প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া উৎসব ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আয়োজক কমিটি ইতিমধ্যে ফুটবল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে।
ফুটবল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আন্তর্জাতিক মানের ‘এবিজি স্পোর্টস সিটি’র মাঠে। আগামী সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ইউল্যাব ও সোনারগাঁও ইউনিভার্সিটি।
এবিজি স্পোর্টস সিটি আগামী কয়েক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের তরুণদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। ফুটবল টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে অংশগ্রহণ করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ‘বি’ গ্রুপে খেলবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনিভার্সিটি অব স্কলারস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি।
গ্রুপ পর্বের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। আগামী ২ নভেম্বর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ৩ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, টুর্নামেন্টের ফুটবল ও ক্রিকেট উভয় ডিসিপ্লিনের চ্যাম্পিয়ন দল ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দল ৫ লাখ টাকা প্রাইজমানি লাভ করবে। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন