ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতীয় দলে চোটের মিছিল থামছেই না


ভারতীয় দলে চোটের মিছিল থামছেই না

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট দল বড় ধাক্কা খেয়েছে। তার পায়ের আঙুলের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি তরুণ ব্যাটার বি সাই সুদর্শন।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে সুদর্শনের নাম থাকলেও, তার খেলা নির্ভর করছিল বিসিসিআইয়ের ‘সেন্টার অব এক্সিলেন্স’ (সিওই)-এর ফিটনেস ছাড়পত্রের ওপর। হাঁটুর সমস্যার কারণে গত সপ্তাহেই জাসপ্রীত বুমরাহ বাদ পড়েন, তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয় আকিব নবীকে। এবার সুদর্শনের ছিটকে যাওয়ার খবরে চোট-জর্জর ভারতীয় শিবিরে অস্বস্তি আরও বাড়ল।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তবে, দলে এখনও তার পরিবর্তনস্বরূপ কোনো বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি।

জানা গেছে, গত জুলাইয়ে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত ফর্মে ছিলেন সুদর্শন। সেখানে চার ইনিংসে ১৩২, ৭*, ১৬৮ ও ২৫* রান করেছেন তিনি। তবে সেই সফরের সময় পায়ের আঙুলে আঘাত পান এই ব্যাটার।

ভারত ফিরে তিনি দ্রুত পুনর্বাসনে যান। ১৫ আগস্ট গল-এ প্রথম টেস্ট শুরুর আগে সাই সুদর্শন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এমনটাই আশা ছিল নির্বাচকদের। কিন্তু, শতভাগ ফিট না হওয়ার কারণে চিকিৎসকরা তাকে এখনও ম্যাচ খেলার উপযোগী বলে ছাড়পত্র দেননি।

এদিকে ভারতের চোটের তালিকা এখানেই শেষ নয়। অধিনায়ক শুভমান গিলকেও নিয়ে দেখা দিয়েছে সংশয়।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

কলম্বোতে অনুশীলন সেশনে ডান হাতের অনামিকায় (রিং ফিঙ্গার) চোট পেয়েছেন তিনি। চোটের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে চলতি তিন দিনের প্রস্তুতি ম্যাচেও খেলতে পারলেন না গিল।

তবে, চোটের এই মহামারির মধ্যে ভারতের জন্য একমাত্র স্বস্তির খবর নিয়ে এসেছেন দেবদূত পাডিক্কাল। প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে নেমে দ্রুতগতির একটি দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সুদর্শন না থাকায় প্রথম টেস্টের একাদশে তার বদলি হিসেবে পাডিক্কালই এখন প্রথম পছন্দ।

উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরে ভারত আগেই হারিয়েছে হার্শিত রানা, নীতিশ কুমার রেড্ডি ও আকাশ দীপকে। প্রথম টেস্টে পাওয়া যাবে না ওয়াশিংটন সুন্দরকেও।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ১৫ আগস্ট গলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ২৩ আগস্ট কলম্বোর এসএসসি-তে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। বর্তমানে পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ৪ জয় ও ৪ হারে ভারত পঞ্চম স্থানে রয়েছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


গ্রামেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গ্রামের মানুষ যেন চিকিৎসার জন্য শহরে ছুটে না যেতে হয়, সে জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যেই গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালটির অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এবং জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী এই সময় বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাতের দিকে কোন নজর দেওয়া হয়নি। এজন্য দেশের স্বাস্থ্যখাতে বর্তমানে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে।

তিনি অভিযোগ করেন, ওই সময়ে অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এসময় হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ফুটওভারব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


টঙ্গীতে ফুটওভারব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রোববার বেলা ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

এতে সড়কের দুপাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে, এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তারা তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। এই ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।

প্রতিবাদের অংশ হিসেবে রোববার বেলা ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা ব্যানার এবং স্লোগানের মাধ্যমে মাদরাসার সামনে একটি ফুটওভারব্রিজ নির্মাণের আহ্বান জানান। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হন। এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণ জরুরি। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ মহাসড়কে বিক্ষোভ করছি।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছে। সড়ক ও জনপথ কর্মকর্তাদের খবর পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

সিলেটে ২৪ ঘণ্টার মধ্যে হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুই শিশু। রোববার (৯ আগস্ট) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

এখন পর্যন্ত, এ বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শহীদ শামসুদ্দিন আহমেদ ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়েছিল। মারা যাওয়া দুই শিশু হলো মো. এহসানুল ও আয়ান। আর নিহত নারী বর্ণা রাণী।

এদের মধ্যে এহসানুলের বয়স ৩ বছর ৪ মাস, আয়ানের বয়স ৮ মাস ও বর্ণা রাণীর বয়স ১৮ বছর।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ জন এবং এই সময়ের মধ্যে ৯১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে রোববার (৯ আগস্ট) পর্যন্ত এ বিভাগে মোট ৮২৭ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।

মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন বলে নিশ্চিত করা গেছে, বাকিরা সন্দেহভাজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে: দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, যদি দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসে, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

রোববার (৯ আগস্ট) তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যদি দুজনে দেখা করেন এবং আলোচনায় বসেন, তাহলে নিশ্চয়ই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে ভারতীয় ভিসার অনেক চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণের জন্য ভিসা সেন্টারগুলোর সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও জানান, বাংলাদেশের মানুষের আচরণ অত্যন্ত ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কও ভালো। এই সম্পর্কটি সরকারি পর্যায়ে বজায় রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%