১১:০৩ পি.এম
বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ। কনফারেন্সের প্রধান আলোচক ছিলেন পিস ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহসান হাবীব ইমরোজ উল্লেখ করেন, "আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে মানবিক গুণাবলী অর্জন করতে পারছে না।" তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল করতে না পারার কারণে দেশের কাঙ্খিত উন্নতি সাধিত হচ্ছে না। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় অনেক শিক্ষার্থীর মধ্যে যোগ্যতার পরিচয় দেওয়ার হিম্মত দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ দেশের ভিতরে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ার চ্যালেঞ্জ নিয়েছে। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে সক্ষম হবে।
ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ বরিশাল শাখার চেয়ারম্যান ডক্টর আব্দুস সবুর মাতুব্বরের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও পিস স্কুল বরিশাল শাখার ভাইস চেয়ারম্যান ডা. কেএম জাহিদুল ইসলাম। অতিথিরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া, সন্তান প্রতিপালন এবং তাদের শিক্ষাদানে অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। শিল্পকলা একাডেমির হল রুমে শিক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় সহস্রাধিক ডেলিগেট উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিস ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল শাখার সকল ডোনার, এসোসিয়েট, জেনারেল মেম্বার এবং পিস ইন্টারন্যাশনাল স্কুলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বের কবল থেকে মুক্তি চায় উপজেলাবাসী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন