১১:৪০ এম
হাইকোর্ট রায় দিয়েছেন যে, চাকরিতে প্রবেশের সময় কোনো কর্মকর্তা বা কর্মচারীর অধিকার ও পদোন্নতির যোগ্যতা পরবর্তী সময়ে বিধি বা প্রবিধান সংশোধন করে কেড়ে নেওয়া যাবে না।
হাইকোর্টের বক্তব্য হলো, কর্তৃপক্ষের কাছে চাকরির প্রবিধানমালা যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করার পূর্ণ ক্ষমতা রয়েছে। তবে, এই ক্ষমতা ব্যবহার করে কর্মকর্তাদের পূর্বে অর্জিত আইনি সুবিধা বা অধিকার কেড়ে নেওয়া যাবে না।
মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার ও অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় হাইকোর্ট এই রায় প্রদান করেছে।
আরও পড়ুন: সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে কর্মরত সাতজন কর্মচারীর পদোন্নতি-সংক্রান্ত বিরোধ নিয়ে রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ গত ১৯ আগস্ট এই রায় দেন। ১৭ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদালতের মূল রায়টি লিখেছেন বিচারপতি এ এফ এম সাইফুল করিম।
রিটকারীদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এস আর এম লুৎফর রহমান আখন্দ। অন্যদিকে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পক্ষে আইনজীবী কবির ইকবাল হোসেন প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ এবং আক্তার হোসেন মো. আবদুল ওহাব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন