ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নবীজি (সা.)-এর ইন্তেকালের তারিখ নিয়ে গবেষণা করেছেন হবিগঞ্জের সাংবাদিক শেখ শাহাউর রহমান বেলাল।


নবীজি (সা.)-এর ইন্তেকালের তারিখ নিয়ে গবেষণা করেছেন হবিগঞ্জের সাংবাদিক শেখ শাহাউর রহমান বেলাল।

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের তারিখ নিয়ে গবেষণাধর্মী মতামত প্রকাশ করেছেন হবিগঞ্জের সাংবাদিক ও গবেষক শেখ শাহাউর রহমান বেলাল। তিনি আনন্দ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক চেকপোস্টের সম্পাদক।

নবীজি (সা.)-এর ইন্তেকালের তারিখ নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মত প্রচলিত রয়েছে। কারও মতে, তিনি ১২ রবিউল আউয়াল, কারও মতে ২ রবিউল আউয়াল এবং কারও মতে ১ রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করেন।

শেখ শাহাউর রহমান বেলাল তাঁর গবেষণায় ১২ ও ২ রবিউল আউয়ালের মতের পক্ষে উপস্থাপিত দলিলগুলো পর্যালোচনা করে সেগুলোকে তাঁর দৃষ্টিতে বিশুদ্ধ বা যুক্তিসংগত মনে হয়নি বলে উল্লেখ করেছেন। তাঁর তাহকিক অনুযায়ী, মহানবী (সা.) ১১ হিজরির রবিউল আউয়াল মাসের ১ তারিখ সোমবার ইন্তেকাল করেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তাঁর গবেষণায় নবীজি (সা.)-এর ইন্তেকাল সম্পর্কে কয়েকটি বিষয়ে ইমাম ও গবেষকদের মধ্যে ঐকমত্যের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—তিনি ১১ হিজরিতে ইন্তেকাল করেন, ইন্তেকালের মাস ছিল রবিউল আউয়াল এবং দিনটি ছিল সোমবার। তবে রবিউল আউয়ালের ১ থেকে ১২ তারিখের মধ্যে ঠিক কোন তারিখে ইন্তেকাল হয়েছে—এ বিষয়ে হাদিসের মৌলিক গ্রন্থগুলোতে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না বলে তিনি উল্লেখ করেন।

সীরাত ও ইতিহাসের বিভিন্ন গ্রন্থ পর্যালোচনা করে তিনি জানান, ইন্তেকালের তারিখ হিসেবে ১, ২ ও ১২ রবিউল আউয়ালের মত পাওয়া যায়। বিভিন্ন তথ্য ও তারিখের হিসাব বিশ্লেষণ করে তাঁর কাছে ১ রবিউল আউয়াল সোমবারের মতটিকেই অধিক যুক্তিসংগত বলে প্রতীয়মান হয়েছে।

গবেষণায় তিনি ইমাম ইবনে জুরাইজের একটি বক্তব্যের আলোকে তারিখ নির্ণয়ের বিষয়টিও তুলে ধরেছেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী রবিউল আউয়ালের ১ তারিখ সোমবার হওয়ার সম্ভাবনাই বেশি। এ বিষয়ে তিনি ‘সীরাতুন নবী’ (২/৪৭৭) গ্রন্থের উল্লেখ করেছেন।

এ ছাড়া ‘আখেরি চাহার সোম্বা’ নিয়েও তাঁর গবেষণায় আলোচনা রয়েছে। প্রচলিতভাবে সফর মাসের শেষ বুধবারকে ‘আখেরি চাহার সোম্বা’ হিসেবে উল্লেখ করা হয়। এ দিন মহানবী (সা.) দীর্ঘ অসুস্থতার পর সাময়িকভাবে সুস্থ হয়েছিলেন—এমন বর্ণনাও প্রচলিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

শেখ শাহাউর রহমান বেলাল তাঁর গবেষণামূলক বক্তব্যে আরও দাবি করেন, নবীজি (সা.)-এর ইন্তেকালের তারিখ হিসেবে ১২ রবিউল আউয়ালকে নির্দিষ্ট করে নেওয়ার বিষয়ে নতুন করে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তবে এ বিষয়ে ইসলামী ইতিহাস ও সীরাতের বিভিন্ন গ্রন্থে মতভেদ থাকায় বিষয়টি নিয়ে গবেষণা ও দলিলভিত্তিক আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি তাঁর গবেষণার মাধ্যমে নবীজি (সা.)-এর জীবনী ও ইন্তেকালের তারিখ সম্পর্কে পাঠকদের আরও গভীরভাবে জানার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, সীরাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবেগের পাশাপাশি প্রামাণ্য তথ্য, ঐতিহাসিক সূত্র ও যুক্তির আলোকে পর্যালোচনা করা প্রয়োজন।

গবেষণার সূত্র: শেখ শাহাউর রহমান বেলালের উপস্থাপিত তথ্য; সীরাতুন নবী, ২/৪৭৭।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঞ্ছারামপুরে প্রাইভেটকারের মধ্যে ৮ কেজি গাঁজা, আটক করা হয়েছে ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ এম


বাঞ্ছারামপুরে প্রাইভেটকারের মধ্যে ৮ কেজি গাঁজা, আটক করা হয়েছে ২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা এবং একটি সাদা রঙের টয়োটা প্রোবাস প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) মাহফুজ রানা, সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বাঞ্ছারামপুর থানার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।

পুলিশের তথ্যানুযায়ী, একটি সাদা রঙের টয়োটা প্রোবাস প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর এলাকার মো. ফয়সাল আহমদ (৩২) এবং হবিগঞ্জের চুনারুঘাট থানার গণেশপুর এলাকার মরম আলী (৬৬)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত টয়োটা প্রোবাস প্রাইভেটকারটিও পুলিশ কর্তৃক জব্দ করা হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে, বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৭ এম


ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা

 

সাবেক মার্কিন প্রতিনিধি এরিক সোয়ালওয়েল যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের শূন্য আসন পূরণের লক্ষ্যে আয়োজিত বিশেষ রানঅফ নির্বাচনে বিজয়ী হয়েছেন আয়েশা ওয়াহাব। বৃহস্পতিবার রাতে ঘোষিত ফল অনুযায়ী, তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের (কংগ্রেস) সদস্য হিসেবে নির্বাচিত প্রথম আফগান-আমেরিকান হওয়ার গৌরব অর্জন করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

শতভাগ ব্যালট গণনা শেষে দেখা যায়, ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী মোট ভোটের ৫৩.১ শতাংশ পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী, ডেমোক্রেটিক দলেরই মেলিসা হার্নান্দেজ পেয়েছেন ৪৬.৯ শতাংশ ভোট।

 

উল্লেখ্য, আয়েশা ওয়াহাব পূর্বে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ও প্রথম আফগান-আমেরিকান সদস্য ছিলেন। তিনি একটি প্রগতিশীল ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম থেকে নির্বাচন পরিচালনা করেন, যেখানে ফিলিস্তিনের প্রতি তার সমর্থন প্রকাশ পেয়েছিল।

অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজ ইসরাইলপন্থি অবস্থান নিয়ে প্রচারণা চালান। মার্কিন ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) থেকে তিনি প্রচারাভিযানে বিপুল আর্থিক সহায়তা পান।

পলিটিকো’র প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাস থেকে উভয় প্রার্থীর পেছনে যে ৪ মিলিয়ন (৪০ লাখ) ডলার ব্যয় হয়েছে, তার মধ্যে প্রায় ৩.৭ মিলিয়ন ডলারই পেয়েছেন হার্নান্ধেজ। কেবল এআইপিএসি থেকেই তার তহবিলে এসেছে প্রায় ৩ মিলিয়ন ডলার।

এক সাক্ষাৎকারে এই জয় নিয়ে আয়েশা ওয়াহাব বলেন, ‘বাইরে থেকে লাখ লাখ ডলারের অর্থপ্রবাহ, ভুয়া তথ্য ও মিথ্যা বিবরণী সত্ত্বেও আমার নির্বাচনি এলাকার সাধারণ মানুষ সত্যকে চিনতে পেরেছেন এবং আমাকে ভোট দিয়েছেন। এজন্য আমি আমার অঞ্চলের মানুষের প্রতি অত্যন্ত গর্বিত।’

তবে পরাজয় সত্ত্বেও মেলিসা হার্নান্ধেজ আগামী নভেম্বরের নির্বাচনে জয়ের আশা প্রকাশ করেছেন। তিনি জানান, ১৪তম ডিস্ট্রিক্টের পুনর্নির্ধারিত মানচিত্র অনুযায়ী নতুন করে প্রায় ২৬,০০০ ভোটার যুক্ত হচ্ছেন। তিনি আশা করছেন, পূর্বে যেখানে তিনি মেয়র ছিলেন, সেই ডাবলিন সিটির ভোটারদের সমর্থন তিনি ফের ফিরে পাবেন এবং ভোটের এই ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হবেন।

আসন্ন সাধারণ নির্বাচনের মধ্যবর্তী মেয়াদে আগামী ৩ নভেম্বর আয়েশা ওয়াহাব ও মেলিসা হার্নান্ধেজের মধ্যে ফের প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০০ এম


ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর তীরে। ৪১৬ বছরপূর্তিতে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং রাজধানীর সমৃদ্ধ অতীতকে স্মরণে রাখতে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উৎসবের অংশ হিসাবে এই নৌকাবাইচ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ৩টায় ‘উদ্যাপনে, গর্বে, দায়িত্বে’-এই প্রতিপাদ্যে রাজধানীর বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাট থেকে শুরু হয়ে নৌকাবাইচ ওয়াইজ ঘাটে এসে শেষ হয়। এই প্রতিযোগিতা দেখতে বুড়িগঙ্গার দুই তীরে প্রায় অর্ধলক্ষ মানুষ দাঁড়িয়ে ছিলেন।

বিভিন্ন রঙের সাজে সুসজ্জিত সব বাইচের নৌকা এবং বৈঠার গতি নদীর বুকে যেন ঝড় তুলেছিল। নৌকাবাইচের পাশাপাশি সদরঘাট এলাকায় শত বছরের পুরোনো ‘হেরিটেজ ক্রুজ’ ভ্রমণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল দর্শনার্থীদের জন্য।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা-৭ আসনের সংসদ-সদস্য হামিদুর রহমান হামিদ।

নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাটে নোঙর করা শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার লাভ করে সংসদ-সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় স্থান অধিকার করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় পুরস্কার অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।

নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করতে সরকার নৌ-চলাচল অবাধ, সচল এবং নিরাপদ করার কাজ করছে। তিনি বলেন, নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদ্যাপনের অংশ হিসাবে নৌকাবাইচ প্রতিযোগিতাটি আয়োজন করায় ডিএসসিসি প্রশাসক এবং স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান।

সংসদ-সদস্য হামিদুর রহমান বলেন, এখন থেকে প্রতিবছর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করলে নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে এবং সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ২২ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৩ এম


আজকের নামাজের সময়সূচি: ২২ আগস্ট ২০২৬

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ হচ্ছে ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ।

পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া আরও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। নামাজ মানুষকে দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে রক্ষা করে।

নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

আজকের নামাজের সময়সূচি:

নামাজ ওয়াক্ত শুরু

ফজর ০৪:১৯ মিনিট

জুমা ১২:০৫ মিনিট

আসর ০৪:৩৫ মিনিট

মাগরিব ০৬:৩০ মিনিট

এশা ০৭:৪৮ মিনিট

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%