ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মার্কিন সহায়তা বন্ধের পক্ষে এল-সায়েদ, ইসরায়েল ও পাকিস্তানের নাম উল্লেখ


মার্কিন সহায়তা বন্ধের পক্ষে এল-সায়েদ, ইসরায়েল ও পাকিস্তানের নাম উল্লেখ

নবনির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ পাকিস্তান, মিসর, জর্ডান এবং ইসরায়েলের মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ও আর্থিক সহায়তা পুনর্মূল্যায়নের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, মার্কিন অর্থ ব্যবহার করে যেসব দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তাদের ক্ষেত্রে ওয়াশিংটনের পদক্ষেপ নেওয়া উচিত।

এই বক্তব্যটি ইসলামাবাদ আন্তর্জাতিক অর্থ সাহায্য পাওয়ার বিষয়ে ভারতের সাম্প্রতিক আপত্তির পটভূমিতে এসেছে। প্রথম মার্কিন মুসলিম সিনেটর হিসেবে আবদুল এল-সায়েদের এই বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। পেশায় চিকিৎসক ও মহামারী বিশেষজ্ঞ এল-সায়েদ জয়ের পর স্পষ্টভাবে জানান, মার্কিন করদাতাদের অর্থ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযুক্ত কোনো দেশকে সমর্থন করার জন্য ব্যবহার করা উচিত নয়।

এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সায়েদ বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের সাথে সংগতিপূর্ণ কি না, তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা কীভাবে আন্তর্জাতিক আইনের প্রতি নিজেদের দায়বদ্ধতা নিশ্চিত করব? এটি কেবল ইসরায়েলের বিষয় নয়। মিসর—যেখান থেকে আমার পরিবার অভিবাসিত হয়ে এসেছে—সে ক্ষেত্রেও আমি একই দৃষ্টিভঙ্গি পোষণ করি। পাকিস্তান এবং জর্ডানের ক্ষেত্রেও আমার বক্তব্য একই। আন্তর্জাতিক আইন প্রয়োগে আমাদের প্রথম সারিতে থাকা দরকার।’

আরও পড়ুন: কংক্রিটের গুণগত মান বাড়াতে পলিমার ফাইবার উদ্ভাবন কুয়েতের বিজ্ঞানীদের

তিনি আরও যোগ করেন, ‘যখন আমরা এমন কোনো দেশকে অর্থ সরবরাহ করি যে দেশটি সেই অর্থ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তখন সেখান থেকেই পদক্ষেপ শুরু করার উপযুক্ত স্থান বলে আমি মনে করি।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষাপটে এল-সায়েদের এই প্রতিক্রিয়া এসেছে, যেখানে তিনি ইসরায়েলকে দেওয়া বছরে প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা চলতি বছরের শেষ নাগাদ বন্ধ করার কথা জানিয়েছেন।

এর আগে, নির্বাচনী জয়ের পর ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা কমানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানান এল-সায়েদ। তিনি বলেন, প্রেসিডেন্টের এই নীতির সাথে তিনি একমত। ‘আমি মনে করি এই নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট আসলে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন,’ বলেন তিনি।

এছাড়াও, ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানান তিনি। এল-সায়েদ জানান, ওয়াশিংটনের সরবরাহ করা কিছু অস্ত্র এমন কিছু অভিযানে ব্যবহার করা হচ্ছে, যাকে তিনি গণহত্যা এবং বর্ণবাদ বলে অভিহিত করেন।

আরও পড়ুন: জাতিসংঘ: বন্যা ও ইসরায়েলি অবরোধে গাজা ‘বাসের অযোগ্য’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রাজধানীর মগবাজারে অবস্থিত হাসপাতাল ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন, নবজাতক ও শিশু-কিশোর রোগ, মেডিসিন এবং বক্ষব্যাধিসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করবেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. শাহাদাৎ উল্লাহ এবং সহকারী অধ্যাপক ডা. তাহমিনা ফেরদৌসী; নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক (অব.) ডা. মো. গোলাম হাফিজ ও সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান; মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. মনির হোসেনসহ অভিজ্ঞ চিকিৎসকরা।

ক্যাম্পে রোগীদের জন্য বেশ কিছু বিশেষ সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ডায়াবেটিস চেকআপের জন্য র‍্যান্ডম ব্লাড সুগার (RBS) পরীক্ষা সম্পূর্ণ ফ্রি।

এছাড়া মাত্র ১,০০০ টাকায় বিশেষ হেলথ চেকআপ প্যাকেজের ব্যবস্থা রাখা হয়েছে। প্যাকেজের অন্তর্ভুক্ত পরীক্ষাগুলো হলো— CBC, S. Creatinine, Urine R/E, SGPT, ECG এবং USG of Whole Abdomen।

ক্যাম্পে রেজিস্ট্রেশন ভুক্ত রোগীদের জন্য ওই দিন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হবে। তবে চিকিৎসাসেবা ও পরীক্ষা গ্রহণের জন্য রোগীদের আগেই রেজিস্ট্রেশন করতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ ও শিশুস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগ্রহী রোগীদের রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বর: ০১৯৭৮-০৯৮০৮৮, ০৯৬১৩-৪৪৫৫৪৪।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কিছু মানুষের বাজে আচরণে পুরো পেশার দুর্নাম হয়’ - ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


‘কিছু মানুষের বাজে আচরণে পুরো পেশার দুর্নাম হয়’ - ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ হোসেন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন মন্তব্য করেছেন, "গুটিকয়েক মানুষের বাজে আচরণের কারণে অনেক সময় পুরো পেশার দুর্নাম হয়।" তিনি উল্লেখ করেন যে, কর্মক্ষেত্রের পাশাপাশি বাসা, পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ভালো ব্যবহার বজায় রাখা উচিত। মহান সৃষ্টিকর্তা এর প্রতিদান দেন।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নন-ক্যাডার নার্সিং ব্যাচ-২ (২০১৮)-এর নার্সিং কর্মকর্তাদের কর্মজীবনের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসপাতাল পরিচালক আরও বলেন, সেবামূলক পেশায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব শুধুমাত্র রোগীর শারীরিক চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়। রোগীকে মানসিকভাবে সুস্থ করে তুলতে ভালো সেবা, মিষ্টি কথা, সুন্দর আচরণ ও আন্তরিক হাসির মাধ্যমে সহায়তা করতে হবে। স্বাস্থ্যসেবা একটি অনন্য দায়িত্ব, যা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করা উচিত। মানুষের সঙ্গে সদ্ব্যবহার একটি অমূল্য মানবিক গুণ, যার কোনো বিকল্প নেই।

২০১৮ সালে নিয়োগপ্রাপ্ত নার্সিং কর্মকর্তারা দীর্ঘ আট বছর ধরে সরকারি পর্যায়ে রোগীদের সেবাদান, পেশাগত দায়িত্ব পালন এবং দেশের স্বাস্থ্যসেবাব্যবস্থায় অবদান রাখার ধারাবাহিকতায় এ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের স্মরণীয় করে রাখতে নার্সিং কর্মকর্তাদের পক্ষ থেকে একটি মানবিক উদ্যোগ নেওয়া হয়। রোগীদের ব্যবহারের জন্য ১০টি নতুন হুইলচেয়ার আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে ঔষধি গাছ রোপণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষে সিনিয়র স্টাফ নার্স মো. ফারুক হোসাইন বলেন, "নার্সিং পেশার মর্যাদা, মানবিক সেবার গুরুত্ব এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় নার্সিং কর্মকর্তাদের নিরলস অবদান সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।" তিনি উল্লেখ করেন যে, রোগীদের সেবায় হুইলচেয়ার প্রদান ও বৃক্ষরোপণের মতো মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এবারের বর্ষপূর্তি উদযাপন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন, মানবসেবা ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে চান মুসলেহ উদ্দিন খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক : মোঃ শরীফ উদ্দিন

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


উন্নয়ন, মানবসেবা ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে চান মুসলেহ উদ্দিন খান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুসলেহ উদ্দিন খান।

এলাকার সার্বিক উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন।

মুসলেহ উদ্দিন খানের পরিকল্পনার মধ্যে রয়েছে—

উন্নয়নমূলক কার্যক্রম: ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, যোগাযোগ ও জনসাধারণের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো: দরিদ্র, অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী চিকিৎসা, শিক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া।

মাদকমুক্ত ওয়ার্ড গঠন: যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা তৈরি, খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা।

শিক্ষা ও যুবসমাজের উন্নয়ন: শিক্ষার্থীদের উৎসাহিত করা, তরুণদের দক্ষতা বিকাশে সহযোগিতা এবং খেলাধুলার পরিবেশ তৈরি করা।

সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচার: এলাকার মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা।

মুসলেহ উদ্দিন খানের প্রত্যাশা, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করলে ১ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি মনে করেন, উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমানের উন্নয়ন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করাও প্রকৃত উন্নয়নের অংশ।

তাঁর প্রত্যাশা—একটি মাদকমুক্ত, মানবিক, পরিচ্ছন্ন ও উন্নত ছাতিয়াইন ১ নম্বর ওয়ার্ড গড়ে তোলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের হাতে ডিসেম্বরের মধ্যে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


শিক্ষার্থীদের হাতে ডিসেম্বরের মধ্যে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ২০২৭ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছে।

কমিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে প্রবিধানমালা তৈরির তাগিদও দিয়েছে। একইসঙ্গে, ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারী নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়। এ বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া কমিটির অন্যান্য সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সংশোধনীসহ সর্বসম্মতিক্রমে অনুমোদন ও নিশ্চিত করা হয়। পরে দেশের শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা।

সভায় সংসদীয় কমিটি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। বিশেষ করে, হজযাত্রী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে তাগিদ দেওয়া হয়েছে।

এছাড়া, সরকারের কাছ থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ পরিশোধের সুপারিশ করেছে কমিটি।

এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বর্তমান অগ্রগতি সভায় উপস্থাপন করা হয়। কমিটি জানতে পারে যে, চলমান নিয়োগ প্রক্রিয়ার সব ধরনের মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে স্থায়ী কমিটি জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে ২০২৬ সালের ডিসেম্বর মাসের ভেতরেই। নির্ধারিত সময়ে মুদ্রণ ও সরবরাহ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এসব অনিয়ম তদন্তে সংসদীয় স্থায়ী কমিটির নিজস্ব উদ্যোগে অনুসন্ধান ও তদন্ত চালানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়। এ সময় নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামোর সর্বশেষ প্রজ্ঞাপন এবং ১ থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের নিয়ে এনটিআরসিএ-র নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। এসব পর্যালোচনা শেষে ১-১২তম নিবন্ধনকারীদের নির্বাহী আদেশে নিয়োগের জোর সুপারিশ জানায় কমিটি।

কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়কে জরুরি ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংসদীয় কমিটি। এছাড়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে সভায় তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, এনসিটিবির শীর্ষ কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%