ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কিশোরগঞ্জে ৯ মাস পর মাদরাসাছাত্র মুদ্দাছিরের মরদেহ উত্তোলন


কিশোরগঞ্জে ৯ মাস পর মাদরাসাছাত্র মুদ্দাছিরের মরদেহ উত্তোলন

কিশোরগঞ্জে আদালতের নির্দেশে ৯ মাস পর কবর থেকে মাদরাসাছাত্র মুদ্দাছিরের (৮) মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা এলাকায় পারিবারিক কবর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এই সময় তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট জিসান আলী এবং মামলার তদন্তকারী কর্মকর্তা, পিবিআই ঢাকা (দক্ষিণ) এর এসআই নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকা (দক্ষিণ)-এর এসআই নাজিম উদ্দিন জানান, ২০২৫ সালের ২০ ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত মাদরাসাতুল ইতকান উলুমিয়া কোরআন মাদরাসার চতুর্থ তলায় শিক্ষকদের টয়লেটের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মুদ্দাছিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুদ্দাছির ওই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এই ঘটনার পর ওই ছাত্রের বাবা রাহেলা গ্রামের জিয়াউর রহমান বাদী হয়ে ২০২৫ সালের ২১ ডিসেম্বর যাত্রাবাড়ি থানায় মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারী আনিছুর রহমানসহ ৩ শিক্ষককে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের পর মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

মামলার তদন্ত চলাকালে ময়নাতদন্তের রিপোর্টে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মামলার বাদী আদালতে পুনরায় ময়নাতদন্তের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান গত ২৪ আগস্ট কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দেন।

তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট জিসান আলী জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে নমুনা পাঠানো হচ্ছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণার ফাঁদে পড়ে জামালপুরে ৭ লক্ষাধিক টাকা খোয়ানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


প্রতারণার ফাঁদে পড়ে জামালপুরে ৭ লক্ষাধিক টাকা খোয়ানোর অভিযোগ

জামালপুর সদর উপজেলার তিতপল্যা ইউনিয়নের কাষ্টসিংগা গ্রামে সমাজসেবা অধিদপ্তরের নাম ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এলাকার প্রায় ৪০-৫০ জন মহিলার কাছ থেকে ৫-১০ হাজার বা কারো কাছ থেকে তারও অধিক টাকা নিয়ে পালিয়ে গেছে একই গ্রামের শুক্কুর আলীর স্ত্রী সাবিনা বেগম (২৬)। সে শুধু স্থানীয়দের কাছ থেকে টাকা নেয়নি, তার নিজ শ্বশুর বাড়ি থেকেই ৩ লক্ষ নগদ টাকা এবং বিভিন্ন ধরনের গহনা ও মোবাইল ফোন নিয়ে গা ঢাকা দিয়েছে। এ বিষয়ে সাবিনা বেগমের শ্বাশুড়ি মোছাঃ আনোয়ারা বেগম বাদী হয়ে গত ২৫/০৯/২০২৬ইং তারিখে নারায়নপুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, ৭-৮ মাস আগে কাষ্টসিংগা গ্রামের মোঃ শুক্কুর আলীর সাথে শিমুলতলী গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে সাবিনা বেগম (২৬) এর বিয়ে হয়। বিয়ে হওয়ার পর হতে শ্বশুর বাড়িতে সে প্রতারণা করে ৪০-৫০ জন অসহায় মানুষের কাছ থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা আত্মসাত করে নেয়। এছাড়া শ্বশুর বাড়ি থেকেও প্রায় ৩ লক্ষাধিক টাকা সহ গহনা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বলেন, সাবিনার বিয়ে হওয়ার পর এলাকায় সে সমাজসেবা অফিসের কর্মচারী বলে পরিচয় দেয়। যার কারনে সমাজসেবার বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অসহায় মহিলাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তিতপল্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সোহাগ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এ.এস.আই আব্দুল মালেক বলেন, প্রতারণার বিষয়ে একটি অভিযোগ পেয়ে তদন্ত করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন বলেন, প্রতারক সাবিনা বেগমের সাথে সমাজসেবা অফিসের কোন সম্পৃক্ততা নেই। একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে সমাজসেবা অফিসের নাম বলে প্রতারণা করে আসছে। আমরা এর আগেও সবাইকে সচেতন করার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছি। প্রতারণার বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। ভাতাভোগী সহ বিভিন্ন সমাজসেবার কার্যক্রম অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এখানে অর্থ লেনদেনের কোন সুযোগ নেই। এলাকাবাসী প্রতারক সাবিনা বেগমের আত্মসাৎকৃত অর্থ ফেরত সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জবাব চাইল সুপ্রিম কোর্ট

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতার প্রয়োগের অভিযোগে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতার প্রয়োগের অভিযোগে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার কি এককভাবে নির্বাচন কমিশনের সমস্ত ক্ষমতা প্রয়োগ করছেন, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি নিয়ে দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনের কাছে লিখিত জবাব চেয়েছে।

একটি পত্রিকার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, গত ১০ মাসে ভোটার তালিকা তৈরি ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য দুই কমিশনারের অন্তত ১৪টি বিষয়ে মতবিরোধ বা আপত্তি ছিল। এই তথ্যের ভিত্তিতে পাটনার এক বাসিন্দা আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন।

তবে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধুমাত্র পত্রিকার প্রতিবেদনের ভিত্তিতে এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশ দেওয়া সম্ভব নয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচন কমিশনের সব সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী সকলের সম্মতিতে, অথবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। যদি প্রমাণিত হয় যে কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয়েছে, তবে তা স্থগিত করা হতে পারে।

এদিকে নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কাজের প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত দেওয়া স্বাভাবিক, এবং সেগুলো কোনো বড় ধরনের প্রাতিষ্ঠানিক বিরোধ নয়। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরেই আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদানীর নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, পূর্বধলায় গ্রেপ্তার ‘ভুয়া বক্তা’

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


মাদানীর নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, পূর্বধলায় গ্রেপ্তার ‘ভুয়া বক্তা’

নেত্রকোনার পূর্বধলায় জনপ্রিয় ধর্মীয় বক্তা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. নূরজ্জামান (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে ফেসবুক, ই-মেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল আয়োজনের কথা বলে ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন নূরজ্জামান।
পূর্বধলা থানার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, এ ঘটনায় পূর্বধলা থানায় গত ৮ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৪১৯/৪২০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী ধর্মীয় বক্তা মো. রফিকুল ইসলাম মাদানী (২১), নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা এলাকার বাসিন্দা। মামলার আসামি নূরজ্জামান (৩১) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নয়াবাদ এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নূরজ্জামান বিভিন্ন মাধ্যমে রফিকুল ইসলাম মাদানীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি, ই-মেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বাদীর নামে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ ও বক্তব্য দেওয়ার কথা বলে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।
অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ৫ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার দক্ষিণ লোহাজুড়ি এলাকায় তার দ্বিতীয় স্ত্রীর ভাই কাউসারের (৪৬) বাড়িতে অভিযান চালিয়ে নূরজ্জামানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কটিয়াদি মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
গ্রেপ্তারের সময় নূরজ্জামানের হেফাজত থেকে দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও বিভিন্ন কোম্পানির ছয়টি সিম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, প্রতারণার কাজে ব্যবহৃত একটি ফেসবুক আইডিতে ‘হাফেজ আশরাফ জানাত’ নাম ব্যবহার করে ধর্মীয় বক্তার ছবি দেওয়া ছিল। ওই আইডির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অনলাইনে ওয়াজ মাহফিলের ফরম বিতরণ ও তারিখ নির্ধারণ করা হতো।
জিজ্ঞাসাবাদে নূরজ্জামান এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও যৌতুক নিরোধ আইনসহ মোট তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ গ্রেপ্তার নূরজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনে পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনে পালিত

রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো: “Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures” (বাংলা অর্থ: “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান)। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা।

পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম তিতুমীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাকড়ী দিঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইম আকতার খান, বাংলাদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী শাখার সাধারণ সম্পাদক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ আবদুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার সভপতি এম.এন রিদওয়ান ফিরদৌস, হরিন বিকসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক নইরিদ্দিন বাবু, শাহ সুলতান (রহ) কামিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাও. মোঃ দুরুল হোদা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে শিক্ষার অগ্রগতি, মানবজাতির ক্রমোন্নতি এবং আধুনিক সমাজের বিকাশ সাধনে শিক্ষক সমাজের অপরিহার্য ভূমিকা ও অবদানের কথা জোরের সাথে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, শিক্ষকগণ যাতে এসব ভূমিকা পালনের জন্য উপযুক্ত সম্মান ও মর্যাদা ভোগ করতে পারেন, তা সুনিশ্চিত করার অঙ্গীকার ঘোষণা করা হয়েছে।

১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কোর উদ্যোগে শিক্ষকদের মর্যাদা সম্পর্কে প্যারিসে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশেষ আন্তঃসরকার সম্মেলনে বিশ্বব্যাপী শিক্ষকদের অধিকার, কর্তব্য ও মর্যাদা বিষয়ক আন্তর্জাতিক দলিল ‘ইউনেস্কো/আইএলও সনদ’ স্বাক্ষরিত হয়। ওই দিবসটি শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, “আপনাদের যদি মর্যদা না দেয়া হয়, তা পুরোপুরি সঠিক নয়। এটি আংশিক সত্য।” তিনি আরও বলেন, “আপনাদের বাড়ীভাড়া বৃদ্ধি, ৫ ভাগ বৃদ্ধি, করেছেন। সকল প্রায়মারী স্কুল সরকারী করণ করেছেন। জাতীয় বেতন স্কেলের ব্যাপারে কাজ করছেন সরকার।” তিনি শিক্ষকদের অবসর ও কল্যানের টাকা বছরের পর পর পাচ্ছেন না, এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখতে বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। শিক্ষার্থীর প্রতি অনুশাসন থাকতে হবে। শিক্ষক হিসেবে রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয়। তিনি বলেন, “আমার যেমন রাজনৈতিক নেই, আপনার থাকবে কেন?” প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের উপজেলা ও জেলার বিভিন্ন অফিসে আসার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “কিন্তু সহকারী শিক্ষক, অধ্যাপক কেন উপজেলা, জেলায় আসবেন? তার ক্লাস কে করবে?” তিনি শিক্ষকদের নৈতিক চরিত্র নষ্ট হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “স্কুল টাইমে কোন কোচিং, প্রাইভেট পড়া করা যাবে না।”

শিক্ষক কর্মচারী ও অফিসারদের একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে গোদাগাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভায় যোগ দেন। উপজেলার শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও সুধিজন এতে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%