০৪:০৩ এম
নরসিংদীর মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মো. মনু মিয়া (৪০) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চিকাদী গ্রামের মনু মিয়ার বসতবাড়ির উঠান থেকে এই মাদক উদ্ধার করা হয়।
এসময় মনু মিয়াকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার ডিসেম্বরে আগমনের প্রস্তুতি
আটক মাদক কারবারি মনু মিয়া ওই গ্রামের মৃত আয়েব আলীর পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) আবেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ মনু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় একটি পলিথিন কাগজের ভেতর থেকে উদ্ধার হয় দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু মিয়া মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মনু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন