প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন মন্তব্য করেছেন, "গুটিকয়েক মানুষের বাজে আচরণের কারণে অনেক সময় পুরো পেশার দুর্নাম হয়।" তিনি উল্লেখ করেন যে, কর্মক্ষেত্রের পাশাপাশি বাসা, পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ভালো ব্যবহার বজায় রাখা উচিত। মহান সৃষ্টিকর্তা এর প্রতিদান দেন।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নন-ক্যাডার নার্সিং ব্যাচ-২ (২০১৮)-এর নার্সিং কর্মকর্তাদের কর্মজীবনের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসপাতাল পরিচালক আরও বলেন, সেবামূলক পেশায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব শুধুমাত্র রোগীর শারীরিক চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়। রোগীকে মানসিকভাবে সুস্থ করে তুলতে ভালো সেবা, মিষ্টি কথা, সুন্দর আচরণ ও আন্তরিক হাসির মাধ্যমে সহায়তা করতে হবে। স্বাস্থ্যসেবা একটি অনন্য দায়িত্ব, যা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করা উচিত। মানুষের সঙ্গে সদ্ব্যবহার একটি অমূল্য মানবিক গুণ, যার কোনো বিকল্প নেই।
২০১৮ সালে নিয়োগপ্রাপ্ত নার্সিং কর্মকর্তারা দীর্ঘ আট বছর ধরে সরকারি পর্যায়ে রোগীদের সেবাদান, পেশাগত দায়িত্ব পালন এবং দেশের স্বাস্থ্যসেবাব্যবস্থায় অবদান রাখার ধারাবাহিকতায় এ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের স্মরণীয় করে রাখতে নার্সিং কর্মকর্তাদের পক্ষ থেকে একটি মানবিক উদ্যোগ নেওয়া হয়। রোগীদের ব্যবহারের জন্য ১০টি নতুন হুইলচেয়ার আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে ঔষধি গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষে সিনিয়র স্টাফ নার্স মো. ফারুক হোসাইন বলেন, "নার্সিং পেশার মর্যাদা, মানবিক সেবার গুরুত্ব এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় নার্সিং কর্মকর্তাদের নিরলস অবদান সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।" তিনি উল্লেখ করেন যে, রোগীদের সেবায় হুইলচেয়ার প্রদান ও বৃক্ষরোপণের মতো মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এবারের বর্ষপূর্তি উদযাপন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন