ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় ‘গ্রেনেড বাবু’ পরিচয়ে চাঁদা দাবি : চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার


খুলনায় ‘গ্রেনেড বাবু’ পরিচয়ে চাঁদা দাবি : চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

খুলনায় ‘গ্রেনেড বাবু’ পরিচয়ে চাঁদা দাবি : চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

 

খুলনায়, চাঁদা দাবি করার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে, যিনি শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’ ও আলোচিত ‘বি কম্পানি’র পরিচয়ে চিকিৎসক, শিক্ষক ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছিলেন।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সোমবার (৩১ আগস্ট) রাতে চট্টগ্রামের হালিশহরের নীলাচল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম হাসিবুর রহমান ফরাজী, যিনি হাসিব খান নামেও পরিচিত (২৩)।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

আজ বুধবার সকাল ১১টায় কেএমপি ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা, সদর ও খালিশপুর থানায় গত কয়েক মাসে সন্ত্রাসী গ্রুপের নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।

 

এছাড়া, অভিযোগে উল্লেখ করা হয় যে, ফোনে চাঁদা না দিলে ভুক্তভোগী এবং তাদের সন্তানদের হত্যার হুমকি দেওয়া হতো। ভুক্তভোগীরা জানান, তাদের সন্তানরা বাইরে বের হলে জীবিত ফিরবে না—এমন ভীতি সৃষ্টি করে আতঙ্কের পরিবেশ তৈরি করা হতো।

আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য

ভুক্তভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন—আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসক, হোমিও চিকিৎসক, কলেজ শিক্ষক, ব্যবসায়ী ও ম্যানেজারসহ একাধিক প্রভাবশালী ব্যক্তি। আতঙ্কের কারণে কয়েকজন টাকা দিতে বাধ্য হয়েছেন।

 

পুলিশের তথ্য অনুযায়ী, হাসিব চট্টগ্রামে নিজেকে মুরগি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে একটি দোকান পরিচালনা করতেন। দিনের বেলায় দোকান বন্ধ রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ফোন নম্বর সংগ্রহ করে চাঁদা দাবি করতেন।

ডিবি সূত্রে জানা গেছে, হাসিব একসময় খুলনার কথিত সন্ত্রাসী আশিকের সহযোগী ও ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করতেন। পরবর্তীতে আশিকের সঙ্গে সম্পর্কের অবনতি হলে তিনি খুলনা ছেড়ে চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করেন।

আরও পড়ুন: ‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে ডিবির উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে হাসিবের সঙ্গে ‘বি কম্পানি’র কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া যায়নি।

 

মূলত, সন্ত্রাসী চক্রের ভয় দেখিয়ে এককভাবে এই চাঁদাবাজির নেটওয়ার্ক পরিচালনা করতেন তিনি।

উদ্ধারকৃত সিম ও মোবাইল ফোনের ডিজিটাল উপাত্ত বিশ্লেষণ করে তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে, ফোনে চাঁদাবাজির শিকার হলে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অভিযোগ করার জন্য সাধারণ মানুষকে পুলিশ অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১০ শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এএম মুস্তাফিজুর ইসলাম, সহকারী শিক্ষক শাজাহান কবির, আবুল বাশার শেখ ও মোহাম্মদ ফরিদ হোসেন।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তরুণ সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও আসন্ন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন নিজস্ব অর্থায়নে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ উপহার তুলে দেন।

এ সময় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. মোজাহিদুল ইসলামকে শুভেচ্ছা ও সম্মাননা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুন্সী বিল্লাল হুসাইন বলেন, শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা আমাদের সামাজিক দায়িত্ব। কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে কিংবা প্রয়োজনীয় উৎসাহের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই আমার এই উদ্যোগ। আমি চাই, আলফাডাঙ্গার শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করুক।

তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করলে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা সৃষ্টি হয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি

রাজধানীর গেন্ডারিয়ায় ঘটে যাওয়া গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, বরং তার অপরাধের উপর ভিত্তি করে ব্যবস্থা নেবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, দলমত নির্বিশেষে অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।

বৃহস্পতিবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ আসামি গ্রেপ্তার’ শীর্ষক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এসব তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করা আমাদের মূল দায়িত্ব এবং কে কোন দলের সদস্য, সেটি দেখার বিষয় নয়। অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে মিড সেমিস্টার পরীক্ষা মিস করলে জরিমানা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল, বেরোবি প্রতিনিধি;

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


বেরোবিতে মিড সেমিস্টার পরীক্ষা মিস করলে জরিমানা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত থাকলে স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত কারণে পরীক্ষা মিস করলেও এ পরিমাণ জরিমানা দেওয়া সাধারণ, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্যাম্পাসে এ নিয়ে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, অসুস্থতাজনিত কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে না পারলে স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীদের ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। নির্ধারিত ফি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা দেওয়ার পর এ নিয়ম কার্যকর হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার ও মিড উইকের নিয়ম থাকলেও বিভিন্ন বিভাগে তা সব সময় অনুসরণ করা হয় না। অনেক ক্ষেত্রে শিক্ষকেরা নিজেদের মতো করে পরীক্ষার তারিখ নির্ধারণ করেন। ফলে বিভিন্ন কারণে শিক্ষার্থীদের পরীক্ষা মিস করার ঘটনা ঘটে। পরীক্ষার সময়সূচি যথাযথভাবে না জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শিক্ষার্থীদের ওপর জুলুমের শামিল বলেও মন্তব্য করেছেন তাঁরা।

বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন ইসলাম বলেন, ‘অনেক বিভাগে মিড উইক নেই। শিক্ষকেরা নিজেদের মতো করে পরীক্ষা নেন। তাঁদের ইচ্ছামতো পরীক্ষা নিয়ে কোনো শিক্ষার্থী পরীক্ষা মিস করলে জরিমানা করা অযৌক্তিক এবং একধরনের জুলুম।’ তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের। তাঁরা নানা সমস্যার মধ্যে পড়াশোনা করেন। আমরা চাই, এ ধরনের জরিমানা ব্যবস্থা না থাকুক। মিড উইক থাকবে এবং সেই অনুযায়ী পরীক্ষা নিতে হবে। তাহলে শিক্ষার্থীরা হয়রানির শিকার হবে না।’

ইয়ামিন ইসলাম আরও বলেন, ‘এখানে শিক্ষকেরাই অনিয়ম করছেন। সে ক্ষেত্রে আমরা চাই, সুনির্দিষ্ট নিয়মকানুন ও গঠনতান্ত্রিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হোক।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম বলেন, ‘প্রশাসন কি একবারও ভেবে দেখেছে, এই টাকাটা কারও এক মাসের সিট ভাড়া, আবার কারও ১৫ দিনের খাবার খরচ। এসব বাস্তবতা যদি একটু বোঝা হতো, তাহলে শিক্ষার্থীদের ওপর বোঝা চাপায় এমন সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো আরেকবার ভাবা হতো।’ তিনি বলেন, ‘আমি তো হঠাৎ করে অসুস্থ হতেই পারি। অসুস্থতার কারণে যদি কোনো পরীক্ষা দিতে না পারি, সে জন্যও আবার ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দিতে হবে। বিষয়টি সত্যিই হতাশাজনক। শিক্ষার্থীদের সমস্যা বোঝার কথা যাঁদের, তাঁরাই যদি এমন সিদ্ধান্ত নেন, তাহলে আমরা যাব কোথায়।’

রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অসুস্থতা বা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী মিড পরীক্ষা দিতে না পারলে শিক্ষক বা বিভাগের পরামর্শে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেত। প্রশাসনের এ ব্যবস্থায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য জরিমানা দেওয়া খুবই কষ্টকর হবে। আমি মনে করি, প্রশাসনের এ সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব নয়, যদিও প্রশাসন সব সময় বলে তারা শিক্ষার্থীবান্ধব।’

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘সিদ্ধান্তটি তখনই কার্যকর হওয়া উচিত, যখন একজন শিক্ষার্থী সেমিস্টারের শুরুতেই জানতে পারবেন তাঁর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগের একটি নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার থাকা উচিত, যেখানে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমের সময়সূচি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অন্যথায়, পরীক্ষার সময়সূচি না জানিয়ে হঠাৎ এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শিক্ষার্থীদের ওপর জুলুম করার শামিল।’

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের পরীক্ষা মিস করার প্রবণতা কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘জরিমানা করাটা আসলে মুখ্য বিষয় নয়। অকারণে বা ভিত্তিহীন অজুহাতে শিক্ষার্থীদের মধ্যে মিড সেমিস্টার পরীক্ষা মিস করার প্রবণতা অনেক বেড়ে গেছে।’ তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যে হারে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত থাকে, সেই তুলনায় ফাইনাল পরীক্ষায় অনুপস্থিত থাকে না। আমরা মনে করি, এই নিয়ম আরোপের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা এড়িয়ে যাওয়ার প্রবণতা কমবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে ডিএমপির বিশেষ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে ডিএমপির বিশেষ নির্দেশনা

জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নগরবাসীকে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করেছে ডিএমপি।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা চলাকালীন সময়ে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরবাসীকে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে।

শোভাযাত্রার নির্ধারিত রুট হলো শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত।

 

ডিএমপি জানিয়েছে, শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। উচ্চস্বরে পিএ বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে। শোভাযাত্রায় অংশগ্রহণের ইচ্ছুকদের শুরুতেই এতে মিলিত হতে হবে এবং কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

 

তিনি আরো জানান, নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা যাবে না। শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না। রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।

এছাড়া, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

 

ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে বলা হয়েছে।

তিনি জানান, শোভাযাত্রা চলাকালীন নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। জন্মাষ্টমীর শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%