প্রিন্ট এর তারিখঃ ২৯শে অক্টোবর, ২০২৬ইং; ০২:২৯ এম || প্রকাশের তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০২:২৯ পি.এম
নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়াড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামাগাড়ী বাজারে অবস্থিত প্রাচীনতম ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি চক্র প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শনটির নির্দিষ্ট সম্পত্তি দখল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এবং সরকারি এই সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে অবিলম্বে নাটোর জেলা প্রশাসক, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কাচারীঘরের সম্পত্তি উদ্ধার এবং এর ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"