প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সরকার ও সরকারি দলের নেওয়া সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়। তিনি দাবি করেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি উল্লেখ করেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলের ঘটনায় সরকার ও সরকারি দল ইতোমধ্যে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু এত বড় ঘটনার জন্য শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট নয়। তিনি বলেন, "জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে।"
জামায়াত আমীর আরও বলেন, দেশের জনগণ এ ঘটনায় দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্ব নিতে হবে।
গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভারী যন্ত্র ব্যবহার করে কেন্দ্রটির একটি স্থায়ী ও তিনটি আধা-পাকা ভবন গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি চিকিৎসা ও কার্যালয়ের বিভিন্ন সরঞ্জাম লুটের অভিযোগ ওঠে। পরে কেন্দ্রের জায়গায় একটি সমিতির সাইনবোর্ডও টাঙানো হয়।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আক্তার শাহ আলী থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় কয়েক দফায় গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করেছে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল।
ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের উপস্থিতি সত্ত্বেও হামলা ও লুটপাট ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিষ্টি এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
এরই মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন