বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:০১ পি.এম
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম কেশবকাঠী মো: শাহনাজ হাওলাদার এর ছেলে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান সুজন(২৮) এর নারী কেলেঙ্কারিতে গণধোলাই ঘটনার পরে স্থানীয় হিন্দু পরিবারের জমি দখল নির্যাতন ও চাঁদার অভিযোগে গতকাল ৪ নভেম্বর উজিরপুর থানা পুলিশ গ্রেফতার করেন। জানা যায় পশ্চিম কেশবকাঠী স্থানীয় সুভাস দাস (৪০) এর বাড়িতে গত ১৪ অক্টোবর বুধবার গভীর রাতে একই এলাকার স্থানীয় মোতাহার মল্লিক(৬২) এর পক্ষে ভাড়াটিয়া গুন্ডা হিসাবে সন্ত্রাসী দলবল নিয়ে হামলা চালায় সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান সুজন (২৮)। এব্যাপারে অসহায় হিন্দু পরিবারটি উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে, প্রাথমিক পর্যায়ের তদন্তে ঘটনার সত্যত্বা মিললে, অভিযোগটি এফ আই আর গ্রহণ করা হয়, এবং ভূমিদস্যু মোতাহার মল্লিক কে ঐ ঘটনায় তাৎক্ষণিক আটক করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়। আদালতে নির্দেশে ও বাদির বক্তব্য অনুযায়ী ৯জন জড়িতদের মধ্যে উল্লেখ আসাদুজ্জামান সুজন'কে গত ৪ নভেম্বর রাতে এই মামলার গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
কিছুদিন আগেও এই সাবেক ছাত্রদল নেতাকে নিয়ে ব্যাপক ঘটনা সমালোচিত নারী কেলেঙ্কারি কান্ডে গণধোলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, এব্যপারে জাতীয় ও স্থানীয় মূল ধারার সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এব্যাপারে একের পর এক কেলেংকারী ও সন্ত্রাসী কান্ডে স্থানীয় ছাত্রদল ও বিএনপি'র ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানান বিএনপির উপজেলা পর্যায় নেত্রীবৃন্দ।
হিন্দু পরিবারের উপর নির্যাতনের ঘটনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান কতিপয় নেতা জড়িতের ঘটনায় ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ মোল্লা জানান, " বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, শহীদ জিয়ার আর্দশ নিয়ে রাজনীতি করে, এখানে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন ছাড় নেই, যারা হিন্দু পরিবারের সাথে এমন ঘটনা ঘটিয়েছে এব্যাপারে উজিরপুর - বানারীপাড়া বিএনপির অভিভাবক মাননীয় সাংসদ এস সরফদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গে শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম জানান, হিন্দু একটি পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে আটক করে আদালাতে প্ররণ করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উজিরপুর থানা পুলিশ অত্যন্ত সর্তক থেকে সর্বত্র কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা স্টেডিয়াম মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এ উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাণ্ডারিয়া শহীদ জিয়া মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে ভাণ্ডারিয়া উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শামীম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের কার্যক্রম ছিল অত্যন্ত হতাশাজনক। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের যুবাদের কাছে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান ছিল ১১৩ রান।
আল আমেরাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২৩১ রানের লক্ষ্য পূরণের জন্য ব্যাটিং শুরু করে, কিন্তু তারা ১১৮ রানে অলআউট হয়ে যায়। ইনিংসের শুরুতেই বাংলাদেশ দলের ব্যাটিংয়ের পতন ঘটে, যখন তারা দলীয় ২৭ রানে ৫ উইকেট হারায়।
এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরবর্তীতে তারা শুধু পরাজয়ের ব্যবধান কমাতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ওপেনার জারিফ সিয়াম।
সিয়াম ছাড়া, আর মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে সক্ষম হন। নয়ে নামা রুবায় ইসলাম রিজনের ২১ রানের বিপরীতে আটে নামা রবিউল হাসান অনিক ৩৩ রান করেন। আফগানিস্তানের বোলারদের মধ্যে নুর আলি নিয়াজি, আমির হামজা ও সামি মুবারেজ প্রত্যেকে ৩টি করে উইকেট নিয়েছেন।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের শুরুটা ভালো ছিল না। তারা দলীয় ৫৮ রানে ৪ উইকেট হারায়। তবে, শাহ ফয়সাল রাহিমি অন্য প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের জন্য ২৩১ রানের পুঁজি গড়েন। পাঁচে নেমে তিনি ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৮টি চার ও ১টি ছক্কার মাধ্যমে তার ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও লাভ করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাফিউল আলম তামিম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিবালয় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আনন্দ র্যালি বের করে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে, দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্ত ও পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
এ কর্মসূচির আয়োজন বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিবালয় উপজেলা বিএনপি’র উদ্যোগে করা হয়।
আনন্দ র্যালিটি শিবালয় উপজেলা বিএনপি অফিস থেকে শুরু হয়। পরে মিছিলটি আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মী অংশ নেন।
নেতাকর্মীরা সরকারের ওয়াই টাইপ সেতু নির্মাণে নীতিগত সিন্ধান্তকে স্বাগত ও ধন্যবাদ জানান।
এ সময় শিবালয় উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.নাসির উদ্দিন, যুবদলের আহবায়ক মো:হোসেন আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন বাদলসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপি' নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার মানিকগঞ্জ-পাবনা-রাজবাড়ী যুক্ত করে ওয়াই-আকৃতির (ত্রিমুখী) দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। পদ্মা নদীর ওপর প্রস্তাবিত এ সেতু নির্মাণের বিষয়টি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ