প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জে আদালতের নির্দেশে ৯ মাস পর কবর থেকে মাদরাসাছাত্র মুদ্দাছিরের (৮) মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা এলাকায় পারিবারিক কবর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এই সময় তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট জিসান আলী এবং মামলার তদন্তকারী কর্মকর্তা, পিবিআই ঢাকা (দক্ষিণ) এর এসআই নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকা (দক্ষিণ)-এর এসআই নাজিম উদ্দিন জানান, ২০২৫ সালের ২০ ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত মাদরাসাতুল ইতকান উলুমিয়া কোরআন মাদরাসার চতুর্থ তলায় শিক্ষকদের টয়লেটের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মুদ্দাছিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুদ্দাছির ওই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
এই ঘটনার পর ওই ছাত্রের বাবা রাহেলা গ্রামের জিয়াউর রহমান বাদী হয়ে ২০২৫ সালের ২১ ডিসেম্বর যাত্রাবাড়ি থানায় মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারী আনিছুর রহমানসহ ৩ শিক্ষককে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের পর মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
মামলার তদন্ত চলাকালে ময়নাতদন্তের রিপোর্টে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মামলার বাদী আদালতে পুনরায় ময়নাতদন্তের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান গত ২৪ আগস্ট কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দেন।
তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট জিসান আলী জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে নমুনা পাঠানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন