প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনাগুলোর মাধ্যমে তিনি ইরানের মৌলিক অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, সহিংসতা ও হুমকি বন্ধ করা এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের ওপর আলোকপাত করেছেন।
আরাগচি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, আলোচনায় দেশগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, সহিংসতা ও হুমকি বন্ধ করা, বিদেশি হস্তক্ষেপ থেকে বিরত থাকা এবং নিরাপত্তাহীনতার বিস্তার রোধ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে।
এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় বৃহৎ আঞ্চলিক শক্তিগুলোর হস্তক্ষেপ ছাড়াই একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
আরাগচি যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, সেগুলো হলো—ওমান, মিসর, জর্ডান, সৌদি আরব, কাতার, সাইপ্রাস, তুরস্ক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া, ইরাক ও পাকিস্তান।
সূত্র: আলজাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন