ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী


কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে থাকেন। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ আয়োজন করা হয়।

আরও পড়ুন: পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার

অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একজন অধ্যক্ষ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তার মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।

শিক্ষা সেক্টরে মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।

বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে শিক্ষা প্রতিষ্ঠানকে রাখতে আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি বলেন, সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে। তবে সেগুলোর বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার অভাব শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে।

আরও পড়ুন: কুমিল্লার আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ আটক

তিনি বলেন, এসব প্রযুক্তির কারণে একদিকে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে। এ বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শিক্ষার সঙ্গে শিল্প খাতের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।

একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম হবেন।

আরও পড়ুন: শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে।

শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

বহুভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে। এছাড়া ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতেও উদ্যোগ নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকার সচেতন। কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

তিনি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী জায়গা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে হবে।

তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে উল্লেখ করে তিনি এ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত এবং কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যূত্থানে শহীদের সম্মণ করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে তাল মিলিয়ে একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্য চিত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গাছ উপহার দেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি একটি এ্যাপস- ‘দূর্যোগ থেকে স্বস্তি’ শিরোনামে তথ্যচিত্র প্রকাশ করা হয়। যেখানে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় জরুরি পরিস্থিতিতে সতর্কতা ও সহায়তা সংক্রান্ত তথ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর এবং যাতায়াত ব্যবস্থাপনা, বিষয়ক তথ্য ও স্বাস্থ্যসংশ্লিষ্ট সতর্কবার্তা এবং সরকারি কার্যক্রমে সহায়ক তথ্যপ্রবাহ তুলে ধরা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়।

পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোহেলকে সভাপতি ও সাগরকে সেক্রেটারি করে আমরা জুলাই যোদ্ধা জেলা কমিটি ঘোষনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


সোহেলকে সভাপতি ও সাগরকে সেক্রেটারি করে আমরা জুলাই যোদ্ধা জেলা কমিটি ঘোষনা

আমরা জুলাই যোদ্ধা ৬৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষানা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের মিশনপাড়া আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে এ পরিচিতি সভা ও কমিটির ঘোষনা অনুষ্ঠিত হয়। জহির আহমেদ সোহেলকে সভাপতি ও মোহাজ্জেম হোসেন সাগরকে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষানা আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন।
পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্যে আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, আজ নারায়ণগঞ্জ জেলা আমরা জুলাই যোদ্ধা কমিটির ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে অনুমতি দেওয়া হয়েছে। আমরা গর্বিত এ জুলাইযোদ্ধাদের জন্য দেশটাকে সৈরাচার মুক্ত করতে পেছি। এ জুলাইযোদ্ধা তারা যারা বুক পেতে দিয়েছিল ফ্যাসিসদের বন্দুকের নলার কাছে তাদের রক্তের বিনিয়ে এ দেশ থেকে সৈরাচার ফ্যাসিবাদি আওয়ামীলীগ পলাতে বাদ্য হয়েছে। আমি বলতে চাই পালিয়ে গিয়েও দেশটাকে আবার অস্থিতিশীল করতে চাইলে ছাড় দেওয়া হবে না। আপনাদের বলতে চাই নারায়ণগঞ্জ জেলা কমিটি দেয়া হয়েছে আপনাদের যেকোনো সুবিধা অসুবিধা জেলা কমিটির সাথে আলোচনা করবেন তারপর আমরা সেন্টাল কমিটির কাছে আসবেন। আশা করি জেলা কমিটি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারবে।
নবগঠিত আমরা জুলাইযোদ্ধা কমিটির সভাপতি জহির আহমেদ সোহেলের সভাপতি এই সময় আরো উপস্থিত ছিলেন, আমরা জুলাইযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মিরাজ।
নবগঠিত আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটিতে যারা আসলেন :
জহির আহমেদ (সোহেল) সভাপতি, দিলশাদ আফরিন সিনিয়র সহ-সভাপতি, আলিমুল ইসলাম সিহাত সহ-সভাপতি, মেহেদী হাসান ইমন, নাইমুর রওনক খান, রুহুল আমিন, আলতাফ হোসেন হৃদয়, মোহাজ্জেম হোসেন (সাগর)
সাধারণ সম্পাদক, নাজমুল হাসান (রুমি) যুগ্ম সাধারণ সম্পাদক, কাউসার আহমেদ (সুমন), রোকনুজ্জামান, কাজী শাহজালাল কবক, আল আমিন, সোহাগ খান সাংগঠনিক সম্পাদক, ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ হৃদয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাকিবুল ইসলাম ইয়ারমিন, জুম্মান, মোঃ সিহাব উদ্দিন, মোঃ এস এম রোমান দপ্তর সম্পাদক, সোহেল রানা সহ দপ্তর সম্পাদক, শাহজাহান কবির, সেলিনা আক্তার সোনালী প্রচার সম্পাদক, সিফাতুজ্জামান পাপ্পু সহ প্রচার সম্পাদক, মোয়াসলিন আলম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কাজী মোঃ মাকসুদুল ইসলাম
সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাইফুদ্দিন সোহাইব সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ফারুক খান সুজন সদস্য, মুজিবুর রহমান, আল আমিন, রতন মিয়া, সিরাজুল ইসলাম, মোঃ আলী, মোঃ জুবায়ের, মোঃ ফয়সাল, মোঃ ইমামিন, আবু হুরায়রা তানজিম, মোঃ সারোয়ার হোসেন লিমন, মোঃ মেহেদী হাসান আসিক, মোঃ সারোয়ার হোসেন, মোঃ মঞ্জুল ইসলাম, আনাস, হাসান গাজী, সুমন খান, হৃদয় সরকার, শাহিন খান, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, আকাশ মাহমুদ, মোঃ নুর, রাকিবুল ইসলাম, মোঃ সাইফুল হাসান খান, মোঃ রবি বেপারি, এ বি এম সাইফুল আলম (সাব্বির), আনিছুর রহমান, মোঃমুজাম্মেল, মাহবুবুর আলী সুমন, মোঃ মাহবুব উল্লাহ, অনিক, মেহেদী হাসান, ইফতিয়াক,রিয়াদ প্রধান সহ জাহাঙ্গীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে বোমা হামলা

 [১] সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬ইং) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।
[২] জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সংসদ সদস্যের বাড়ির টিনের চালে  পেট্রোলবোমা ছুঁড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় বাড়িতে সংসদ সদস্য এম. এ. মালেক ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
[৩] সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। সংসদ সদস্যের বাড়িতে এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে বাসদের সমাবেশ: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

লক্ষ্মীপুর প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


লক্ষ্মীপুরে বাসদের সমাবেশ: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি
 
বাংলাদেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
 
শনিবার (২৮ নভেম্বর) বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে বাসদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়।
 
সমাবেশে বক্তব্য দেন বাসদ লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক এম এ মজিদ, সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু ওবায়েদ দিদার এবং কৃষক নেতা ইবরাহীম খলিল।
 
বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%