ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট


শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন ও পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), লাইফ সায়েন্স, অ্যাগ্রো টেকনোলজি ও নার্সিংসহ বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্ব দিচ্ছে।

এ সময় প্রেসিডেন্ট মন্তব্য করেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান আরও বাড়াতে হবে। তিনি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

আরও পড়ুন: মাদক নির্মূলে সংগঠন গড়তে চান ইশরাক হোসেন

বিদেশে বিভিন্ন ক্ষেত্রে ভালো করা বাংলাদেশিদের দেশে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, পুরোনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার নীতি দ্রুত প্রণয়ন করা প্রয়োজন।

সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মিষ্টির পর ইশরাকের পদত্যাগ: পরিস্থিতি নিয়ন্ত্রণ নাকি দল সামলানোর চেষ্টা?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ, ২০২৬ খ্রিস্টাব্দে

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


৫ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ, ২০২৬ খ্রিস্টাব্দে

Climate Resilient Campus Initiative-এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজিত ৫ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের ১ম ও ২য় ব্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আত্মকর্মসংস্থান সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল ও টেকসই উদ্যোগের মাধ্যমে আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।

উপজেলা পরিষদ অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সদর || ১ অক্টোবর, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাড্ডা হামলায় শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়: জামায়াত আমীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


রাড্ডা হামলায় শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়: জামায়াত আমীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সরকার ও সরকারি দলের নেওয়া সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়। তিনি দাবি করেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি উল্লেখ করেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলের ঘটনায় সরকার ও সরকারি দল ইতোমধ্যে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু এত বড় ঘটনার জন্য শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট নয়। তিনি বলেন, "জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে।"

জামায়াত আমীর আরও বলেন, দেশের জনগণ এ ঘটনায় দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্ব নিতে হবে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভারী যন্ত্র ব্যবহার করে কেন্দ্রটির একটি স্থায়ী ও তিনটি আধা-পাকা ভবন গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি চিকিৎসা ও কার্যালয়ের বিভিন্ন সরঞ্জাম লুটের অভিযোগ ওঠে। পরে কেন্দ্রের জায়গায় একটি সমিতির সাইনবোর্ডও টাঙানো হয়।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আক্তার শাহ আলী থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় কয়েক দফায় গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করেছে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল।

ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের উপস্থিতি সত্ত্বেও হামলা ও লুটপাট ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিষ্টি এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

এরই মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাদুকাটা নদীর বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


যাদুকাটা নদীর বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালত একই সঙ্গে ২২ সেপ্টেম্বর ২০২৬ ভূমি মন্ত্রণালয়ের জারি করা একটি স্মারকের বৈধতা নিয়ে রুল জারি করেছেন। ওই স্মারকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ইজারাদার হিসেবে নাসির মিয়াকে বিবেচনা করে বাংলা ১৪৩৩ সালের অবশিষ্ট সময়ের জন্য যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়।
রিটকারী পক্ষের অভিযোগ, একই বালুমহালের ইজারা-সংক্রান্ত বিষয়ে অন্যদের বাদ দিয়ে একজনকে ক্ষতিগ্রস্ত ইজারাদার হিসেবে বিবেচনা করে অনুমতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বৈধতা নিয়েই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।
এর আগে ১৩ সেপ্টেম্বর ২০২৬ আপিল বিভাগের আদেশের পর সুনামগঞ্জ জেলা প্রশাসন যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে বন্ধুকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে বন্ধুকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

কুষ্টিয়ার দৌলতপুরে অনলাইন জুয়ায় হেরে যাওয়া টাকা জোগাড় করতে রাজা হোসেন (২৫) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে তাঁরই বন্ধু রিফাছ হোসেন (২৬)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকা থেকে রাজার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় রিফাছকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

নিহত রাজা হোসেন পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ইমাম আলীর ছেলে। অপরদিকে, গ্রেপ্তার হওয়া রিফাছ হোসেন একই গ্রামের সফেদ হোসেনের ছেলে।

গত সোমবার রাত থেকে রাজা হোসেন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বুধবার সকাল সোয়া ৬টার দিকে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে যাওয়ার সময় সড়কের পাশে কয়েকটি শিয়ালকে ঘাস ও খড়ের নিচে থাকা একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন। কাছে গেলে শিয়ালগুলো পালিয়ে যায় এবং তিনি এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল, হাতঘড়ি ও পোশাক দেখে রাজার পরিচয় শনাক্ত করেন।

​

হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে। এ সময় সন্দেহভাজন হিসেবে চার যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দৌলতপুর থানা-পুলিশ। একপর্যায়ে রিফাছ হোসেন পৃথক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। এরপর অপর তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের তদন্তে জানা যায়, রিফাছ মূলত তাঁর বন্ধু রাজার কাছ থেকেই অনলাইন জুয়া খেলা শিখেছিলেন। পরবর্তীতে জুয়ায় বড় অঙ্কের টাকা হেরে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। এই ক্ষতি পুষিয়ে নিতে তিনি রাজাকে অপহরণ করে তাঁর পরিবারের কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, সোমবার রাতে রাজাকে নির্জন মাঠে ডেকে নেওয়া হয়। সেখানে একসঙ্গে মাদক সেবনের পর জাল বা নেটজাতীয় বস্তু দিয়ে পেঁচিয়ে রাজাকে শ্বাসরোধে হত্যা করেন রিফাছ। হত্যার পর রাজার মোবাইল ফোন ব্যবহার করেই তাঁর পরিবারের কাছে টাকা দাবি করা হয়। পরে মরদেহটি টেনে পাশের ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

এ ঘটনায় নিহতের বাবা ইমাম আলী বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় রিফাছকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মরদেহটি দুই দিনের পুরোনো হওয়ায় পচন ধরেছিল এবং মুখমণ্ডলসহ বিভিন্ন অংশ শিয়ালে ক্ষতিগ্রস্ত করেছে। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করা রিফাছকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে অনলাইন জুয়ায় টাকা হারানোর কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে অন্য কোনো অপরাধী জড়িত রয়েছে কি না, তা নিশ্চিত হতে রিফাছের দেওয়া তথ্য ও অন্যান্য আলামত নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%