ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:০৮ পি.এম
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা স্টেডিয়াম মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এ উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাণ্ডারিয়া শহীদ জিয়া মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে ভাণ্ডারিয়া উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শামীম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রান্নার প্রস্তুতি নিতে গিয়ে পেঁয়াজ কাটতে হয় প্রায় প্রতিদিনই। তবে, পেঁয়াজ কাটার কিছুক্ষণ পর থেকেই চোখে শুরু হয় জ্বালাপোড়া এবং পানি পড়া। এই অভিজ্ঞতার মুখোমুখি অনেকেই হন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, পেঁয়াজ কাটার ফলে চোখে পানি কেন আসে? এর পেছনে রয়েছে পেঁয়াজের ভেতরে থাকা সালফারযুক্ত উপাদান এবং একটি বিশেষ রাসায়নিক বিক্রিয়া।
পেঁয়াজ কাটার সময় এর কোষগুলো ভেঙে যায়। ফলে কোষের ভেতরে থাকা বিভিন্ন উপাদান একে অপরের সংস্পর্শে আসে। এই সময় অ্যালিনেজ নামের একটি উৎসেচক সালফারযুক্ত যৌগের সঙ্গে বিক্রিয়া করে। এর ফলে তৈরি হয় সিন-প্রোপেনেথিয়াল-এস-অক্সাইড নামের এক ধরনের উদ্বায়ী রাসায়নিক পদার্থ। একে অশ্রু সৃষ্টিকারী উপাদান বলা হয়।
এই রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে গ্যাসের মতো চোখে পৌঁছায়। এতে চোখের সংবেদনশীল স্নায়ু উত্তেজিত হয়। শুরু হয় জ্বালাপোড়া। চোখ তখন নিজেকে রক্ষা করতে অতিরিক্ত পানি তৈরি করে। এই কারণেই পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়ে।
পেঁয়াজ কাটলে চোখে পানি কমাবেন যেভাবে
পেঁয়াজ কাটার সময় চোখে পানি পড়া পুরোপুরি বন্ধ করা কঠিন হলেও কিছু সহজ উপায় অনুসরণ করলে অস্বস্তি কিছুটা কমানো সম্ভব।
১. ফ্রিজে রাখুন পেঁয়াজ: পেঁয়াজ কাটার আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এতে রাসায়নিক পদার্থের বাষ্পীভবন কমতে পারে। ফলে চোখে জ্বালাপোড়াও কিছুটা কম হতে পারে।
২. ধারালো ছুরি ব্যবহার করুন: পেঁয়াজ কাটার সময় ধারালো ছুরি ব্যবহার করুন। এতে পেঁয়াজের কোষ তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয় এবং ঝাঁজালো পদার্থ কম ছড়াতে পারে।
৩. বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন: ফ্যানের বাতাস বা ভালো বায়ু চলাচল করে এমন জায়গায় পেঁয়াজ কাটুন। এতে ঝাঁজালো রাসায়নিক পদার্থ চোখের কাছে কম পৌঁছাতে পারে।
পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এটি চোখকে বিরক্তিকর রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করার শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। তাই পেঁয়াজ কাটার সময় চোখে পানি এলে চিন্তার কিছু নেই। বরং কয়েকটি সহজ কৌশল মেনে চললেই এই অস্বস্তি অনেকটা কমানো সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম তরিকুল ইসলাম শেখ, বয়স ৩৫ বছর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এই ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের পুত্র।
স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুরের সময় তরিকুল গফফারের চায়ের দোকানে অবস্থান করছিলেন। সেই মুহূর্তে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। হত্যার কারণ এবং দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
খুলনা জেলার পুলিশ সুপার ওমর ফারুক বলেন, "এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। কী কারণে তাকে গুলি করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পোশাকশ্রমিকদের বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে চলমান অস্থিরতার সাথে জড়িত থাকার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনবিআরের দুটি গোয়েন্দা ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা প্রদান করেছে।
এছাড়া, রাজস্ব কর্তৃপক্ষের নজরদারির আওতায় প্রায় ১২৫টি প্রতিষ্ঠান এসেছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন পোশাক খাতকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টার সাথে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র জানায়, এনবিআর ব্যাংকগুলোর কাছে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিস্তারিত লেনদেনের ইতিহাস চেয়েছে।
যাদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাথে যুক্ত। এই তালিকার মধ্যে সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। তালিকায় উল্লেখিত ব্যক্তিদের পরিবারের কিছু সদস্যের নামও রয়েছে।
তালিকায় উল্লেখিত ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন—সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম, নসরুল হামিদ, তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচি।
তালিকায় উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বর্তমানে কারাগারে আছেন এবং অন্যরা পলাতক অবস্থায় রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানিয়েছেন, সরকারের কয়েকটি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্ব কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, "কিছু সরকারি সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে আমরা ব্যাংকগুলোকে এই ব্যক্তিদের ব্যাংক হিসাব শনাক্ত ও স্থগিত করার নির্দেশ দিয়েছি।"
তিনি আরও বলেন, "আমরা বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের লেনদেনের তথ্যও চেয়েছি।" এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো পোশাক খাতকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ডে অর্থায়ন করেছে বলে অভিযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ