ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে বোমা হামলা


সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে বোমা হামলা

 [১] সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬ইং) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।
[২] জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সংসদ সদস্যের বাড়ির টিনের চালে  পেট্রোলবোমা ছুঁড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় বাড়িতে সংসদ সদস্য এম. এ. মালেক ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
[৩] সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। সংসদ সদস্যের বাড়িতে এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে বাসদের সমাবেশ: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

লক্ষ্মীপুর প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


লক্ষ্মীপুরে বাসদের সমাবেশ: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি
 
বাংলাদেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
 
শনিবার (২৮ নভেম্বর) বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে বাসদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়।
 
সমাবেশে বক্তব্য দেন বাসদ লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক এম এ মজিদ, সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু ওবায়েদ দিদার এবং কৃষক নেতা ইবরাহীম খলিল।
 
বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জ-৩ আসনে শূন্য হওয়া আসনের জন্য দলীয় প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে ফরম বিতরণের তারিখ নির্ধারণ করেছে। আগামী ৩০ নভেম্বর, আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ফরম জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর নির্ধারিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ২ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখনো শঙ্কা কাটেনি, লাগছে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


এখনো শঙ্কা কাটেনি, লাগছে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট

বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তবে তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাকে। চিকিৎসকরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমানোর চেষ্টা করছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মামুনুর রশীদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানায় তার নাট্যদল আরণ্যক নাট্যদল।

দলটির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমাদের নাট্যগুরু মামুন ভাই (মামুনুর রশীদ) এখন আগের তুলনায় কিছুটা ভালো আছেন। তবে এখনো শঙ্কামুক্ত নন। তাকে এখনো ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। চিকিৎসকেরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন।’

নাট্যদলটি আরও জানায়, নিউমোনিয়া এবং ফুসফুসের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সুস্থ হতে মামুনুর রশীদের কিছুটা সময় লাগবে। এ সময় সবার ভালোবাসা, শুভকামনা ও প্রার্থনা কামনা করেছে আরণ্যক। তারা আশা প্রকাশ করেছে যে, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার সবার মাঝে ফিরে আসবেন।

এর আগে, গত ২৫ নভেম্বর দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে মামুনুর রশীদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি টানা চার দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল। মেডিকেল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থাকে সংকটাপন্ন বলে জানান। এরপরই হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পরিবার।

উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন মামুনুর রশীদ। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন এই অভিনেতা। দেশে ফিরে আবারও অভিনয়ে যুক্ত হন তিনি।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%