০২:২৩ পি.এম
পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগানোর চেষ্টা করেছে কিছু দুর্বৃত্ত। তবে নৈশপ্রহীর সতর্কতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে এই ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখা সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে দেয়ালের পাশে এবং দেয়ালের ওপর দিয়ে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরানোর চেষ্টা করে। দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখে পাশের একটি অফিসের নৈশপ্রহরী ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খালেককে খবর দেন। পরে তিনি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আরও পড়ুন: চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের একটি বগিতে আগুন, স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে
গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখার ব্যবস্থাপক জসিম জমাদ্দার বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আগুন দেওয়ার চেষ্টা করে। নৈশপ্রহী বিষয়টি দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ সময় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিরাপত্তা জোরদার করার বিষয়ে আশ্বস্ত করেছেন। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন