ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

‘কিছু মানুষের বাজে আচরণে পুরো পেশার দুর্নাম হয়’ - ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ হোসেন


‘কিছু মানুষের বাজে আচরণে পুরো পেশার দুর্নাম হয়’ - ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ হোসেন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন মন্তব্য করেছেন, "গুটিকয়েক মানুষের বাজে আচরণের কারণে অনেক সময় পুরো পেশার দুর্নাম হয়।" তিনি উল্লেখ করেন যে, কর্মক্ষেত্রের পাশাপাশি বাসা, পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ভালো ব্যবহার বজায় রাখা উচিত। মহান সৃষ্টিকর্তা এর প্রতিদান দেন।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নন-ক্যাডার নার্সিং ব্যাচ-২ (২০১৮)-এর নার্সিং কর্মকর্তাদের কর্মজীবনের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসপাতাল পরিচালক আরও বলেন, সেবামূলক পেশায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব শুধুমাত্র রোগীর শারীরিক চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়। রোগীকে মানসিকভাবে সুস্থ করে তুলতে ভালো সেবা, মিষ্টি কথা, সুন্দর আচরণ ও আন্তরিক হাসির মাধ্যমে সহায়তা করতে হবে। স্বাস্থ্যসেবা একটি অনন্য দায়িত্ব, যা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করা উচিত। মানুষের সঙ্গে সদ্ব্যবহার একটি অমূল্য মানবিক গুণ, যার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলী আরিফের মৃত্যু, পরিবারের নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

২০১৮ সালে নিয়োগপ্রাপ্ত নার্সিং কর্মকর্তারা দীর্ঘ আট বছর ধরে সরকারি পর্যায়ে রোগীদের সেবাদান, পেশাগত দায়িত্ব পালন এবং দেশের স্বাস্থ্যসেবাব্যবস্থায় অবদান রাখার ধারাবাহিকতায় এ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের স্মরণীয় করে রাখতে নার্সিং কর্মকর্তাদের পক্ষ থেকে একটি মানবিক উদ্যোগ নেওয়া হয়। রোগীদের ব্যবহারের জন্য ১০টি নতুন হুইলচেয়ার আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে ঔষধি গাছ রোপণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষে সিনিয়র স্টাফ নার্স মো. ফারুক হোসাইন বলেন, "নার্সিং পেশার মর্যাদা, মানবিক সেবার গুরুত্ব এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় নার্সিং কর্মকর্তাদের নিরলস অবদান সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।" তিনি উল্লেখ করেন যে, রোগীদের সেবায় হুইলচেয়ার প্রদান ও বৃক্ষরোপণের মতো মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এবারের বর্ষপূর্তি উদযাপন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন, মানবসেবা ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে চান মুসলেহ উদ্দিন খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক : মোঃ শরীফ উদ্দিন

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


উন্নয়ন, মানবসেবা ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে চান মুসলেহ উদ্দিন খান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুসলেহ উদ্দিন খান।

এলাকার সার্বিক উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন।

মুসলেহ উদ্দিন খানের পরিকল্পনার মধ্যে রয়েছে—

উন্নয়নমূলক কার্যক্রম: ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, যোগাযোগ ও জনসাধারণের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো: দরিদ্র, অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী চিকিৎসা, শিক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া।

মাদকমুক্ত ওয়ার্ড গঠন: যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা তৈরি, খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা।

শিক্ষা ও যুবসমাজের উন্নয়ন: শিক্ষার্থীদের উৎসাহিত করা, তরুণদের দক্ষতা বিকাশে সহযোগিতা এবং খেলাধুলার পরিবেশ তৈরি করা।

সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচার: এলাকার মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা।

মুসলেহ উদ্দিন খানের প্রত্যাশা, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করলে ১ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি মনে করেন, উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমানের উন্নয়ন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করাও প্রকৃত উন্নয়নের অংশ।

তাঁর প্রত্যাশা—একটি মাদকমুক্ত, মানবিক, পরিচ্ছন্ন ও উন্নত ছাতিয়াইন ১ নম্বর ওয়ার্ড গড়ে তোলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%