ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় নতুন জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা


চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় নতুন জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা

চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের। এই দীর্ঘ সময়ের নানামুখী ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের উপকরণ সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই উদ্দেশ্যে জেলা পরিষদ ভবনে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘চট্টগ্রাম নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করছি আমরা। জেলা পরিষদ ভবনে ১৪ তলার ১০ হাজার বর্গফুট জায়গায় এই জাদুঘর প্রতিষ্ঠা করা হবে।’

মাহবুবের রহমান শামীম আরও বলেন, ‘চট্টগ্রামের সুদীর্ঘ পথচলার বিভিন্ন ধরনের ইতিহাস, এই অঞ্চলের পুরোনো ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্যসহ সব ধরনের বিষয় একটি ছাদের নিচে সংরক্ষণ করা হবে। যাতে পরবর্তী প্রজন্ম এক জায়গা থেকেই চট্টগ্রামকে জানতে পারে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বন্দরনগরীর অতীত ইতিহাস, জনজীবন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিবর্তনের নানা অধ্যায় জানার সুযোগ তৈরি হবে।’

আরও পড়ুন: সাভারে মশাল মিছিলের ঘটনায় ছয়জন গ্রেফতার, বাসসহ সরঞ্জাম জব্দ

তিনি উল্লেখ করেন, ‘দেশের আর কোথাও সম্ভবত এমন জাদুঘর প্রতিষ্ঠিত হয়নি। এটি প্রথম উদ্যোগ। কীভাবে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে, সেখানে কী কী বিষয় থাকবে, কীভাবে ইতিহাসের উপকরণগুলো তুলে আনা হবে—তা নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি বিষয়টি নিয়ে কাজ করবে, বিস্তারিত জানালে আমরা পরিকল্পনা নিয়ে অগ্রসর হব।’

জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের পরিকল্পনায় শুধুমাত্র কিছু পুরোনো নিদর্শন সংরক্ষণ বা প্রদর্শন নয়; বরং চট্টগ্রামের ইতিহাস ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের একটি সমৃদ্ধ সংগ্রহশালা গড়ে তোলা হবে। এ জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, গবেষক ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে কাজ করা হবে।

ইতিহাস সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাগর নদী ও পাহাড়ঘেরা প্রাকৃতিক বৈচিত্র্যের শহর চট্টগ্রাম। হাজার বছরের বৈদেশিক বাণিজ্য, নৌযাত্রা, ঔপনিবেশিক শাসন, রাজনৈতিক আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন জনগোষ্ঠীর জীবনধারার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রাম। কর্ণফুলী নদী ও সমুদ্রবন্দরকে ঘিরে গড়ে ওঠা এ জনপদ দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার। আরাকান, পর্তুগিজ, মোগল ও ব্রিটিশ শাসনের নানা স্মারক, বন্দরকেন্দ্রিক বাণিজ্যের দলিল, পুরোনো স্থাপত্য, ভাষা-সাহিত্য, লোকসংগীত এবং পাহাড়ি ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনাচার এ অঞ্চলের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

প্রস্তাবিত জাদুঘরে চট্টগ্রামের প্রাচীন মানচিত্র, দুর্লভ আলোকচিত্র, পুরোনো সংবাদপত্র, ঐতিহাসিক দলিল, বন্দর ও নৌবাণিজ্যের স্মারক, মুক্তিযুদ্ধের উপকরণ, লোকজ শিল্প, ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র, মৃৎশিল্প এবং বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক নিদর্শন সংগ্রহের বিষয়টি বিবেচনায় আসতে পারে। একইসঙ্গে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যিক, শিল্পী, রাজনীতিক, সমাজসংস্কারক ও মুক্তিযোদ্ধাদের জীবন ও অবদানও তুলে ধরা হতে পারে।

আরও পড়ুন: সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা হামলা

জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত জাদুঘরটি কেবল প্রদর্শনীমূলক কিছু নয়, বরং চট্টগ্রামের ইতিহাস নিয়ে গবেষণা, শিক্ষার্থীদের জন্য তথ্যভিত্তিক প্রদর্শনী, পুরোনো দলিল ও ছবি ডিজিটাল সংরক্ষণ এবং প্রবীণদের স্মৃতিচারণ করার সুযোগও রাখা হবে। এতে জাদুঘরটি হয়ে উঠতে পারে এই অঞ্চলের ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঐতিহাসিক যেসব উপকরণ কোনো ব্যক্তি বা পারিবারিক সংগ্রহে আছে, সেগুলো এখানে প্রদর্শন কিংবা ডিজিটালভাবে সংরক্ষণ করার সুযোগ দেওয়া হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ‘চট্টগ্রাম ইতিহাসচর্চা কেন্দ্রের’ সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন বলেন, চট্টগ্রাম প্রাচীন ইতিহাসের সাক্ষী, সভ্যতা বিনির্মাণে আড়াই হাজার বছরের ইতিহাসের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা রয়েছে। এই অঞ্চলের প্রত্নসম্পদ, প্রাচীন স্থাপত্য, পাহাড়, সমুদ্র, নদী-দীঘি ও রাজা-বাদশাহর বহু নিদর্শন হারিয়ে যেতে বসেছে।

তিনি বলেন, পৃথিবীর নৌযোগাযোগ ও সমুদ্র বাণিজ্যেই চট্টগ্রাম বন্দরের ইতিহাস হাজার বছরেরও বেশি সময়ের। ব্রিটিশবিরোধী আন্দোলন সূচনাকালে হাবিলদার রজব আলীর সিপাহী বিদ্রোহ, পরবর্তীতে মাস্টারদা সূর্যসেন, কাজেম আলী মাস্টার, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীসহ বহু ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতার জন্মভূমি এই চট্টগ্রাম।

তিনি আরও বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রামের মাটি থেকে ইতিহাসে সংযোজিত হয়েছে। এসব স্মৃতি সংরক্ষণে চট্টগ্রাম জেলা পরিষদ যে জাদুঘর করার উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে একটি স্থানেই পুরো প্রাচীন চট্টগ্রাম সবার দৃশ্যপটে উন্মোচিত হবে। সূত্র: বাসস

আরও পড়ুন: শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনিয়ম-দুর্নীতি ও অবসরপ্রাপ্ত কর্মচারীর দায়িত্ব পালন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনভিবাসী ভিসাপ্রত্যাশীদের জন্য মা‌র্কিন দূতাবাসের জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


অনভিবাসী ভিসাপ্রত্যাশীদের জন্য মা‌র্কিন দূতাবাসের জরুরি বার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য নিজের যাবতীয় খরচ বহনের সক্ষমতা আছে কি না, তা নিশ্চিত করে নেওয়া উচিত। ভ্রমণের সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই খরচ বহনের জন্য প্রস্তুতিও থাকতে হবে।

শ‌নিবার (২৮ ন‌ভেম্বর) অনভিবাসী ভিসা সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তায় এই তথ্য প্রকাশ করেছে দূতাবাস।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা নেই, এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্থলীতে গ্রেফতার হলেন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ আলি তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


রাজস্থলীতে গ্রেফতার হলেন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ আলি তালুকদার

রাঙামাটির রাজস্থলী এলাকা থেকে পুলিশ চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আলি তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন নেতৃত্ব দেন এবং রাজস্থলী থানা পুলিশ সহযোগিতা করে।

রাজস্থলী থানার উপপরিদর্শক নুরজামান জানান, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি রাজস্থলী এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ মধ্যরাত থেকে বাসস্টেশন এলাকায় নজরদারি শুরু করে। পরে সকালে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। সকাল ১০টার দিকে তাঁকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া সাজ্জাদ আলি তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকার হাজির আমির হোসেন বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ইসহাক তালুকদার।

পুলিশের সূত্রে জানা যায়, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৩ বছরে একবারও বন্ধ হয়নি ‘বীক্ষণ’ পাঠচক্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


৪৩ বছরে একবারও বন্ধ হয়নি ‘বীক্ষণ’ পাঠচক্র

‘বীক্ষণ’ হচ্ছে একটি পাঠচক্রের নাম। প্রতি শুক্রবার ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের পাড়ে কাচরিঘাট এলাকায় অনুষ্ঠিত হয় আসরটি।

শুক্রবার (২৭ নভেম্বর) পাঠচক্রের ২,২২৯তম আসর অনুষ্ঠিত হয়েছে। ৪৩ বছর পূর্ণ করেছে বীক্ষণ, এবং এই সময়ে একটিও শুক্রবার বন্ধ হয়নি আসরটি। ময়মনসিংহের সাংস্কৃতিক সংগঠন ময়মনসিংহ সাহিত্য সংসদ আয়োজন করে এই পাঠচক্রটি।

সংগঠনের সূত্রে জানা যায়, ১৯৮০ সালের ২১ মে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ সাহিত্য সংসদ। প্রতিষ্ঠার তিন বছর পর ১৯৮৩ সালের ৮ সেপ্টেম্বর পাঠচক্রটি শুরু হয়।

জেলার কবি-লেখকরা মনে করেন, টানা ৪৩ বছর ধরে একটি পাঠচক্র চলা একটি অত্যন্ত ইতিবাচক বিষয়। দীর্ঘ সময় ধরে চলার পথে নানা প্রতিকূলতা এসেছে, কিন্তু একদিনের জন্যও বন্ধ হয়নি বীক্ষণ।

ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি মোস্তফা তারেক মন্তব্য করেন, "কোনো বিরতি ছাড়াই ৪৩ বছরের বেশি সময় ধরে একটি সাহিত্য পাঠের আসর চলা একটি অনন্য রেকর্ড। আমাদের পূর্বসূরিদের হাত ধরে শুরু হয়েছিল এর যাত্রা। আমরা এখনও সেটি ধরে রেখেছি। এটি আমাদের জন্য গৌরবের বিষয়।"

মোস্তফা তারেক আরও বলেন, বাংলাদেশের খ্যাতনামা কবি-লেখকরা বিভিন্ন সময় বীক্ষণে এসেছেন। বর্তমানে এই সময়ের খ্যাতনামা লেখকরাও এখানে আসেন, কারণ পাঠচক্রটি মূলত জ্ঞানচর্চার পারস্পারিক বিনিময়।

ময়মনসিংহে বসবাসকারী কবি শামসুল ফয়েজ জানান, ১৯৮৩ সালের ৮ সেপ্টেম্বর বীক্ষণের প্রথম আসরের স্মৃতি এখনও মনে আছে। সেদিন বিকেলে বৃষ্টি ছিল এবং ময়মনসিংহ প্রেসক্লাবের টিনের ঘরে বসেছিল বীক্ষণ। প্রথম আসরে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) লেখক গোলাম সামদানী কোরায়শী, অধ্যাপক যতীন সরকার এবং ওই সময়ের তরুণ কথাসাহিত্যিক আতা সরকার।

শামসুল ফয়েজ আরও বলেন, শুরুর দিন আমরা ভাবিনি যে, বীক্ষণ এত দীর্ঘ সময় ধরে চলবে। তবে, এটি ৪৩ বছর পূর্ণ করেছে এবং আশা করি এটি অন্ততকাল ধরে চলবে।

ময়মনসিংহে বসবাসরত কবি-লেখকরা ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী কবি-লেখকরাও বীক্ষণে যুক্ত হন।

সংগঠনের সদস্যরা জানান, বীক্ষণ মুক্তবুদ্ধি চর্চার একটি প্ল্যাটফর্ম। সাহিত্য ছাড়াও সমসাময়িক ঘটনাবলী, ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, পর্যটন, প্রত্নতত্ত্ব, বৈশ্বিক সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন কবি-লেখক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ।

সূত্র জানায়, ১৯৯৩ সালে বীক্ষণের ৫০০তম আসরটি ছিল একটি স্মরণীয় আয়োজন। ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। ২০০৩ সালে বিশেষ আয়োজন করা হয় হাজারতম আসরের জন্য।

গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে বীক্ষণের ২,২২৯তম আসর। এ আসরের বিষয় ছিল ‘তিতুমীরের বাঁশেরকেল্লা এবং আমাদের আজাদির সিলসিলা’।

ময়মনসিংহের কবি-লেখকরা জানান, গর্ব করার মতো এই পাঠচক্রে তিন বছর ধরে বিভক্তি দেখা দিয়েছে। এর ফলে পৃথক দুটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে পাঠচক্র। সংগঠনের কমিটি নিয়ে বিভক্তির শুরু সম্পর্কে তারা জানান।

আসরে বারবার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা ছড়াকার ও নাগরিক নেতা আলী ইউসুফ বলেন, "বীক্ষণ আমাদের গর্বের বিষয়। গুটি কয়েক ব্যক্তির কারণে আজ এটি বিভক্ত। যদি এই বিভক্তি না থাকতো, তবে আমরা বীক্ষণ নিয়ে আরও বেশি গর্ববোধ করতাম।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোম্পানীগঞ্জে জামায়াতের সাবেক নেতা মমিন উদ্দিনের বিএনপিতে যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


কোম্পানীগঞ্জে জামায়াতের সাবেক নেতা মমিন উদ্দিনের বিএনপিতে যোগদান

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক ৫ নম্বর ওয়ার্ড সহসভাপতি মমিন উদ্দিন। তিনি আনুষ্ঠানিকভাবে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চৌধুরীহাটের বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটিতে যোগ দেন।

মমিন উদ্দিন চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজ ইয়াসিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে মমিন উদ্দিনের দাবি, তিনি জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ান প্রায় পাঁচ মাস ২৭ দিন আগে।

বিএনপিতে যোগদানের কারণ সম্পর্কে মমিন উদ্দিন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিনয়ী আচরণ ও রাজনৈতিক আদর্শ তাঁকে অনুপ্রাণিত করেছে। এই বিষয়গুলো বিবেচনা করেই তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

চরপার্বতী ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব নবী বাবুলের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চরপার্বতী ইউনিয়নের একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি একরামুল হক মিলন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবির আহমেদ ও সাবেক সহসভাপতি ফারুক আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রদল সভাপতি নুর মোহাম্মদ মিষ্টার, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন পাটোয়ারী, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কোরবান আলী শিপন, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রাহাদসহ স্থানীয় নেতা-কর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%