মোঃ ওসমান গনি, শেরপুর জেলা প্রতিনিধি,
বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৩ এম
শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ মো. রানা মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই তারিকুল, এসআই এমদাদ ও এসআই মামুনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
আটক রানা মিয়া উপজেলার ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা বলে জানা গেছে।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে রানা মিয়াকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে একটি বৃহৎ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে সৌদি আরব নিজেদের নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করা হলো।
সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি রিয়াদ সফর করেন এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এটি তাদের এক মাসের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ। বৈঠকের সময় উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার এই চুক্তিতে সই করা হয়।
সামরিক চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, হুথি বিরোধী যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়া সৌদি আরবকে কী ধরনের সহায়তা প্রদান করতে পারে, সেই ভিত্তি চুক্তির মাধ্যমে তৈরি হয়েছে। এর আগে সিরীয় এক কূটনীতিক জানিয়েছিলেন, দুই দেশের যেকোনো সামরিক কিংবা অভিজ্ঞতা বিনিময় সরকারি চুক্তির মাধ্যমে সম্পন্ন হবে।
প্রতিরক্ষা খাতের পাশাপাশি, সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়নকে জোরদার করতে সৌদি আরব ৪০ কোটি ডলারের বেশি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক পুনর্গঠনে সৌদি সরকার শুরু থেকেই সহায়তা করে আসছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের লালপুরে অবস্থিত ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন প্রায় ৩ হাজার কেজি মানবদেহের জন্য ক্ষতিকর গুড় জব্দ করেছে। এই ঘটনার পর, ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। পরে, জব্দ করা গুড় জনসমক্ষে ধ্বংস করা হয়।
বুধবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের নেতৃত্বে এই অভিযানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় স্থানীয় হুসেন আলীর গুড় তৈরির কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর এবং ভেজাল প্রায় ৩ হাজার কেজি গুড় পাওয়া যায়।
এরপর, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক হুসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, জব্দ করা ভেজাল গুড় বিধি অনুযায়ী জনসমক্ষে বিনষ্ট করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম, রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটের ব্যবধানে পিছনে ফেলেছেন। ফলে, নির্বাচনের ফলাফল এখনও নির্ধারিত হয়নি।
প্রতিবেদন লেখা পর্যন্ত, কলমের প্রাপ্ত ভোট সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৮৫৭। অন্যদিকে, হাইড-স্মিথের প্রাপ্ত ভোট ৪ লাখ ৬২ হাজার ৭৯২। স্বতন্ত্র প্রার্থী টাই পিঙ্কিনস প্রায় ২০ হাজার ভোট অর্জন করেছেন।
প্রায় ৯৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হলেও, দুই প্রধান প্রার্থীর মধ্যে ব্যবধান অত্যন্ত সামান্য থাকায় কাউকেই বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না।
মিসিসিপির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ওয়াটসন এক বিবৃতিতে জানিয়েছেন, অঙ্গরাজ্যের ৮২টি কাউন্টির মধ্যে ৭০টি তাদের অনানুষ্ঠানিক নির্বাচনী ফল রাজ্যের নির্ধারিত ব্যবস্থায় জমা দিয়েছে। নির্বাচনের দিন থেকে ১০ দিনের মধ্যে সব কাউন্টিকে চূড়ান্ত ফল তাঁর দপ্তরে পাঠাতে হবে।
ওয়াটসন আরও জানান, ডাকযোগে পাঠানো প্রায় ৩ হাজার ৬০০টি অনুপস্থিত ভোট এখনও গ্রহণ করা হয়নি। এছাড়া, হলফনামার মাধ্যমে দেওয়া কিছু ভোট যাচাই ও গণনার অপেক্ষায় রয়েছে, যা এখনও জানা যায়নি। আগামী ১০ দিনের মধ্যে এসব ভোটের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ