগচি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, আলোচনায় দেশগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, সহিংসতা ও হুমকি বন্ধ করা, বিদেশি হস্তক্ষেপ থেকে বিরত থাকা এবং নিরাপত্তাহীনতার বিস্তার রোধ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে।

এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় বৃহৎ আঞ্চলিক শক্তিগুলোর হস্তক্ষেপ ছাড়াই একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

আরাগচি যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, সেগুলো হলো—ওমান, মিসর, জর্ডান, সৌদি আরব, কাতার, সাইপ্রাস, তুরস্ক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া, ইরাক ও পাকিস্তান।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শনিবারের জন্য বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার জন্য আহ্বান জানায়।

পূর্বাভাস অনুসারে, মক্কা, মদিনা, হাইল, কাসিম, নর্দার্ন বর্ডারস, জাজান, আসির ও আল-বাহাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসার আশঙ্কাও রয়েছে।

মদিনায় বিশেষ সতর্কতা

মদিনা অঞ্চলে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এনসিএম। এর সঙ্গে প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ (এসআরসিএ) মদিনায় ৭০টি অ্যাম্বুলেন্স দল ও সহায়তাকারী যানবাহন প্রস্তুত রেখেছে। মসজিদে নববী ও কেন্দ্রীয় এলাকার স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স দলকেও প্রস্তুত রাখা হয়েছে।

কর্তৃপক্ষ বৃষ্টির সময় উপত্যকা, পানিপ্রবাহের পথ ও জলাবদ্ধ এলাকায় না যাওয়ার এবং প্রবাহিত পানির মধ্য দিয়ে রাস্তা পারাপার না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। জরুরি চিকিৎসাসেবার জন্য ৯৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোমবার-মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির তীব্রতা।

এনসিএমের মুখপাত্র হুসেইন আল-কাহতানি জানিয়েছেন, সোমবার ও মঙ্গলবার দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। শনিবার জেদ্দা ও রাবিগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর সৌদি আরবে তুলনামূলক বৃষ্টিপ্রবণ সময়। বিশেষ করে নভেম্বরে দেশটির পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় বৃষ্টিপাত বাড়ে।

তবে ভারী বর্ষণে শুষ্ক উপত্যকা ও নিচু এলাকায় আকস্মিক পানির ঢল তৈরি হয়ে প্রাণহানির ঝুঁকি বাড়তে পারে। এ কারণে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ এবং বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বাসিন্দা ও পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করার পর তাওহিদ হৃদয় তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমদের সাথে একই কাতারে এসে দাঁড়ান। এই তিনজনের পর তিনি চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিশতকের স্বাদ গ্রহণ করেন। এবার তিনি তাদের সকলকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট ইনিংস এখন তার দখলে রয়েছে।

মুশফিকুর রহিমের নামে ছিল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ২১৯ রানের ইনিংস খেলেছিলেন। এই রেকর্ডটি প্রায় ৮ বছর ধরে অটুট ছিল। কিন্তু আজ হৃদয়ের হাতে সেই রেকর্ড ভেঙে গেল।

হৃদয় আজ একাধিক রেকর্ড ভেঙেছেন। প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটি এতদিন মুমিনুল হকের ছিল। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ১৮১ রানের ইনিংস খেলেছিলেন। ১৩ বছর পর এই রেকর্ডটি হৃদয় নিজের করে নেন, যা দ্বিতীয় সেশনে ঘটে।

তৃতীয় সেশনের শুরুতে হৃদয় এমন এক কীর্তি গড়লেন, যা বাংলাদেশ কখনোই দেখেনি। এবার তিনি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসটিও নিজের দখলে নিয়ে নিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%