০২:২৪ এম
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক সফল বার্তার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি লিয়াকত আলী খানসহ সকল অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নোয়াখালী প্রেসক্লাবের মিলনায়তনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন।
আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর সীতাকুণ্ডে ২০ স্পিডব্রেকার, যানজট বেড়েছে
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা সাইফ উল্লাহ কামরুল, আব্দুর রহিম বাবুল, আকাশ মো. জসিম, মো. মোজাম্মেল হোসেন, আব্দুস শাকুর হান্নান, ইমাম উদ্দিন আজাদ, ইদ্রিস মিয়া, কামরুল কানন, ফজলুল কাদের রাজু, আজাদুল ইসলাম, সালাহ উদ্দিন ও দিদারুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দোয়া পূর্ববর্তী আলোচনায় বক্তারা জানান, সাংবাদিক লিয়াকত আলী খান দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছেন এবং সম্প্রতি ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এছাড়া সংগঠনের আরও কয়েকজন সদস্য—মো. হানিফ ভূঁইয়া, এমবি আলম, আকাশ মো. জসিম, এহসানুল আলম খসরু, ইমাম উদ্দিন আজাদ, ইদ্রিস মিয়া ও এম.এস জামাল অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আলোচনা শেষে অসুস্থ সকল সাংবাদিকের দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন