০৪:১৪ পি.এম
জনতা ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বর্তমানে বন্ধ রয়েছে। সাইবার হামলার সম্ভাবনার কারণে উক্ত ব্যাংকদুটি তাদের ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে, ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এর ফলে, গ্রাহকেরা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কোনো সেবা গ্রহণ করতে পারছেন না। কোন তথ্যও জানা যাচ্ছে না।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করা হলে, সেখানে একটি নোটিশ দেখা যায়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, "আমাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে। এটি শীঘ্রই চালু হবে। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। জনতা ব্যাংক পিএলসি।" পরে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার হিসাব হবে ৩ নভেম্বর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন