ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত


‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে  র‍্যালি ও দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে
‎র‍্যালি হাত দোয়া প্রদর্শনী  অনুষ্ঠান বুধবার সকালে দরিরামপুর মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ।
‎
‎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল  উপজেলা নির্বাহী অফিসার  হাসনাত জাহান খান। প্রধান অতিথি বলেন আজকের এ দিবসে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
‎
‎বিশেষ করে আমাদের অভিভাবকরা যদি সন্তানদের হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধ করেন তাহলে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকবে।
‎
‎উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: আনোয়ার  হোসেনের সভাপতিত্বে অনন্যার মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: মহিউদ্দীন আহমেদ, ত্রিশাল সরকারী নজরুল একাডেমীর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, দরিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
‎
‎এস এম মাসুদ রানা
‎ত্রিশাল (ময়মনসিংহ,) প্রতিনিধি
‎তারিখ :২৮/১০/২০২৭

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

আফগানিস্তানের তালেবান সরকার কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করেছে। চিকিৎসকরা দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, এর ফলে প্রতিবছর শত শত মানুষ দৃষ্টিশক্তি রক্ষাকারী এই অস্ত্রোপচার থেকে বঞ্চিত হবেন।

কর্তৃপক্ষের দাবি, কর্নিয়া প্রতিস্থাপনের প্রক্রিয়া ইসলামের শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ কারণে চিকিৎসকদের অস্ত্রোপচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তালেবান সরকার ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত করে একের পর এক নির্দেশ জারি করেছে। নতুন এই নিষেধাজ্ঞা সেই ধারাবাহিকতার সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে কর্নিয়া প্রতিস্থাপনের অস্ত্রোপচার চালু করতে স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার কাজে একটি চিকিৎসা সহায়তা সংস্থা সহযোগিতা করেছিল। এই উদ্যোগের মাত্র কয়েক মাস পরেই নতুন নিষেধাজ্ঞা জারি করা হলো।

চিকিৎসকেরা বলছেন, আফগানিস্তানে বিস্ফোরণ ও বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে। কাবুলের নূর চক্ষু হাসপাতালের চিকিৎসক নূর জামান হাশিম জানান, তালেবানের নির্দেশে কর্মসূচিটি বন্ধ হওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে তাদের কর্মীরা ৯০টি কর্নিয়া প্রতিস্থাপন করেছিলেন।

তিনি আরও জানান, হাসপাতালে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য অপেক্ষমাণ রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তাদের অধিকাংশই তরুণ-তরুণী। আঘাত, জখম, বিস্ফোরণ এবং ঝালাইয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তারা দৃষ্টিশক্তি হারিয়েছেন।

নূর জামান হাশিম বলেন, ‘কয়েক দশকের সহিংসতায় আফগানিস্তানের স্বাস্থ্যব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চক্ষুবিশেষজ্ঞ আমাদের নেই। স্থানীয়ভাবেও প্রয়োজনীয় কর্নিয়া পাওয়া যায় না।’ তিনি আরো বলেন, ‘তালেবান কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধ করার নির্দেশ দিয়েছে। কঠোর শাস্তির ভয়ে কেউ তাদের নির্দেশ অমান্য করার সাহস পাচ্ছেন না।’

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে অবস্থিত একটি দাতব্য সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা’ (এপিপিএনএ) ২০১৭ সাল থেকে পাকিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য বিনা মূল্যে কর্নিয়া সরবরাহ করে আসছে। এসব কর্নিয়া অঙ্গদানের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হয়।

চলতি বছরের শুরুতে সংস্থাটি পাকিস্তানের বাইরে আফগানিস্তানেও এই কর্মসূচি চালু করে। এর ফলে দেশটিতে ১৫০টিরও বেশি কর্নিয়া প্রতিস্থাপনের অস্ত্রোপচার করার সুযোগ তৈরি হয়েছিল। এসব অস্ত্রোপচার পরিচালনার জন্য তিনজন আফগান চক্ষু বিশেষজ্ঞকে পাকিস্তানের পেশোয়ারে প্রশিক্ষণ দেওয়া হয়।

এপিপিএনএর কর্নিয়া কর্মসূচির প্রধান এবং যুক্তরাষ্ট্রভিত্তিক জাফর মীর ফাউন্ডেশনের প্রধান ডা. ফাওয়াদ জাফর বলেন, ‘২০১৭ সাল থেকে আমরা পাকিস্তানে বিনা মূল্যে কর্নিয়া সরবরাহ করে আসছি। এ পর্যন্ত ১০ হাজার মানুষ এই কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘প্রায় চার মাস আগে আমরা আফগানিস্তানেও এই কর্মসূচি সম্প্রসারণ করি। দেশটিতে শত শত মানুষের কর্নিয়া প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। কিন্তু তালেবান সরকারের নির্দেশে কর্মসূচিটি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়াড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামাগাড়ী বাজারে অবস্থিত প্রাচীনতম ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি চক্র প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শনটির নির্দিষ্ট সম্পত্তি দখল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এবং সরকারি এই সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে অবিলম্বে নাটোর জেলা প্রশাসক, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কাচারীঘরের সম্পত্তি উদ্ধার এবং এর ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা থানা পার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব মো. শামীম হাওলাদার। তিনি বলেন, আগামী দিনে তারেক রহমান ও বিএনপির শক্তি হিসেবে যুবদল দেশকে নৈরাজ্যমুক্ত করতে এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ভাণ্ডারিয়া উপজেলা যুবদলের নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবেন। পাশাপাশি অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্সিসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

র‌্যালি ও সমাবেশে উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সমাবেশ শেষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখের ৬১তম জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


শাহরুখের ৬১তম জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না

প্রতি বছর ২ নভেম্বর তারিখটি শাহরুখ খানের ভক্তদের জন্য অপেক্ষার একটি বিশেষ দিন। প্রিয় তারকার জন্মদিনে মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’-এর সামনে হাজারো অনুরাগী ভিড় জমায়। বলিউডের ‘কিং খান’ বাড়ির বারান্দায় এসে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন। কিন্তু এবারে সেই পরিচিত দৃশ্য দেখা যাবে না। শাহরুখ তার ৬১তম জন্মদিনে মুম্বাইয়ের পরিবর্তে লন্ডনে থাকবেন। নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাতে হবে তাকে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শাহরুখ মুম্বাইয়ে একটি নাচের গানের দৃশ্যধারণ সম্পন্ন করেছেন। এরপর ‘কিং’-এর পরবর্তী কাজের জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ২ নভেম্বর, জন্মদিনের দিনেই সেখানে সিনেমাটির আরেকটি গানের শুটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। ফলে এবারের জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে এক নজর দেখার সুযোগ ভক্তরা হারাতে পারেন।

গত দুই বছর ধরে ‘মান্নাত’-এর সংস্কার কাজের কারণে শাহরুখ ভক্তদের সঙ্গে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারেননি। সেই সময় তিনি মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ মন্দিরে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের আয়োজন করেছিলেন। কিন্তু এবার শুটিংয়ের ব্যস্ততার কারণে জন্মদিনে মুম্বাইয়ে থাকতে পারছেন না বলিউড সুপারস্টার।

ভক্তদের জন্য রয়েছে সুখবরও

জন্মদিনে প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে না পাওয়ার খবর শুনে ভক্তদের মন খারাপ হলেও, বছরের শেষের দিকে সুখবর আসতে পারে। ‘কিং’ সিনেমার মুক্তির উপলক্ষে শাহরুখ মুম্বাইয়ে বড় পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বড় বাজেটের এই অ্যাকশন-থ্রিলারে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন ও অনিল কাপুরসহ একঝাঁক তারকা।

সবকিছু ঠিক থাকলে সিনেমাটির মুক্তি আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ সালে প্রেক্ষাগৃহে হবে। জন্মদিনে ‘মান্নাত’-এ শাহরুখের দেখা না মিললেও, নতুন সিনেমার মুক্তির আগে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার আশায় থাকবেন ভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%