ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা


ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা

 

সাবেক মার্কিন প্রতিনিধি এরিক সোয়ালওয়েল যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের শূন্য আসন পূরণের লক্ষ্যে আয়োজিত বিশেষ রানঅফ নির্বাচনে বিজয়ী হয়েছেন আয়েশা ওয়াহাব। বৃহস্পতিবার রাতে ঘোষিত ফল অনুযায়ী, তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের (কংগ্রেস) সদস্য হিসেবে নির্বাচিত প্রথম আফগান-আমেরিকান হওয়ার গৌরব অর্জন করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

শতভাগ ব্যালট গণনা শেষে দেখা যায়, ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী মোট ভোটের ৫৩.১ শতাংশ পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী, ডেমোক্রেটিক দলেরই মেলিসা হার্নান্দেজ পেয়েছেন ৪৬.৯ শতাংশ ভোট।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

 

উল্লেখ্য, আয়েশা ওয়াহাব পূর্বে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ও প্রথম আফগান-আমেরিকান সদস্য ছিলেন। তিনি একটি প্রগতিশীল ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম থেকে নির্বাচন পরিচালনা করেন, যেখানে ফিলিস্তিনের প্রতি তার সমর্থন প্রকাশ পেয়েছিল।

অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজ ইসরাইলপন্থি অবস্থান নিয়ে প্রচারণা চালান। মার্কিন ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) থেকে তিনি প্রচারাভিযানে বিপুল আর্থিক সহায়তা পান।

পলিটিকো’র প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাস থেকে উভয় প্রার্থীর পেছনে যে ৪ মিলিয়ন (৪০ লাখ) ডলার ব্যয় হয়েছে, তার মধ্যে প্রায় ৩.৭ মিলিয়ন ডলারই পেয়েছেন হার্নান্ধেজ। কেবল এআইপিএসি থেকেই তার তহবিলে এসেছে প্রায় ৩ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

এক সাক্ষাৎকারে এই জয় নিয়ে আয়েশা ওয়াহাব বলেন, ‘বাইরে থেকে লাখ লাখ ডলারের অর্থপ্রবাহ, ভুয়া তথ্য ও মিথ্যা বিবরণী সত্ত্বেও আমার নির্বাচনি এলাকার সাধারণ মানুষ সত্যকে চিনতে পেরেছেন এবং আমাকে ভোট দিয়েছেন। এজন্য আমি আমার অঞ্চলের মানুষের প্রতি অত্যন্ত গর্বিত।’

তবে পরাজয় সত্ত্বেও মেলিসা হার্নান্ধেজ আগামী নভেম্বরের নির্বাচনে জয়ের আশা প্রকাশ করেছেন। তিনি জানান, ১৪তম ডিস্ট্রিক্টের পুনর্নির্ধারিত মানচিত্র অনুযায়ী নতুন করে প্রায় ২৬,০০০ ভোটার যুক্ত হচ্ছেন। তিনি আশা করছেন, পূর্বে যেখানে তিনি মেয়র ছিলেন, সেই ডাবলিন সিটির ভোটারদের সমর্থন তিনি ফের ফিরে পাবেন এবং ভোটের এই ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হবেন।

আসন্ন সাধারণ নির্বাচনের মধ্যবর্তী মেয়াদে আগামী ৩ নভেম্বর আয়েশা ওয়াহাব ও মেলিসা হার্নান্ধেজের মধ্যে ফের প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০০ এম


ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর তীরে। ৪১৬ বছরপূর্তিতে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং রাজধানীর সমৃদ্ধ অতীতকে স্মরণে রাখতে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উৎসবের অংশ হিসাবে এই নৌকাবাইচ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ৩টায় ‘উদ্যাপনে, গর্বে, দায়িত্বে’-এই প্রতিপাদ্যে রাজধানীর বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাট থেকে শুরু হয়ে নৌকাবাইচ ওয়াইজ ঘাটে এসে শেষ হয়। এই প্রতিযোগিতা দেখতে বুড়িগঙ্গার দুই তীরে প্রায় অর্ধলক্ষ মানুষ দাঁড়িয়ে ছিলেন।

বিভিন্ন রঙের সাজে সুসজ্জিত সব বাইচের নৌকা এবং বৈঠার গতি নদীর বুকে যেন ঝড় তুলেছিল। নৌকাবাইচের পাশাপাশি সদরঘাট এলাকায় শত বছরের পুরোনো ‘হেরিটেজ ক্রুজ’ ভ্রমণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল দর্শনার্থীদের জন্য।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা-৭ আসনের সংসদ-সদস্য হামিদুর রহমান হামিদ।

নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাটে নোঙর করা শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার লাভ করে সংসদ-সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় স্থান অধিকার করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় পুরস্কার অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।

নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করতে সরকার নৌ-চলাচল অবাধ, সচল এবং নিরাপদ করার কাজ করছে। তিনি বলেন, নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদ্যাপনের অংশ হিসাবে নৌকাবাইচ প্রতিযোগিতাটি আয়োজন করায় ডিএসসিসি প্রশাসক এবং স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান।

সংসদ-সদস্য হামিদুর রহমান বলেন, এখন থেকে প্রতিবছর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করলে নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে এবং সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ২২ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৩ এম


আজকের নামাজের সময়সূচি: ২২ আগস্ট ২০২৬

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ হচ্ছে ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ।

পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া আরও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। নামাজ মানুষকে দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে রক্ষা করে।

নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

আজকের নামাজের সময়সূচি:

নামাজ ওয়াক্ত শুরু

ফজর ০৪:১৯ মিনিট

জুমা ১২:০৫ মিনিট

আসর ০৪:৩৫ মিনিট

মাগরিব ০৬:৩০ মিনিট

এশা ০৭:৪৮ মিনিট

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মস্থলে অনুপস্থিত থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ এম


কর্মস্থলে অনুপস্থিত থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা

দেশের সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা শতভাগ নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর বেতন বিল ছাড় করা হবে না, যতক্ষণ না পর্যন্ত অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাজিরা নিশ্চিত করতে বায়োমেট্রিক ফেস রিকগনিশন প্রযুক্তি চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রধানমন্ত্রীর পরিদর্শনের সময় দেওয়া নির্দেশনার অগ্রগতি পর্যালোচনার জন্য ১৬ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি স্বাক্ষরিত নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে স্থাপিত বায়োমেট্রিক মেশিন চালু এবং সচল রাখতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার পাশাপাশি পর্যায়ক্রমে বায়োমেট্রিক ফেস রিকগনিশন প্রযুক্তিও ব্যবহার করতে হবে। নির্দেশনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

যারা স্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়ন-ব্যয়ন কর্মকর্তা, তাদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বিল প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, যদি কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কর্মস্থলে অনুপস্থিত থাকে, তবে তার অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির বেতন বিল দেওয়া যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও হাসপাতালকে কর্মকর্তা-কর্মচারীদের ই-হাজিরা সংক্রান্ত রিপোর্ট প্রতি সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দায়িত্বে দুই প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৮ এম


পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দায়িত্বে দুই প্রতিমন্ত্রী

সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে নতুন একজন প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নতুনভাবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে একই মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী এখন দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হুমায়ুন কবির। একটি অন্য অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানানো হয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতেই এই বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হবে।

হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভায় যোগ দেওয়ার পূর্বে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।

হুমায়ুন কবিরের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শামা ওবায়েদ ইসলাম। চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন বিএনপি সরকার গঠন করা হয়, তখন তিনি এ দায়িত্ব লাভ করেন। নতুন দফতর বণ্টন হওয়ার পরেও তিনি একই পদে বহাল থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে তো কোনো অসুবিধা নেই।

হুমায়ুন কবিরের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘকাল ধরে যুক্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকাকালীন পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%