ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক ঘটনায় খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় ফিফার বড় ছাড়


ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক ঘটনায় খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় ফিফার বড় ছাড়

২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর মাঠে বিশৃঙ্খল আচরণের জন্য আর্জেন্টিনার খেলোয়াড়দের মূল শাস্তির মেয়াদ অপরিবর্তিত থাকলেও, ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুরোধে শাস্তির নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ফিফার শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, পারেদেসসহ নিষিদ্ধ হওয়া খেলোয়াড় ও স্টাফরা অফিসিয়াল ম্যাচের পাশাপাশি ক্যাটাগরি ‘এ’ প্রীতি ম্যাচ দিয়েও তাদের নিষেধাজ্ঞা কাটাতে পারবেন।

র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফাইনালের ম্যাচ শেষে জঘন্য আচরণের জন্য লিয়ান্দ্রো পারেদেসকে দশ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৬৬ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা এবং কোচ রবার্তো আয়ালাকেও নিষেধাজ্ঞা ও জরিমানা গুনতে হয়েছে। মলিনা সাত ম্যাচ, আলমাদা এক ম্যাচ এবং আয়ালা তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

মেটলাইফে খেলা শেষ হওয়ার পর ঘটে যাওয়া মারামারিতে চারজনই জড়িত ছিলেন, যেখানে স্প্যানিশ খেলোয়াড় গাভিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়ার জন্য পারেদেসকে ‘হামলার’ তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

পারেদেসের দশ ম্যাচের নিষেধাজ্ঞায় এক বছরেরও বেশি সময়ের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকতে হত। তবে, ফিফা নিষেধাজ্ঞার নিয়মে বড় ছাড় দেওয়ায় ২০২৬ সালের শেষ নাগাদ মাঠে ফিরতে পারবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা সহ-আয়োজক হিসেবে মূল পর্ব ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। আয়োজক হিসেবে তাদের বাছাইপর্বে অংশ নিতে হবে না।

অন্যদিকে, পরবর্তী কোপা আমেরিকা ২০২৮ সালের আগে অনুষ্ঠিত হবে না, কিন্তু দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্য এতে খেলার কোনো বাছাইপর্ব নেই।

এ কারণে বাকি তিন খেলোয়াড় ও কোচের নিষেধাজ্ঞা দ্রুত শেষ হলে প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে এএফএ।

আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক

শরতের আন্তর্জাতিক সূচিতে দুটি বিরতি থাকবে – একটি দীর্ঘ বিরতি, যেখানে দলগুলো সেপ্টেম্বর এবং অক্টোবর মাস জুড়ে চারটি ম্যাচ খেলতে পারবে; এরপর নভেম্বর মাসে থাকবে দুটি ম্যাচের বিরতি।

আর্জেন্টিনা যদি এই সময়ের মধ্যে ছয়টি ক্যাটাগরি 'এ' প্রীতি ম্যাচের আয়োজন করতে পারে, তবে ২০২৭ সালে পা রাখার আগে পারেদেসের আর মাত্র চারটি ম্যাচ এবং মলিনার মাত্র একটি ম্যাচ নিষেধাজ্ঞা বাকি থাকবে।

অন্যদিকে, আলমাদা সেপ্টেম্বরের শেষ দিক থেকেই আবার মাঠে নামতে পারবেন।

এছাড়া, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এখনো নিষেধাজ্ঞা কমানোর আশা করছে, যদি নিষেধাজ্ঞা কমানো না হয়, তবে সংস্থাটি শেষ পর্যন্ত এই সাজার বিরুদ্ধে আপিল করবে।

আরও পড়ুন: ‘ভুয়া ভুয়া’ স্লোগান শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি :

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত

সিলেট বিভাগে মাদকের বিস্তাার দিন-দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে নানা ধরনের মাদক প্রবেশের পাশাপাশি তা ছড়িয়ে পড়ছে নগর থেকে প্রত্যন্ত জনপদে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিয়মিত ইয়াবা, বিদেশি মদ, গাঁজা ও অন্যান্য মাদক উদ্ধার হলেও এসব উদ্ধার মাদকের বিস্তারের কেবল একটি অংশেরই চিত্র তুলে ধরে। এর মধ্যেই মাদকের ভয়াল বিস্তার ঠেকাতে হার্ডলাইনে রয়েছে প্রশাসন। গত তিন দিনে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ৬২ লাখ টাকার মাদক জব্দ এবং আটজনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
পুলিশ ও র‌্যাবের তথ্যমতে, গত তিন দিনে সবচেয়ে বেশি মাদক উদ্ধার হয়েছে সিলেট জেলায়। সিলেট জেলা পুলিশ ও ডিবি পৃথক অভিযানে ১২ হাজার ৪০০ পিস ইয়াবা এবং দক্ষিণ সুরমায় ১৮১ লিটার বিদেশি মদ উদ্ধার করেছে। সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা আরও ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ উদ্ধার করেছে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা। আর হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-৯ উদ্ধার করেছে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ।
সিলেট জেলা পুলিশ ও ডিবি: মঙ্গলবার (২৫ আগস্ট) বিয়ানীবাজার উপজেলার চারখাই পুলিশ ক্যাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নোহা গাড়ি থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), পারভেজ আহমেদ (২৫) ও আশরাফুল হককে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
একই দিনে জকিগঞ্জ থানার পুলিশ ভরণ সুলতানপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. সায়েদ আহমদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। এর আগের দিন সোমবার (২৪ আগস্ট) রাতে জকিগঞ্জের দক্ষিণ বিপক এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ সবুর মিয়া (৩৩) ও রুবেল মিয়া (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
এ ছাড়া বুধবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৮১  বোতল বা ১৮১ লিটার বিদেশি মদ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা। একইসঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশ:  সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজে অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শিশ আহমদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় শিশ আহমদ ও দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের রন দাশ (৪২) নামে আরও একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক শিশ আহমদকে আদালতে পাঠানো হয়েছে।
র‌্যাব-৯ :  হবিগঞ্জের মাধবপুরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে আটক করে র‌্যাব-৯ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দু’জন পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হয়। পরে আটক ফাতেমা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘরের খাটের নিচে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা এসকাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা এবং ৬ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা।
সিলেট মহানগর পুলিশ: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ বুধবার (২৬ আগস্ট) রাতে ধোপাগুল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। এ ঘটনায় জুনেদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। সব মিলিয়ে গত তিন দিনে উদ্ধার হওয়া ইয়াবা, বিদেশি মদ, গাঁজা ও এসকাফ সিরাপের মধ্যে যেসব মাদকের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে, তার  মোট মূল্য ৬১ লাখ ৭২ হাজার ৫০০ টাকা, অর্থাৎ প্রায় ৬২ লাখ টাকা। এ হিসাবে এয়ারপোর্ট থানা থেকে উদ্ধার করা ৪৮ বোতল এবং হবিগঞ্জে উদ্ধার করা এক বোতল বিদেশি মদের বাজারমূল্য যুক্ত করা হয়নি।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা স¤্রাট তালুকদার বলেন, জেলার সীমান্তবর্তী উপজেলাগুলো হলো মাদক পাচারের রুট। ঐসব এলাকাগুলোতে পুলিশের নিয়মিত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। যার কারণে সম্প্রতি জকিগঞ্জ ও বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূলহোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের ব্যাপারে জেলা পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুররুল আলম বলেন, এসএমপিতে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ও অনলাইন জুয়াসহ সকল অপরাধ কর্মকান্ড নির্মুলে এসএমপির অভিযান অব্যাহত রয়েছে।
র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, র‌্যাব পপ্রতিষ্ঠালগ্ন থেকে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের  গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সিলেটে মাদকের বিস্তার রোধে র‌্যাবের অভিযান কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক  ধরা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় ঘটেছে এ ঘটনা। 

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। এসময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকিতে পড়েছিল!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকিতে পড়েছিল!

গত ৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ ওয়াশিংটনের রেগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমানের সাথে মাঝ-আকাশে সংঘর্ষের চরম ঝুঁকিতে পড়েছিল। বর্তমানে জানা যাচ্ছে, হোয়াইট হাউসে চলমান নির্মাণকাজের কারণে সৃষ্ট রেডিও গোলযোগের ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ট্রাম্পের হেলিকপ্টার উড্ডয়নের প্রস্তুতির সতর্কবার্তামূলক কলগুলো শুনতে পাননি।

 

ফলে, ঠিক যে মুহূর্তে ‘মেরিন ওয়ান’ আকাশে উড়ছিল, ঠিক সেই মুহূর্তেই তারা একটি যাত্রীবাহী বিমানকে উড্ডয়নের অনুমতি দিয়ে বসেন।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড-এনটিএসবি’র একটি প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে প্রেসিডেন্টের হেলিকপ্টারটি ‘এনভয় এয়ার’-এর ওই যাত্রীবাহী বিমানের খুব কাছাকাছি চলে আসার ঠিক আগের সপ্তাহে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং মেরিন ওয়ানের পাইলটরা একটি বৈঠকে বসেছিলেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল মেরিন ওয়ানের উড্ডয়নের আগে কন্ট্রোলাররা যে প্রথামাফিক তিন মিনিটের পূর্ব-সতর্কবার্তা কল পান না, তা নিয়ে আলোচনা করার জন্য। ভবিষ্যতে এ ধরনের সমস্যা হলে অন্য কারো মাধ্যমে রেডিও কলগুলো স্থানান্তরের পরিকল্পনাও করেছিলেন তারা।

 

কিন্তু ৪ আগস্টের দুর্ঘটনার দিন সেই চেষ্টাও ব্যর্থ হয়।

ঘটনার পর টেকনিশিয়ানরা আবিষ্কার করেন যে, মেরিন ওয়ানের টাওয়ারের সাথে যোগাযোগে মাঝেমধ্যে সমস্যা হওয়ার মূল কারণ ছিল হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণে হেলিকপ্টারটির অবস্থান নতুন একটি জায়গায় সরিয়ে নেওয়া। এই সমস্যার সমাধানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ রেডিও রিসিভারটি বিমানবন্দরের কাছের একটি এলাকা থেকে সরিয়ে রেগান বিমানবন্দরের টাওয়ারের চূড়ায় স্থাপন করে। পরবর্তী পরীক্ষাগুলোতে দেখা গেছে, এই পরিবর্তনের পর রেডিওগুলো বেশ ভালোভাবে কাজ করছে।

 

এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ গুজেটি বলেন, ‘যদিও তারা পূর্ববর্তী কিছু যোগাযোগ সমস্যার ব্যাপারে অবগত ছিলেন, তাও তারা কখনোই এর মূল কারণটি উদঘাটন করতে পারেননি।’ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা দুর্ঘটনার পরপরই বিমানবন্দর এবং মেরিন ওয়ানের পাইলটদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে ওই অ্যান্টেনাটি সরিয়ে নেওয়ার মাধ্যমে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। হোয়াইট হাউস এই প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যাত্রীবাহী বিমান এবং হেলিকপ্টার; উভয়ই একই সময়ে আকাশে থাকায় নিরাপত্তা বিধিমালারও লঙ্ঘন বলে মনে হয়েছে, যা গত বছর ওই ব্যস্ত বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া একটি মাঝ-আকাশের সংঘর্ষের পর কার্যকর করা হয়েছিল। ওই দুর্ঘটনায় ৬৭ জন নিহত হয়েছিলেন।

 

তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, প্রেসিডেন্ট কখনোই কোনো বিপদের মধ্যে ছিলেন না। তাছাড়া, গত বছরের ওই দুর্ঘটনার অনেক আগে থেকেই পেন্টাগনের সাথে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটি দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে, যার অধীনে প্রেসিডেন্টের হেলিকপ্টার উড্ডয়নের তিন মিনিট আগে কন্ট্রোলারদের সতর্কবার্তা দেওয়ার নিয়ম রয়েছে।

এনটিএসবি জানিয়েছে, টাওয়ারের রেকর্ডিং থেকে দেখা গেছে যে কন্ট্রোলাররা সেদিন মেরিন ওয়ানের পাইলটের কাছ থেকে উড্ডয়নের প্রস্তুতির সতর্কবার্তামূলক কলগুলো শুনতে পাননি। তবে পৃথক আরেকটি রেকর্ডিংয়ে দেখা গেছে যে হেলিকপ্টার থেকে সেই কলগুলো করা হয়েছিল। হেলিকপ্টারের পাইলটরা তাদের তিন মিনিটের সতর্কবার্তা কলটি ‘জয়েন্ট বেস অ্যানাকোস্টিয়া-বলিং’-এর হেলিকপ্টার ঘাঁটির মাধ্যমে স্থানান্তরের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি।

এফএএ স্বীকার করেছে যে, একে অপরের থেকে দূরে সরে যাওয়ার আগে হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানটি ক্ষণিকের জন্য খুব কাছাকাছি চলে এসেছিল। মেরিন ওয়ানের পাইলটরা বিমানটিকে দেখতে পেয়ে সাময়িকভাবে উড্ডয়ন স্থগিত করেন এবং বিমানটি নিরাপদ দূরত্বে চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এরপর বিমানটি দ্রুত হেলিকপ্টারের ওপর দিয়ে উঁচুতে উঠে যায়। এনটিএসবি জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী বিমান দুটির মধ্যকার সবচেয়ে কম দূরত্ব ছিল পাশাপাশি মাত্র ১.৩ কিলোমিটার এবং উপর-নিচে প্রায় ৭০০ ফুট।

এনভয় এয়ার ফ্লাইটের কর্মীরা তদন্তকারীদের জানিয়েছেন, উড্ডয়নের পরপরই তারা তাদের সংঘর্ষ এড়ানো পদ্ধতি থেকে ট্রাফিকের সতর্কবার্তা পেয়েছিলেন। কিন্তু তারা হেলিকপ্টারটিকে কখনই দেখতে পাননি। জেফ গুজেটি বলেছেন যে, তিনি কন্ট্রোলারদের কোনো দোষ দেখছেন না কারণ তারা মেরিন ওয়ানের সতর্কবার্তাগুলো শুনতেই পাননি। আর যখনই তারা বুঝতে পেরেছিলেন যে হেলিকপ্টারটি উড়ছে, তখনই তারা দ্রুত পাইলটদের সতর্ক করেন এবং রেগান বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া অন্য একটি বিমানকে অবতরণ বাতিল করে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে আরেকটি বাঁধে ভাঙন, ফের পাহাড়ি ঢলের সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


নেপালে আরেকটি বাঁধে ভাঙন, ফের পাহাড়ি ঢলের সতর্কতা জারি

হিমবাহ ধস ও প্রাণঘাতী আকস্মিক প্লাবনের ট্র্যাজেডি কাটিয়ে ওঠার আগেই নেপাল-তিব্বত সীমান্তে একটি পানির বাঁধ ফের ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় নেপালে নতুন করে ধ্বংসাত্মক পাহাড়ি ঢল ও বন্যার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় নদী অববাহিকার সাধারণ বাসিন্দা, উদ্ধারকর্মী ও নিরাপত্তাকর্মীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জরুরি নির্দেশ দিয়েছে নেপাল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট যে স্থানে প্রথম পাহাড়ি ঢল আঘাত হেনেছিল, সেই একই স্থানে কাদা ও পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফলে ভোতে কোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকাগুলোতে দ্বিতীয় দফায় ভয়াবহ প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

নেপাল পুলিশ পৃথক এক সতর্কবার্তায় তিব্বতের দিকে বাঁধ ভাঙার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দ্রুত এলাকা থেকে উদ্ধারকর্মী ও সাধারণ মানুষকে নিরাপদ উচ্চতায় অবস্থান নিতে অনুরোধ করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে স্বজনদের মৃতদেহ ও নিখোঁজদের উদ্ধারে যে কর্মীরা জীবন বাজি রেখে কাজ করছিলেন, নতুন ঢলের ঝুঁকিতে তাদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

এর আগে নেপাল-চীন সীমান্তের সন্নিকটে তিব্বত থেকে উৎপন্ন ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংযোগস্থলে বিশাল একটি কৃত্রিম জলাধার তৈরি হওয়া নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করে আবহাওয়া দপ্তর। চীনা কর্তৃপক্ষ নেপাল সরকারকে জানিয়েছে, অতিবৃষ্টি ও ঢলে গঠিত ওই জলাধারে ইতিমধ্যেই প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছে। আগামী কয়েক দিনে আরও ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করলে পুরো কাঠামো ধসে পড়ে নিচের দিকে বিপুল বেগে পানি নেমে আসতে পারে।

প্রসঙ্গত, বুধবার(২৬ আগস্ট) ভয়াবহ বিপর্যয়ে শত শত প্রাণহানির পাশাপাশি নেপালের বিস্তীর্ণ বসতি, সেতু, সড়ক ব্যবস্থা ও বিদ্যুৎকেন্দ্রগুলো এক লহমায় ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজে যখন স্বজন ও উদ্ধারকারীরা হন্যে হয়ে খুঁজছেন, ঠিক সেই সময়ে তিব্বতের এই নতুন বাঁধ ভাঙার খবর যেন নেপালের দুর্গত মানুষের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%