০৯:৫৩ পি.এম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণে কুমিল্লার দেবীদ্বার উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. আবুল কালাম আজাদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেমের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবুল কালাম আজাদকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো কাজে জড়িত ছিলেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফের আলোচনায় মাদরাসা শিক্ষককে চড়ানো রুমি, দিলেন নতুন ভিডিও
দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার দুপুর ২টার দিকে আলোচনাসভা ও র্যালির আয়োজন করা হয়েছে। কিন্তু আবুল কালাম আজাদ একক সই করা অপর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাল্টা র্যালির আয়োজনের ঘোষণা দেন। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়। অথচ র্যালির আয়োজনের বিষয়ে উল্লেখিত অতিথিদের কেউই অবগত ছিলেন না। তাই দলের শৃঙ্খলা ভঙ্গ করে পাল্টা র্যালির আয়োজন করার কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, যা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড। এই কারণে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যহতি পাওয়ার পর নিজেকে ভারমুক্ত উল্লেখ করে ফেসবুকে এক পোস্টে মো. আবুল কালাম আজাদ লেখেন, "দেবিদ্বার উপজেলা বিএনপির রাজনীতি দেবিদ্বারে নয়, সুন্দর খেলা যিনি খেলছেন তাকে ধন্যবাদ। আমাকে অব্যাহতি দিয়ে অনেকটা ভারমুক্ত করার জন্য ধন্যবাদ না দিয়ে পারলাম না।"
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জুলাই দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো. জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং আবুল কালাম আজাদকে সদস্যসচিব করে ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: খেলাফত আন্দোলনের আহ্বান: জননিরাপত্তা জোরদার করতে সরকারের কাছে দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন