ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় সংসদের অধিবেশন শুরু


জাতীয় সংসদের অধিবেশন শুরু

জাতীয় সংসদের অধিবেশন শুরু

 

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ব্যারিস্টার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

 

অধিবেশনটি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিপাতে বাড়ছে বড় নদ-নদীর পানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


বৃষ্টিপাতে বাড়ছে বড় নদ-নদীর পানি

গত দুই দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বন্যাপ্রবণ বড় নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে পূর্বাভাস প্রদান করেছে যে, আগামী কয়েক দিন এসব নদ-নদীর পানি আরো বাড়তে পারে।

পাউবো জানায়, মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি ক্রমশ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী এক দিনের মধ্যে দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী তিন দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তাদের সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং আগামী পাঁচ দিন এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন বাড়তে পারে। পদ্মা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন বাড়তে পারে। তবে এসব নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গোমতী, ফেনী, সেলোনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। মুহুরী নদীর পানি সমতল কমেছে। এসব নদীর পানি সমতল আগামী এক দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। এছাড়া, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও বেড়েছে এবং এসব নদীর পানি সমতল আগামী তিন দিনে আরো বৃদ্ধি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ বাহিনীকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত হলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন যে, আইন শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এছাড়া অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার, সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশনা প্রদান করেন। জনগণকে নিয়মিত অবহিত রাখা এবং ব্যাপক প্রচারণার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি এসময় উল্লেখ করেন যে, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। তিনি পুলিশকে বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার নির্দেশ দেন।

আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখতে এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি এ বিষয়ে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ‘গ্রেনেড বাবু’ পরিচয়ে চাঁদা দাবি : চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


খুলনায় ‘গ্রেনেড বাবু’ পরিচয়ে চাঁদা দাবি : চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

খুলনায় ‘গ্রেনেড বাবু’ পরিচয়ে চাঁদা দাবি : চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

 

খুলনায়, চাঁদা দাবি করার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে, যিনি শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’ ও আলোচিত ‘বি কম্পানি’র পরিচয়ে চিকিৎসক, শিক্ষক ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছিলেন।

তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সোমবার (৩১ আগস্ট) রাতে চট্টগ্রামের হালিশহরের নীলাচল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম হাসিবুর রহমান ফরাজী, যিনি হাসিব খান নামেও পরিচিত (২৩)।

আজ বুধবার সকাল ১১টায় কেএমপি ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা, সদর ও খালিশপুর থানায় গত কয়েক মাসে সন্ত্রাসী গ্রুপের নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।

 

এছাড়া, অভিযোগে উল্লেখ করা হয় যে, ফোনে চাঁদা না দিলে ভুক্তভোগী এবং তাদের সন্তানদের হত্যার হুমকি দেওয়া হতো। ভুক্তভোগীরা জানান, তাদের সন্তানরা বাইরে বের হলে জীবিত ফিরবে না—এমন ভীতি সৃষ্টি করে আতঙ্কের পরিবেশ তৈরি করা হতো।

ভুক্তভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন—আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসক, হোমিও চিকিৎসক, কলেজ শিক্ষক, ব্যবসায়ী ও ম্যানেজারসহ একাধিক প্রভাবশালী ব্যক্তি। আতঙ্কের কারণে কয়েকজন টাকা দিতে বাধ্য হয়েছেন।

 

পুলিশের তথ্য অনুযায়ী, হাসিব চট্টগ্রামে নিজেকে মুরগি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে একটি দোকান পরিচালনা করতেন। দিনের বেলায় দোকান বন্ধ রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ফোন নম্বর সংগ্রহ করে চাঁদা দাবি করতেন।

ডিবি সূত্রে জানা গেছে, হাসিব একসময় খুলনার কথিত সন্ত্রাসী আশিকের সহযোগী ও ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করতেন। পরবর্তীতে আশিকের সঙ্গে সম্পর্কের অবনতি হলে তিনি খুলনা ছেড়ে চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করেন।

সংবাদ সম্মেলনে ডিবির উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে হাসিবের সঙ্গে ‘বি কম্পানি’র কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া যায়নি।

 

মূলত, সন্ত্রাসী চক্রের ভয় দেখিয়ে এককভাবে এই চাঁদাবাজির নেটওয়ার্ক পরিচালনা করতেন তিনি।

উদ্ধারকৃত সিম ও মোবাইল ফোনের ডিজিটাল উপাত্ত বিশ্লেষণ করে তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে, ফোনে চাঁদাবাজির শিকার হলে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অভিযোগ করার জন্য সাধারণ মানুষকে পুলিশ অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১০ শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এএম মুস্তাফিজুর ইসলাম, সহকারী শিক্ষক শাজাহান কবির, আবুল বাশার শেখ ও মোহাম্মদ ফরিদ হোসেন।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তরুণ সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও আসন্ন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন নিজস্ব অর্থায়নে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ উপহার তুলে দেন।

এ সময় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. মোজাহিদুল ইসলামকে শুভেচ্ছা ও সম্মাননা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুন্সী বিল্লাল হুসাইন বলেন, শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা আমাদের সামাজিক দায়িত্ব। কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে কিংবা প্রয়োজনীয় উৎসাহের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই আমার এই উদ্যোগ। আমি চাই, আলফাডাঙ্গার শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করুক।

তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করলে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা সৃষ্টি হয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%