প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত দুই দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বন্যাপ্রবণ বড় নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে পূর্বাভাস প্রদান করেছে যে, আগামী কয়েক দিন এসব নদ-নদীর পানি আরো বাড়তে পারে।
পাউবো জানায়, মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি ক্রমশ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী এক দিনের মধ্যে দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী তিন দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তাদের সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং আগামী পাঁচ দিন এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন বাড়তে পারে। পদ্মা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন বাড়তে পারে। তবে এসব নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গোমতী, ফেনী, সেলোনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। মুহুরী নদীর পানি সমতল কমেছে। এসব নদীর পানি সমতল আগামী এক দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। এছাড়া, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও বেড়েছে এবং এসব নদীর পানি সমতল আগামী তিন দিনে আরো বৃদ্ধি পেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন