ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তান ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা চলছে


পাকিস্তান ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা চলছে

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে মোট ১২টি নতুন প্রদেশ গঠনের একটি বড় পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক কাজকে সহজ করার লক্ষ্যে করা হচ্ছে। তবে, এই পরিবর্তনের আগে জনগণের মতামত যাচাইয়ের জন্য একটি দেশব্যাপী গণভোট আয়োজনের কথা ভাবছে সরকার।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রশাসনিক সংস্কারের প্রস্তাব আগামী ২০২৭ সালের প্রথমার্ধে ২৮তম সংবিধান সংশোধনী হিসেবে সংসদে উত্থাপিত হতে পারে। এর আগে ওই বছরের প্রথম প্রান্তিক থেকেই প্রাথমিক প্রস্তুতি শুরু হতে পারে।

নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে, দেশটির সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবকে ভেঙে ৪টি, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানকে ৩টি করে এবং সিন্ধ প্রদেশকে ২টি প্রদেশে রূপান্তর করা হতে পারে।

আরও পড়ুন: মার্কিন সহায়তা বন্ধের পক্ষে এল-সায়েদ, ইসরায়েল ও পাকিস্তানের নাম উল্লেখ

তবে উদ্যোক্তারা জানিয়েছেন, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নতুন প্রদেশগুলোর নির্দিষ্ট সীমানা বা কাঠামো কেমন হবে, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এই উদ্যোগটি কোনো নির্দিষ্ট প্রদেশ বা রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্য নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। মূলত, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলানো, সব অঞ্চলে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য।

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে দীর্ঘদিনের বিভেদ রয়েছে। রাজনৈতিক দরকষাকষি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে সরাসরি জনগণের রায় নিতেই তাই সংসদীয় আলোচনার আগে গণভোটের পথ বেছে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

অবশ্য গণভোটে জনসাধারণের সবুজ সংকেত মিললেও, নতুন প্রদেশগুলোর সীমানা নির্ধারণ, সম্পদ বণ্টন এবং প্রশাসনিক ক্ষমতা ভাগাভাগির মতো জটিল কাজগুলো সম্পন্ন করতে দেশের সব রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক সমঝোতা ও দীর্ঘ সংসদীয় আলোচনার প্রয়োজন হবে।

সূত্র: জিও নিউজ

আরও পড়ুন: সমস্যা সমাধানের আশ্বাসে ভারতীয় ধর্মগুরুর বিরুদ্ধে নারী ভক্তকে যৌন শোষণের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে জমি নিয়ে বিরোধ, ভাড়াটিয়াদের প্রাণনাশের হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


ভৈরবে জমি নিয়ে বিরোধ, ভাড়াটিয়াদের প্রাণনাশের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাড়াটিয়াদের প্রাণনাশের হুমকি এবং জমির মালিককে কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রইছ মিয়া ও রতন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও ভাড়াটিয়াদের নিরাপত্তা চেয়ে ভৈরব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযোগকারী মুজিবুর রহমান।
(৭ নভেম্বর) শনিবার সন্ধায় ভৈরব থানায় এই অভিযোগ করা হয়।


জানাযায়, গেল ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকায় বিরোধপূর্ণ জমিতে এ ঘটনা ঘটে বলে জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, মুজিবুর রহমানের সঙ্গে একই এলাকার মো. রইছ (৬০) ও মো. রতন মিয়া (৩৭) নামের দুই জনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে গিয়ে সেখানে বসবাসরত ভাড়াটিয়াদের জমি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে মুজিবুর রহমান উল্লেখ করেন, ভাড়াটিয়ারা জমি ছেড়ে না গেলে তাঁদের ওপর হামলা চালিয়ে হত্যা করে লাশ ফেলে রাখার হুমকি দেওয়া হয়। পাশাপাশি তাঁকে সুযোগমতো যেখানে পাওয়া যাবে, সেখানে কুপিয়ে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় আলমগীর হোসেন (৩৫) ও আজিজুর রহমান (৫৮)সহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন আবেদনকারী। অভিযুক্তদের হুমকিতে তিনি ও তাঁর জমিতে বসবাসরত ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জিডিতে দাবি করা হয়েছে।

এবিষয়ে মুজিবুরের ভাড়াটিয়া সজল বলেন, আমি আগেও ছিলাম এখনও মুজিবুর রহমান এর ভাড়াটিয়া আছি। কিন্তু ৬ নভেম্বর শুক্রবার রতন মিয়া বলে গেলো আমরা যেন ভাড়াটিয়া দোকান ছেড়ে চলে যেতে।

এদিকে, যেকোনো সময় হামলা ও প্রাণহানির আশঙ্কা থেকে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন মুজিবুর রহমান।

এবিষয়ে অভিযুক্ত রতন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কাউকে যেতেও বলিনি হুমকিও দেয়নি। এগুলো মিথ্যা অভিযোগ। তারা এমনিতেই চলে যাবে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে থানায় সাধারন ডায়েরি হয়েছে। তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বাংলাদেশের পররাষ্ট্রসচিবের দায়িত্ব গ্রহণ করলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের এই সিদ্ধান্তের কথা প্রকাশ করে।

তিনি ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়ে তিনি এই পদে আসীন হয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ নগর খানপুর গোয়ালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


নারায়ণগঞ্জ নগর খানপুর গোয়ালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

৮ই নম্বর ২০২৬ রোজ রবিবার, নারায়ণগঞ্জ জেলার নগর খানপুর গোয়ালপাড়ায় গ্যাসের লাইন হইতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরা ড্রেনের ভিতরে আগুনের লীলেশায় ড্রেন ভরে যায়, এই ঘটনাটি ছয়টা 30 মিনিটে ঘটে, খবর পেয়ে নিকটস্থ নবীগঞ্জ ঘাটের ফায়ার সার্ভিসের একটি দল সাতটা বাজে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, এ পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, আগুনের সূত্রপাত, গ্যাসের পাইপ থেকে লিখেছ হয়ে এই ঘটনাটি ঘটে প্রত্যাশী এলাকাবাসীরা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সহায়তা বন্ধের পক্ষে এল-সায়েদ, ইসরায়েল ও পাকিস্তানের নাম উল্লেখ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


মার্কিন সহায়তা বন্ধের পক্ষে এল-সায়েদ, ইসরায়েল ও পাকিস্তানের নাম উল্লেখ

নবনির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ পাকিস্তান, মিসর, জর্ডান এবং ইসরায়েলের মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ও আর্থিক সহায়তা পুনর্মূল্যায়নের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, মার্কিন অর্থ ব্যবহার করে যেসব দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তাদের ক্ষেত্রে ওয়াশিংটনের পদক্ষেপ নেওয়া উচিত।

এই বক্তব্যটি ইসলামাবাদ আন্তর্জাতিক অর্থ সাহায্য পাওয়ার বিষয়ে ভারতের সাম্প্রতিক আপত্তির পটভূমিতে এসেছে। প্রথম মার্কিন মুসলিম সিনেটর হিসেবে আবদুল এল-সায়েদের এই বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। পেশায় চিকিৎসক ও মহামারী বিশেষজ্ঞ এল-সায়েদ জয়ের পর স্পষ্টভাবে জানান, মার্কিন করদাতাদের অর্থ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযুক্ত কোনো দেশকে সমর্থন করার জন্য ব্যবহার করা উচিত নয়।

এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সায়েদ বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের সাথে সংগতিপূর্ণ কি না, তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা কীভাবে আন্তর্জাতিক আইনের প্রতি নিজেদের দায়বদ্ধতা নিশ্চিত করব? এটি কেবল ইসরায়েলের বিষয় নয়। মিসর—যেখান থেকে আমার পরিবার অভিবাসিত হয়ে এসেছে—সে ক্ষেত্রেও আমি একই দৃষ্টিভঙ্গি পোষণ করি। পাকিস্তান এবং জর্ডানের ক্ষেত্রেও আমার বক্তব্য একই। আন্তর্জাতিক আইন প্রয়োগে আমাদের প্রথম সারিতে থাকা দরকার।’

তিনি আরও যোগ করেন, ‘যখন আমরা এমন কোনো দেশকে অর্থ সরবরাহ করি যে দেশটি সেই অর্থ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তখন সেখান থেকেই পদক্ষেপ শুরু করার উপযুক্ত স্থান বলে আমি মনে করি।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষাপটে এল-সায়েদের এই প্রতিক্রিয়া এসেছে, যেখানে তিনি ইসরায়েলকে দেওয়া বছরে প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা চলতি বছরের শেষ নাগাদ বন্ধ করার কথা জানিয়েছেন।

এর আগে, নির্বাচনী জয়ের পর ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা কমানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানান এল-সায়েদ। তিনি বলেন, প্রেসিডেন্টের এই নীতির সাথে তিনি একমত। ‘আমি মনে করি এই নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট আসলে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন,’ বলেন তিনি।

এছাড়াও, ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানান তিনি। এল-সায়েদ জানান, ওয়াশিংটনের সরবরাহ করা কিছু অস্ত্র এমন কিছু অভিযানে ব্যবহার করা হচ্ছে, যাকে তিনি গণহত্যা এবং বর্ণবাদ বলে অভিহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%