০১:৫১ পি.এম
আজ সোমবার (৫ অক্টোবর) শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
র্যালির পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজের প্রফেসর মাসুদুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম এবং নন-এমপিও শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক ও পেশাগত সম্মান বজায় রাখার পাশাপাশি তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন