১০:৫৮ পি.এম
গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া উল্লেখ করেছেন, কারাগার শুধুমাত্র শাস্তির স্থান নয়, বরং এটি ভুল সংশোধনের মাধ্যমে সুন্দর জীবনে ফিরে আসার একটি কেন্দ্র।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। এই সময় তিনি সাধারণ বন্দিদের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং কারাবন্দি সংগীত শিল্পী ও বাদক দলের সদস্যদের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করেন।
প্রথমে জেলা ম্যাজিস্ট্রেট কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার পরিদর্শন করেন। সেখানে তিনি সরাসরি কারাগারের রন্ধনশালায় চলে যান। রান্নার পরিবেশ, রন্ধন প্রক্রিয়া এবং বন্দিদের জন্য প্রস্তুত খাবারের মান তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরে, কারাগারের হাসপাতালে গিয়ে বন্দিদের চিকিৎসাসেবা সরাসরি তদারকি করেন এবং সেবার মান উন্নত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দ্বিতীয় ধাপে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শন করেন। সেখানে তিনি জনপ্রিয় সংগীত শিল্পী মুজিব পরদেশীসহ গায়ক-বাদক দলের ১৬ বন্দিকে পাঞ্জাবি-পায়জামা উপহার দেন।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, গাজীপুরে যোগদানের পর তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শন করেন। ওই সময় কারাবন্দি ১৫ সদস্যের একটি গায়ক ও বাদক দল তাকে গান শুনিয়েছিল। কারাগারে থেকেও তারা ইতিবাচক মানসিকতা ধারণ করে নিজেদের সংশোধন করে পুনরায় স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের সুপ্ত বাসনা প্রকাশ করেছিলেন সেদিনের গানগুলোর মাধ্যমে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন